Jump to ratings and reviews

তুমি সন্ধ্যা অলকানন্দা

রাত্রি বললো, 'আপনাকে আমার কি মনে হয় জানেন?'
'কী?'
'দুঃখী হাস্যমুখী।'
'দুঃখী হাস্যমুখী?' অবাক গলায় জিজ্ঞেস করল ধ্রুব।
'হুম। এখন থেকে আমি আপনার নাম দিলাম দুঃখী হাস্যমুখী।'
শুনে আবারও হাসে ধ্রুব। তারপর বলে, 'এই শব্দতো এর আগে কখনো শুনিনি। এর মানে কী?'
'এই যে আপনি সারাক্ষণ হাসেন। দেখে মনে হয়, আপনার কোথাও কোনো দুঃখ নেই, বিষাদ নেই, একাকীত্ব নেই। অথচ বুকের ভেতর আস্ত এক নোনাজলের সমুদ্র পুষে ঘুরে বেড়ান।'
'এমন মনে হয় আমাকে?'
'আগে হতো না। এখন হয়। আমার খুব প্রিয় এক শিক্ষক ছিলেন। তিনি বলতেন মানুষ হলো সোনামুখী সুঁইয়ের মতো। আর তার জীবন যেন নকশিকাঁথা। সে সারা জীবন অবিরাম চেষ্টা করে যায় নিজের জীবনটাকে নিখুঁত কারুকার্যময় করে ফুটিয়ে তুলতে। নানা রঙের সুতোয়, গল্পে রাঙিয়ে তুলতে। কিন্তু দিনশেষে দেখে, সেখানে কেবল দুঃখের রঙ আর গল্পই গাঢ় হয়ে উঠেছে। সে মূলত তার জীবনের নকশিকাঁথায় জীবনভর খুব যত্ন করে অনন্ত হাহাকার আর আক্ষেপের গল্প সেলাই করে গেছে।'

ধ্রুব কথা বলল না। চুপ করে রইলো। রাত্রি বলল, 'স্যার এই কথাটা আরও সুন্দর করে বলতেন। বলতেন-
দুঃখী তুই? ঠিক যেন নকশিকাঁথার বুকে সোনামুখী সুই!'

264 pages, Hardcover

First published February 1, 2025

Loading...
Loading...

About the author

Sadat Hossain

41 books389 followers
Sadat Hossain (born 29 June 1984) is a Bangladeshi author, screenwriter, film-maker, and novelist. Sadat Hossain was born In Madaripur, Dhaka, Bangladesh. He studied anthropology at Jahangirnagar University. He was a photojournalist in a newspaper. Then the editor told him that he should write the story of those photos. Eventually, with these, he published his first book in 2013 named Golpochobi. Then, he started to write short stories. In 2014 Janalar Opashe published. In 2015 Aarshinagor is the first book when people recognize him in 2015. Besides writing he has interest in filmmaking as well. He has a production house named ‘ASH’ Production house, released a number of visual contents like short films, dramas, music videos, documentaries, etc.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (10%)
4 stars
4 (20%)
3 stars
7 (35%)
2 stars
2 (10%)
1 star
5 (25%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for অলকানন্দা .
111 reviews5 followers
May 2, 2025
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নীরবতা...

প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর এই বিখ্যাত গানটির কথা মনে হয়ে যাচ্ছিলো বারবার, বইটির পাতায় চোখ বুলাতে যেয়ে। মাঝেমধ্যে মনে হয় ধ্রুবদের জন্মই হয়েছে যেন আজীবন নীরবতা আর নিঃসঙ্গতায় আক্রান্ত হবার জন্য।
Profile Image for Mueed Mahtab.
420 reviews
February 26, 2025
"হয়তো আবার দেখা হবে
হয়তো অপেক্ষাও ভালো,
সেই কবে তোমাকে দেখেছি
ফুরিয়ে যাচ্ছে মহাকালও"

The only lines I liked in that entire book, the rest of it was annoying.
1 review1 follower
April 26, 2025
উপন্যাস পড়তে গিয়ে মন বিষন্ন হয়েছে।। মনের মধ্যে জেকে বসেছে একাকিত্বের ঘনঘটা অন্ধকার,,,অশ্রুশিক্ত হয়েছি বহুবার,,, পড়তে পড়তে সেই বিশেষ কোন চরিত্রে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেয়ে নিজের অজান্তেই অশ্রু ঝরিয়েছি,,, ভালোবাসার অসীম মুগ্ধতা উপলব্ধি করে মন প্রসন্ন হলেও পরবর্তীতে তা মোড় নিয়ে ট্র‍্যাজিডিতে রুপান্তরিত হয়েছে৷।।

মানুষ মুলত অপেক্ষায় বাচে,,,হয়ত চাতক পাখির ন্যায় বৃষ্টিরুপে ভালোবাসার অপেক্ষা,, আমরা বরাবরই মানুষ চিনতে ভুল করি,,ভুল করি ভালোবাসা কাকে দিতে হবে বা কাকে দিতে হবে না সেই মানুষ নির্বাচন করতে,,,

সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, বা পারস্পরিক গুরুত্ব না থাকলে সম্পর্কের মাঝে দুরত্বের দেয়ার তৈরি হয়,,,।।।
আমাদের জীবনে আমরা আরাধ্য বস্তুকে সহজেই পেয়ে গেলে মুল্য দিই না৷ কথায় আছে পঠিত মানুষ পুরান কবর যা বরাবর অবহেলিত,,,

ভালোবাসি বলা হয়ে গেলেই বেড়ে যায় দুরত্বের দেয়াল,,বাড়তে থাকে সম্পর্কের প্রতি অনীহা,

হয়ত অপেক্ষা ভালো,,কিন্তু অপেক্ষা যে এক প্রকার আত্মার মরিচা,,, সেই মরিচা থেকেই পরবর্তীতে ভালোবাসা বা প্রিয় মানুষটির প্রতি চাওয়া পাওয়া বা আগ্রহ আকাঙ্খার অপমৃত্যু ঘটে।।

নি:সঙ্গতার অন্ধকার মানুষের বাচার প্রবল ইচ্ছাকে দমিয়ে দেয়,,,
মুলত মানুষ মানুষের অভাবে নি:সঙ্গ হয়।
অতিরিক্ত ভালোবাসা প্রকাশিত হয়ে গেলে তা ভঙ্গুর হয়,,যার ফল স্বরুপ নির্দিষ্ট একটা সময়ের পর মানুষ মানুষের থেকে ছুটে বেড়ায়,,

Book review : Habiba....
2 reviews
August 9, 2025
সাদাত হোসাইন এর বই পড়তে সবসময় ভালো লাগে। আরশিনগর লেখকের প্রথম উপন্যাস, অথচ পড়ে মুগ্ধ হয়েছিলাম। মানবজনম আমার প্রথম পড়া উপন্যাস (এই লেখকের) এবং এখনো প্রিয়। নির্বাসন অসাধারণ কাহিনী।

কিন্তু এই বইটি "তুমি সন্ধ্যা অলকানন্দা" পড়তে গিয়ে এতটাই বিরক্ত যে 100 পাতা কোনরকমে পড়ার পর এগোতেই পারলাম না।

একই কথার চর্বিতচর্বন। লেখক যেন নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করছেন, কতরকম ভাবে একটা বাক্যকে বারবার লিখে পাতা ভরানো যায়!!

ধ্রুব আর আফিফ মনে হচ্ছিল একটাই চরিত্র। দুজনের একই ভাবনা, একই অনুভূতি, উপলব্ধি শুধু প্রকাশের ধরন ভিন্ন।

তবে হ্যাঁ, সম্প্রতি ব্রেকআপ হওয়া নিব্বাদের এই বই ভালো লাগবে।



Profile Image for Samia Rashid.
346 reviews19 followers
May 22, 2025
বইটা আমি যতটা আগ্রহ নিয়ে শুরু করেছিলাম, তার চেয়ে ঢের গুণ বেশি বিরক্ত নিয়ে শেষ করেছি। অনেক বছর পর সাদাত হোসাইনের বই কিনেছিলাম, তাই কিছুটা প্রত্যাশা বেশি ছিল। প্রথম দিকে ভালই লাগছিল কিন্তু তারপর থেকে খেই হারিয়ে গেল!

বইয়ের দুইটা বিষয় সবথেকে বিরক্ত লেগেছে-
১. পরকীয়া
২. একই কথার পুনরাবৃত্তি, একই কথা নানান উপমা দিয়ে লিখে বইটা ভরানো হয়েছে।
Displaying 1 - 6 of 6 reviews