"অধিকাংশ লোকেরই যে দার্জিলিঙে গিয়া বেশ ভালো লাগে, তাহা আমার আর পরিশ্রম করিয়া না বলিলেও চলে। লোকে সাধারণত দার্জিলিংকে একটা সুন্দর স্থান বলিয়াই জানে। দার্জিলিঙের সৌন্দর্যের প্রধান কারণ দুইটি। পর্বত আর মেঘ। সেখানকার মেঘের খেলা অতি চমৎকার। আমাদের নিচু জায়গায় বাস, মেঘকে হাতের কাছে পাওয়া আমাদের ভাগ্যে ঘটে না। আর সেখানে বলিতে গেলে মেঘেরই রাজ্য। সেখানকার লোকেরা মেঘের ভিতরই বাস করে।"- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
শিল্পী দেবাশীষ দেব-এর ১৯৮০ থেকে শুরু করে ২০২৪, প্রায় সাড়ে চার দশক ধরে আঁকা দার্জিলিং সাদাকালো স্কেচ সঙ্গে দার্জিলিং এর গল্প
This is a literal 'multipurpose' book. If you are travelling to Darjeeling for the first time, this is a trivia book. If you often visit Darjeeling then it can be a diary for you that already knows how you feel about this popular hill station. If you are curious about quick sketches, this is a lovely book to carry.
And even if you have never been to Darjeeling, after reading this book, you might not be able to say that anymore.
দেবাশিষ দেব একজন আর্টিস্ট, এটা তার আকা এবং লেখায় চমৎকার একটা ফিল গুড বই। আমি দার্জিলিং গিয়েছিলাম ২৩ এর ফেব্রুয়ারিতে, তিনি অনেক আগে থেকে দার্জিলিং যাচ্ছেন এবং তার আঁকা আছে ২৩ এর নভেম্বর মাসের। অনেক ছবির সাথে তাই রিলেট করতে পেরেছি, ভ্রমণ স্মৃতি তাজা হয়েছে। সংগ্রহে রাখার মত বই।