Jump to ratings and reviews
Rate this book

এক নজরে কুরআন

Rate this book
কুরআন কথা বলে মানুষের সাথে। কখনো কাঁদায়, কখনো-বা আন্দোলিত করে। জীবনঘনিষ্ঠ সব বিষয়ের আলাপ দিয়ে কুরআনের বিষয়বস্তু সাজানো। তবে কুরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায়, আমরা বুঝে উঠতে পারি না—কুরআন থেকে ঠিক কীভাবে উপকৃত হব। বাস্তবতা হলো—ব্যস্ত এই জীবনে কুরআন-চর্চা খুব একটা হয় না।
এক-নজরে কুরআন একটি গবেষণাধর্মী বই, যা কুরআনকে জানার তৃষ্ণা বাড়াবে। কুরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে, আর কুরআন থেকে উপকৃত হবার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিতে চোখ বোলালেও, একেকটি সূরার মূলকথা, মেজর থিম ও ফজিলত জেনে নেওয়া সম্ভব। এ বইতে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু-শেষ সম্পর্ক। কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, উঠে এসেছে সেসব চিত্রও। একটি সূরার সাথে তার আগে-পরের সূরার সম্পর্কও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে তাদাব্বুর ও কেইস-স্টাডিতে জায়গা পেয়েছে জীবনঘনিষ্ঠ কিছু আলাপ। মোটকথা, কুরআনকে যে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, কুরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি এত গভীর হতে পারে, তা অনায়াসেই অনুভব করা যাবে ইন শা আল্লাহ।

608 pages, Hardcover

Published February 13, 2025

6 people are currently reading
25 people want to read

About the author

Mizanur Rahman Azhari

5 books14 followers
মিজানুর রহমান আজহারি।

তরুণ চিন্তক এবং জনপ্রিয় ইসলামি আলোচক। বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির তাফসির অ্যান্ড কুরআনিক সাইন্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর ডিপার্টমেন্ট অব কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে স্নাতকোত্তর শেষে সেখানেই পিএইচডি গবেষণা করছেন। স্বপ্ন দেখেন-ইনসাফ, আদল ও ইহসানের ভিত্তিতে এক উন্নত সমাজকাঠামোর। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন বিশ্বাসের পরশে। বোধ ও সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর কথামালা তুলে ধরার প্রয়াস নেন জনপদ থেকে জনপদে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (85%)
4 stars
1 (7%)
3 stars
1 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 9 of 9 reviews
Profile Image for MD JAHANGIR ALAM.
14 reviews
November 22, 2025
ড. মিজানুর রহমান আজহারির “এক নজরে কুরআন” একটি অসাধারণ ও প্রাঞ্জল কোরআন সমালোচনামূলক গ্রন্থ, যা কোরআনের মূল বিষয়বস্তু, শিক্ষা এবং দিকনির্দেশনাকে সহজভাবে পাঠকের সামনে উপস্থাপন করে। বইটি আমি রকমারি থেকে কিনেছিলাম এবং অনেক প্রতীক্ষার পর এটি হাতে পেয়ে সত্যিই এক আনন্দ ও উচ্ছ্বাসের মুহূর্ত অনুভব করেছিলাম।

লেখক সূরা ও আয়াতের সংক্ষিপ্ত কিন্তু গভীর ব্যাখ্যা দিয়েছেন, যা কুরআনের জটিল বিষয়গুলোকে সাধারণ পাঠকের জন্য সহজে বোধগম্য করে তোলে। প্রতিটি অধ্যায়ে তিনি কোরআনের শিক্ষা, নৈতিকতা, মানবিকতা এবং আধ্যাত্মিকতার সাথে দৈনন্দিন জীবনের বাস্তবতা সুন্দরভাবে মিলিয়ে দেখিয়েছেন। বইটি কেবল পাঠককে কুরআনের আয়াত বোঝায় না, বরং এগুলোকে জীবনে প্রয়োগ করার অনুপ্রেরণাও দেয়।

পাঠকের দৃষ্টিকোণ থেকে বইটি অত্যন্ত সংহত এবং প্রাঞ্জল। লেখকের উদাহরণ, ব্যাখ্যা এবং বিশ্লেষণ পাঠককে প্রতিটি অধ্যায়ে জড়িয়ে রাখে। এটি কেবল শিক্ষামূলক নয়, বরং চিন্তাশীল ও আত্মমূল্যায়নমূলক। বইটি পড়ার সময় প্রতিটি অধ্যায় আমাকে নতুনভাবে ভাবতে এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য দৃঢ় করতে সহায়তা করেছে।

আমার ব্যক্তিগত মতামত: “এক নজরে কুরআন” একটি অসাধারণ বই যা প্রতিটি মুসলিমের জন্য পড়ার যোগ্য। এটি কেবল কুরআনের মূল বিষয়গুলো জানাতে সাহায্য করে না, বরং মন ও হৃদয়কে সমৃদ্ধ করে। অনেক প্রতীক্ষার পর হাতে পাওয়া এই বইটি আমার জন্য সত্যিই এক অনন্য পাঠানুভূতি এনে দিয়েছে। বইটি একবারে পড়ে শেষ করার মতো না। প্রতিটি সুরা পড়ার আগে আমি এই "এক নজরে কুরআন" থেকে এর সংক্ষিপ্ত ইতিহাস ও বিশ্লেষণ পড়ে নেই।
1 review
June 5, 2025
পবিত্র কুরআন এর অনেক আয়াত/সুরা অর্থসহ মুখস্থ আছে এবং এগুলো পড়া হয় নিয়মিত।
কিন্তু "একনজরে কুরআন" বইটি পড়ে এই সুরাগুলোকে সম্পুর্ন নতুনভাবে অনুধাবন করলাম। প্রত্যেক সুরার অবস্থান, শানে নুযূলের পাশাপাশি সবচেয়ে আকর্ষণীয় লাগছে সেগমেন্ট, সেন্ট্রাল থিম এবং কেইস স্টাডি। এই টপিকগুলোতে কুরআনের মুল থিম এবং ম্যাসেজ অনেক সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে, যা পাঠক সহজেই অনুধাবন করতে পারে।
তাছাড়া বইয়ে অনেক জানা বিষয়কে সম্পুর্ন নতুনভাবে উপস্থাপন করা হয়েছে যা মনে গভীরভাবে রেখাপাত করে।
যেমন সুরা মুলকে আছে আল্লাহর নিয়ামত পানির গুরুত্বের কথা।সুরা রাহমানে উল্লেখ আছে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কুরআন শিক্ষা দেওয়া। সুরা দোহায় আছে শুরুর চেয়ে শেষ উত্তম হবে।
এই বিষয় সম্পর্কিত আয়াতগুলো অনেক পড়েছি, কিন্তু এভাবে কখনো চিন্তা করিনি। "একনজরে কুরআন" বইটি পড়ে এরকম অনেক জানা বিষয় নতুনভাবে অনুধাবন করতে পারছি।
তাছাড়া নামের সাথেও বইয়ের যথেষ্ট মিল রয়েছে। প্রতিটি সুরার পরিচয়, শিক্ষা একনজরে উপস্থাপন করা হয়েছে।
সর্বপরি "একনজরে কুরআন" বইটি পড়ে খুব সহজেই কুরআনের মুল থিম এবং ম্যাসেজ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
Profile Image for emes3ye.
3 reviews
April 28, 2025
আমি ড. মিজানুর রহমান আজহারী সাহেবের লেকচার শুনে “এক নজরে কুরআন” বইটি কেনার আগ্রহ পাই। তার বুদ্ধিদীপ্ত আলোচনা ও কুরআনের ব্যাখ্যা আমাকে কুরআনের প্রতি গভীরভাবে আগ্রহী করে তোলে। কুরআনকে আরও গভীরভাবে জানার এবং বোঝার ইচ্ছা থেকেই আমি এই বইটি সংগ্রহ করেছি।
বইটি খুবই গুছানোভাবে প্রতিটি সূরার মূল বার্তা এবং জীবনের বাস্তবতার সাথে কুরআনের সম্পর্ক সুন্দরভাবে উপস্থাপন করেছে। যারা কুরআনের মর্মার্থ জানতে চান এবং সহজবোধ্য উপায়ে প্রতিটি সূরার সারমর্ম জানতে চান, তাদের জন্য বইটি অত্যন্ত উপকারী।
আলহামদুলিল্লাহ, বইটি পড়তে শুরু করেছি এবং প্রতিদিন নতুন কিছু শিখছি। লেখকের ভাষা সহজ, স্পষ্ট এবং হৃদয়ছোঁয়া।

আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোয় আলোকিত জীবন যাপন করার তাওফিক দান করুন। আমিন।
1 review
June 3, 2025
সত্যি বলতে কী, “এক নজরে কুরআন” পড়া শুরু করেছিলাম কৌতূহল থেকে, কিন্তু শেষ করেছি ভালোবাসা নিয়ে। খুব কম বই আছে যা এত সহজ ভাষায় এত গভীর কিছু ছুঁয়ে যেতে পারে।

এই বইটিকে আমি একরকম “মানসিক মানচিত্র” বলব। কুরআন কী বলতে চায়, কেন বলতে চায়, এবং আমাদের জীবনে সেটা কেমন প্রভাব ফেলে তার একটা পরিচ্ছন্ন ছায়া এই বইয়ের পাতায় পাতায়। লেখক কঠিন ব্যাখ্যায় যাননি, বরং এমনভাবে উপস্থাপন করেছেন যেন আমি যেন বন্ধুর মুখ থেকে শুনছি আন্তরিক, সহজ, আন্তঃসংযোগময়।

আমি বিশেষ করে লেখকের ভাষার সরলতা আর দৃষ্টিভঙ্গির স্বচ্ছতাকে দারুণভাবে উপভোগ করেছি। তিনি জ্ঞানী হলেও একজন পাঠককে কখনো ছোট করে দেননি, বরং কুরআনের আলোকছায়ায় একসাথে হাঁটার একটা অনুভব সৃষ্টি করেছেন।
Profile Image for Tahmina Akter Mili.
18 reviews1 follower
April 8, 2025
"এক নজরে কুরআন" ড. মিজানুর রহমান আজহারি রচিত একটি গবেষণাধর্মী গ্রন্থ, যা কুরআনের প্রতিটি সূরার মূল বার্তা, থিম ও ফজিলত সংক্ষেপে উপস্থাপন করে। বইটিতে সূরাগুলোর নাযিলের প্রেক্ষাপট, সূরার শুরু ও শেষের সম্পর্ক এবং পূর্ববর্তী ও পরবর্তী সূরার সাথে সংযোগ তুলে ধরা হয়েছে। ইনফোগ্রাফিক ও রঙিন বিন্যাসের মাধ্যমে কুরআনের জটিল বিষয়গুলো সহজবোধ্য করে উপস্থাপন করা হয়েছে, যা পাঠকদের কুরআন অধ্যয়নে আগ্রহী করে তুলবে।
1 review
January 10, 2026
"📖 ‘এক নজরে কোরআন’ বইটি একটি অনন্য উদ্যোগ, যা সম্পূর্ণ কোরআনের সারসংক্ষেপকে সহজ ও গোছানোভাবে উপস্থাপন করেছে 🕋✨।  প্রতিটি সূরার মূল বিষয়, শিক্ষা ও প্রেক্ষাপট এক পাতায় তুলে ধরা হয়েছে, যা পাঠকের জন্য বোঝা ও মুখস্থ করা অনেক সহজ করে তোলে 🧠📄। বিশেষ করে যারা কুরআনের অর্থ ও বার্তা জানতে আগ্রহী, কিন্তু পুরো কুরআন পড়ার সুযোগ পান না — তাদের জন্য এটি এক অসাধারণ উপহার 🎁💡।  

বইটির ডিজাইন, উপস্থাপনা এবং বর্ণনার ধরন খুবই সুন্দর ও মনোগ্রাহী 🎨🖋️। এক কথায়, কুরআনের পথকে সহজ করে দিয়েছে এই বইটি।  
This entire review has been hidden because of spoilers.
1 review
August 4, 2025
এই বইটি আমি নতুন কিনেছি। আমি কুরআন শরীফ পড়ে তার অর্থ ভালোভাবে বুঝতে পারি না। তবে এই বইটি পড়ার মাধ্যমে আমি অর্থগুলো এখন খুব ভালোভাবে বুঝতে পারছি। বইটি সত্যিই খুব সুন্দর ভাবে লিখা হয়েছে।
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.