Jump to ratings and reviews
Rate this book

আমরা দুজন একটি গায়ে থাকি

Rate this book
নব্বই দশকের ঘটনা। বরিশালের প্রত্যন্ত এক গ্রামে আত্মহত্যা করল এক রাখাল ছেলে । কারণ? একটা ছাগল খোয়া গেছে তার। ছাগলের শোকে কেউ কি আত্মহত্যা করতে পারে? সে প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামল পুলিশের এসআই ওয়াজেদ হাওলাদার আর তার প্রবাসী বন্ধু, সাকিব। অচিরেই তারা বুঝল, এটা স্রেফ আত্মহত্যা নয়, এমনকি খুনও নয়, তার চেয়েও বড় কিছু, ভয়াবহ কিছু। তবে ওদের টনক নড়ল সেদিন, যেদিন সকালে পুরো গ্রামের সব গবাদি পশু একযোগে হিংস্র হয়ে উঠল, আর গ্রামের আনাচে-কানাচে মিলল বীভৎসভাবে হত্যা করা কিছু লাশ। ছোট গ্রামটার মধ্যে শুরু হলো শুভ-অশুভর চিরন্তন লড়াই।

112 pages, Hardcover

First published February 18, 2025

1 person is currently reading
4 people want to read

About the author

Mohaiminul Islam Bappy

12 books125 followers
Mohammad Mohaiminul Islam, known as Mohaiminul Islam Bappy is a Bangladeshi thriller and SciFi writer. Born in Barisal. Grew up in Chittagong. Currently Living in Dhaka. He completed B. Sc. (Hon's) and M. Sc. (Thesis) from the University of Chittagong. His first novel "Je Shohore Golpo Lekha Baron" (The Town is Forbidden for Storytellers) was published by the renowned Bangladeshi publisher- Batighar Prokashoni in 2020.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (4%)
4 stars
3 (12%)
3 stars
19 (76%)
2 stars
1 (4%)
1 star
1 (4%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Ahmed Aziz.
402 reviews69 followers
March 23, 2025
সাদামাটা লেভেলের অতিপ্রাকৃতিক কাহিনি। খুনখারাবি করা ভালো জীন আর খুনখারাবি এক্সপার্ট খারাপ পিশাচের কোনোরকম সামনাসামনি মোকাবিলা ছাড়াই বইটা শেষ হল। সাকিব চরিত্রের অনেক আজাইরা পাকনামি না থাকলে আরো এক তারা বেশি দেওয়া যেত। সেরা চরিত্র ওয়াজেদ।
Profile Image for Afsan Ahmed .
55 reviews3 followers
April 2, 2025
শূন্যবিন্দু এবং কানাভুলো প্যারাডক্সের মত জমাতে পারলো নাহ এবার। কিন্তু বরিশাল নিয়ে লেখা এবং নিজের বাড়ি বরিশাল হওয়াতে পড়ে ভালো লেগেছে (বরিশালের ভাষা ভালো ভাবেই তুলে ধরেছে) এইজন্য এক বসাতে পড়ে শেষ করলাম।
Profile Image for Parvez Alam.
319 reviews12 followers
May 1, 2025
এই লেখকের একটা লিমিটেশন উনি বড় লেখা লিখেন না বা লিখতে পারেন না বা চান না। এই বইটা আরো সুন্দর হইতে পারত। ভালো ভৌতিক থ্রিলার হইতে পারত। শুরু দিকে ভালো শুরু হয়ে শেষ ঠিক ঐভাবে জমে নাই।
Profile Image for Ratul Ahmed.
43 reviews
March 13, 2025
২.৫/৫। লেখকের আগের বইগুলোর মতো জমলো না। হরর বা থ্রিলার কোনোটার স্বাদই ঠিকমতো পেলাম না। গদ্য ভালো বরাবরের মতোই, দ্রুত পড়ে ফেলা যায়।
Profile Image for Shahadat Shamim.
23 reviews1 follower
January 5, 2026
শুরুটা যেভাবে হয়েছিলো, শেষটা ওই ভাবে হয়নি । শেষটা আরো ভাল হতে পারত । উপন্যাসটি আর একটু বড় হলে ক্ষতি হত না । শেষে একটা ব্যাটেল আশা করেছিলাম, সেখানে হতাশ হয়েছি । একটা স্টার কম দিতে হলো !
Displaying 1 - 6 of 6 reviews