What do you think?

অসচরাচর #২
অসচরাচর ২
নন্দিত কথাসাহিত্যিক মাশুদুল হকের এবারের লেখাটা একেবারেই ভিন্নধর্মী। উহু, শুধু ভিন্নধর্মী বললে বোঝা যাবে না, বলতে হবে একেবারেই অসচরাচর। ডাক্তারি পড়াশোনা শেষ করে ডাক্তার আসিফ দীর্ঘদিন নানা প্রত্যন্ত অঞ্চলে রোগী দেখে বেড়িয়েছেন। সেসময়ে তিনি রোগী হিসেবে এমন কিছু বিচিত্র মানুষ পেয়েছেন যাদের রোগব্যধি প্রচলিত চিকিৎসা বিজ্ঞান দিয়ে সবসময় ব্যাখ্যা করা যায় না। রোগ ব্যধির রহস্যময় জগতে থেকে ওর উপলব্ধি হয়েছে সবসময়ে রোগেরা বইপত্রে যেমনটা লেখা থাকে তেমন করে আসে না, সব ব্যধির খবরও আমাদের জানা রয়েছে সেটাও সত্যি না। মেডিকেলে এক প্রিয় শিক্ষকের অনুপ্রেরণায় আসিফ এ-সমস্ত অদ্ভুত ও অচেনা রোগদের নিয়ে লিখতে শুরু করলেন, যার ফলাফল অসচরাচর।
80 pages, Hardcover
First published February 21, 2025
About the author
মাশুদুল হক Masudul Haque
21 books1,081 followersমাশুদুল হকের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। এক দশকের বেশি সময় ধরে লিখছেন থ্রিলার, সায়েন্সফিকশন ও শিশু-কিশোর সাহিত্য, প্রকাশিত হয়েছে নিয়মিত ভাবে বাংলাদেশ ও ভারত থেকে।
সাহিত্য-পুরস্কার : এইচএসবিসি-কালিওকলম তরুণ কথাসাহিত্যিক পুরস্কার ২০১৩।
Masudul Haque is a contemporary writer from Bangladesh known for his works on thrillers, Sci-Fi, and children's literature. His works have been published in Bangladesh and India regularly for the last 12 years.
He was awarded the Kali O Kalam Young Writer Award in 2013.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 128 reviews
March 22, 2025
৩.৫/৫
"অসচরাচর ১" এর মতো আবেদন সৃষ্টি করতে না পারলেও ২ এর প্রতিটা গল্পই আমার কমবেশি ভালো লেগেছে। লেখক সফলভাবে কাহিনিতে বৈচিত্র্য, অনিশ্চয়তা ও রোমাঞ্চ ধরে রেখেছেন। এটুকু নিশ্চিত - আমরা একটা স্মরণীয় সিরিজ পেতে যাচ্ছি।

March 8, 2025
সমসাময়িক থ্রিলার লেখকদের মধ্যে মাশুদুল হকের লেখাই আমার সবচেয়ে ভালো লাগে। তার কোনো লেখাই খুব খারাপ বা খারাপ লাগেনি এখনো পর্যন্ত। 'অসচরাচর' পড়ে ভালো লেগেছিল এবং তার ধারাবাহিকতায় 'অসচরাচর ২' পড়া হলো। ওয়ান টাইম রিড বা রিলাক্সিং রিড হিসেবে ভালো বলা যায়, তবে 'অসচরাচর' এর মতো ভালো লাগেনি।
May 15, 2025
প্রথমটার মতোই অসচরাচর ২ ও দারুন লাগলো। এই ধরনের বই পড়তে কিছুটা অস্বস্তি লাগে সত্যি। তবে পড়ার সময় ভীষণ রকমের কৌতূহলও কাজ করে। কৌতূহল জাগিয়ে পাঠককে অস্বস্তির মধ্যেও বইয়ের মধ্যে ডুবিয়ে রাখতে পারার পুরো কৃতিত্ব লেখকের।
একটা বিরাট অভিযোগ হচ্ছে বইটা এত পাতলা কেন?
অসচরাচর ৩ গাবদো গোবদু মুটো রকমের চাই।
একটা বিরাট অভিযোগ হচ্ছে বইটা এত পাতলা কেন?
অসচরাচর ৩ গাবদো গোবদু মুটো রকমের চাই।
March 22, 2025
"সব সুস্থ মানুষ একই রকম, অসুস্থ মানুষেরা নিজেদের মত করে নানা ভাবে অসুস্থ।"
বহুদিন পর কোনো গল্পসংকলন পড়ে সম্পূর্ণ তৃপ্তি পেলাম। বই দুটো শেষ করার পর আফসোস হচ্ছে—কেন শেষ হয়ে গেল! "অসচরাচর" এবং "অসচরাচর ২" এই দুই সংকলনের নয়টি গল্পই মুগ্ধ, বিস্মিত আর শিহরিত করেছে। গল্পের সহজবোধ্য ভাষাশৈলী সাধারণ পাঠকদের কাছে বই দুটোকে খুব দ্রুত পৌঁছে দিবে আর বোদ্ধা পাঠকের জন্যও রয়েছে ভাবনার খোরাক।
প্রতিটি গল্পকেই মেডিকেল বা বডি হরর বলা যায়। গল্পের মধ্যে ব্যবহৃত মেডিকেল টার্মগুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে, যেকোনো পাঠক অনায়াসেই গল্পগুলো উপভোগ করতে পারবেন। লেখক মাশুদুল হক দক্ষতার সঙ্গে ডাক্তার আসিফ আহমেদ চরিত্রের মাধ্যমে সবগুলো গল্পকে সংযুক্ত করেছেন এবং গ্রামীণ আবহ ব্যবহার করে গল্পগুলোর ভীতিকর অনূভূতিকে আরও বাস্তব করে তুলেছেন—এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে।
"অসচরাচর" সংকলনের পাঁচটি গল্প—হোস্ট, প্যারাসাইট, ফাঙ্গাল, ইয়ানোমামিয়ান এবং আন্না; এবং "অসচরাচর ২"-এর চারটি গল্প—পিচ্ছিল, নির্বাণ আশ্রম, মেরিনা এবং পাথর—প্রতিটি গল্পই অনন্য ও সমানভাবে দুর্দান্ত লেগেছে। তাই নির্দিষ্ট করে কোনো একটি প্রিয় গল্প বেছে নেওয়া সম্ভব হয়নি।
বইয়ের নামের মতোই প্রতিটি গল্প "অসচরাচর", যা সাধারণত আমাদের কল্পনারও বাইরে। পড়তে পড়তে আপনি ভয় পাবেন, শিউরে উঠবেন, অস্বস্তি অনুভব করবেন, আবার বিস্মিত হয়ে চিন্তায় নিমগ্ন হবেন। কিছু বিষয় নিয়ে হয়তো আমার মতো ইন্টারনেটে অনুসন্ধান করতেও বাধ্য হবেন! এমন গল্পসংকলন আপনার অবশ্যই পড়া উচিত। হাইলি রেকমেন্ডেড।
শামীম আহমেদ এবং আদিব রেজা রঙ্গনের করা প্রচ্ছদ ও ইলাস্ট্রেশন প্রতিটি গল্পের আবহের সঙ্গে দারুণভাবে মানানসই এবং মনোমুগ্ধকর। চিরকুটের প্রোডাকশন কোয়ালিটি আর বইয়ের মূল্য নির্ধারণ একদম যথার্থ। লেখকের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন অনবদ্য গল্প উপহার দেওয়ার জন্য। পরবর্তী বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম!

January 27, 2026
এই বইটার গল্পগুলো আরও বেশি 'অসচরাচর', আরও বেশি অদ্ভুত, আরও বেশি গা ঘিনঘিনে অস্বস্তিকর। আরও বেশি করে মস্তিষ্কের হাড়েমজ্জায় ঢুকে যায় গল্পের প্লটগুলো।
প্রথম খন্ডের চাইতে 'অসচরাচর' এর দ্বিতীয় খন্ড বেশি ভালো লাগলো। এই খন্ডে লিখনশৈলী আরও বেশি গ্রিপিং। বই ভালো হলে সাধারণত যেটা হয়, 'গল্পটা কেন শেষ হলো' প্রশ্ন জাগে মনের ভেতরে; এই খন্ডের বড় গল্পগুলোও তাই।
মেডিকেল সায়েন্সের কিছু অসুখের সাথে দুর্বোধ্য মানবদেহের অসচরাচরতা মিলিয়ে কখনো ক্রাইম, কখনো ফিয়ার এলিমেন্ট যোগ করে প্লটগুলোকে বেশ ক্রিপিং-ডেথ-ফিলিংয়ে নিয়ে গেছেন লেখক। হরর পড়ে হয় না পেলেও বেশ গা ছমছম করছিলো গল্পগুলো পড়ার সময়ে। শ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা।
গত খন্ড পড়ার পরে মনে হয়েছিলো যৌক্তিক ব্যাখ্যা না থাকায় গল্পগুলো দুর্বল। এই খন্ডে এসে বুঝতে পারলাম লেখকের গ্রিপিং স্টোরিটেলিং আর দুর্দমনীয় সাসপেন্সের কাছে ব্যাখ্যা না থাকাটা অতটা গুরুত্বপূর্ণ কিছু না। সব ব্যাখ্যা জানতে হয় না। সব ব্যাখ্যা ভালোও লাগে না।

April 4, 2026
শেষ গল্পটি খুব দ্রুত শেষ হয়ে গেলো। কিন্তু বাকি গল্পগুলো খুবই ভালো লাগলো। প্রথম বই এর তুলনায় আরো ইন্টারেস্টিং।
September 14, 2025
এই বইটা আগের বইয়ের চাইতে বেশি ভালো লেগেছে। যদিও প্রথম গল্পটি সাইন্স ফিকশন গোছের। কিন্তু মাঝের দুটি গল্পের বাস্তব ব্যাখ্যা রয়েছে এবং অত্যন্ত দুর্লভ দুটি রোগ। দুটি রোগের নামই পড়ার বই থেকে জানা ছিল কিন্তু কখনো বিস্তারিত জানবার আগ্রহ হয় নি। এই বই পড়ে সেই আগ্রহ হচ্ছে, আমার কাছে বইটার গুরুত্বপূর্ণ দিক সেটা একটা। পাশাপাশি গল্পগুলো যে আঙ্গিকে সাজানো হয়েছে সেটাও দারুণ একটা আবহ দেয়। সব মিলিয়ে আজকের এই বৃষ্টিমুখর অন্ধকার দিনে অসচরাচর এর দ্বিতীয় খণ্ড একটা অসচরাচর অভিজ্ঞতাই দিল।
March 29, 2025
মাত্র ৪ টি অসচরাচর কেস। তবুও আমার আক্ষেপ নেই। অল্প হোক কিন্তু সেটা কোয়ালিটি ধরে রাখুক এটাই প্রত্যাশা।
August 22, 2025
অসচরাচর ২ শেষ করলাম । টানা অনেক গুলা বই পড়া হল । এভাবে সারা দিনরাত না পড়ে, প্রতিদিন কিভাবে একটু একটু পড়া যায় সেটা যে কবে করতে পারব । আবার কয়েকমাস যাবে একদম কোনকিছু না পড়েই ।
যাইহোক অসচরাচর এর মতই অসচরাচর ২ এর ছোট গল্পগুলি। বই এর নামটা দেখলে সোজা সরল লাগলেও মনে মনে উচ্চারণ করতে গেলে দেখা যায় বারবার ভুল বলছি । বইয়ের বিষয়ে নতুন করে বলার কিছু নেই । যেরকম আশা করেছি তেমন পেয়েছি । বলব লেখকের বিষয়ে ।
২০১৭ সালের কোন এক সকাল । হেরিংটন ভবনের কোন এক রুমে নটর ডেম কলেজে ভর্তির ভাইভা দিতে ঢুকলাম । টেবিলের অপর পাশে দেখি আমার চে কম বয়সী এক ছেলে ও আমার কিছু বড় এক মেয়ে বসা । ভর্তি হয়ে জেনেছিলাম তারা ছিলেন ডন স্যার আর আতিকা ম্যাম । ডন স্যার এক দুইটা একাডেমিক প্রশ্ন করার পর সরাসরি জিজ্ঞেস করলেন , " স্কুলের পড়ার বাইরের কোনো বই পড়েছ ? " আমি উত্তর দিলাম । এরপর জিজ্ঞেস করলেন সর্বশেষ কোন বই পড়েছ । তখন মাত্র মিনিমালিস্ট শেষ করেছি । কিন্তু স্যার তো বইয়ের নাম আগে শুনেন নি । জিজ্ঞেস করলেন " রাইটার কে ? " আমি বললাম মাশুদুল হক । উনি বললেন , "মাশুদুল হক কে ? "
মাশুদুল হকের কাছে আমার প্রশ্ন " ডা. আসিফ আহমেদ কে ? "

November 18, 2025
প্রথমটার মতো ঠিক জমলো নাহ। সব মিলিয়ে চারটা গল্প তবে মনে রাখার মত গল্প একটাই সেটা হলো 'মেরিনা'। প্রথম গল্প দুটো এভারেজ ক্যাটাগরির। তবে শেষ গল্পটা লেখক একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছেন। দু একটা গল্পের শেষে তাড়াহুড়োর ছাপ স্পষ্ট কিন্তু পড়তে একঘেয়ে লাগেনা। তবে লেখকের এই ভিন্নধর্মী কেসগুলো ইন্টারেস্টিং এবং সেদিক থেকে তিনি সফল বলা চলে।
February 14, 2026
৪.৭৫/৫
পিচ্ছিল:৪/৫
নির্বাণ আশ্রম: ৫/৫
মেরিনা: (৫+০.৫)/৫
এই গল্পের রোগ নিয়ে যথাসম্ভব সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়েছিলাম; রোগের মেকানিজম সহ। এই রোগ নিয়ে এতো চমৎকার প্লটের গল্পে আমি মুগ্ধ। ০.৫ বোনাস।
পাথর: ৪.৫/৫

March 11, 2025
অসচরাচর ২: এক্সপেক্টেশন লো, সারপ্রাইজ হাই!
রমজান আসলেই আমার জীবন এমন এক ট্র্যাকে উঠে, যেখানে ঘুমের সিগন্যাল থাকে কিন্তু রিসিভার কাজ করে না। সারাদিন ঝিমাই, ক্লাসের লেকচারে মাথা ঘুরে, আর রাত হলেই চোখে ঘুমের নামগন্ধ নেই। সেদিনও তাই, মাঝরাত পার হয়ে যাচ্ছে, আমি বিছানায় এপাশ-ওপাশ করছি, মাথার মধ্যে রযান্ডম চিন্তার ফেস্টিভ্যাল চলছে।
ঠিক তখনই মনে হলো—আরে, বইমেলার বইগুলো এখনো এক কোণায় পড়ে আছে! হাতড়াতে হাতড়াতে উঠিয়ে আনলাম অসচরাচর ২। কিন্তু আমি এবার স্মার্ট, প্রথমটার মতো হাইপের পাল্লায় আর পড়বো না। নিজেকেই কঠিনভাবে ব্রিফ করলাম—
"দেখ, তোর হৃদয় জুনজি ইতোর বডি হরর পড়ে পড়ে মরচে ধরা লোহার মতো শক্ত হয়ে গেছে, বেশি আশা করিস না!"
কিন্তু বই খোলার পরই বুঝলাম, আমি আসলে একদম ভুল জায়গায় সতর্কতা নিয়েছিলাম। লেখক কোনো ওয়ার্ম-আপ টাইম না দিয়েই আমার বিশ্বাস, যুক্তি আর ব্রেনের সিগন্যাল প্রসেসিং এক ধাক্কায় ক্র্যাশ করিয়ে দিলেন।
চারটা মেডিকেল কেস, চারটা এমন অদ্ভুত রোগ (যদি ওগুলোকে রোগ বলা চলে!), আর প্রত্যেকটা গল্পের শেষে আমার একটাই প্রতিক্রিয়া—"ওমা, এমনও হয়!" লেখক যেন বইয়ের পাতা ফুঁড়ে বের হয়ে এসে আমাকে বলছেন, "আপা, এমন রোগ হয় কখনো ভাবসেন?" আমি তখন ফ্রিজ হয়ে তাকিয়ে আছি, "ভাই, সত্যিই এমন রোগ হয়?"
সবচেয়ে বেশি ধাক্কা খেলাম "নির্বাণ আশ্রম"-এ। এক পাগলা আর্টিস্ট, যার শিল্পের কাঁচামাল ফাইব্রোডিসপ্লেসিয়া অসিফিকানস প্রগ্রেসিভা। গ্রে’স অ্যানাটমি-তে দেখার সুবাদে রোগের নামটা পড়তে গিয়ে জিভ প্যাঁচ লাগেনি, তবে গল্পের এন্ডিংটা আরেকটু বেশি শকিং হলে ভালো লাগতো।
পিচ্ছিল-এর লাস্ট স্টেজে শফিকের চেহারাটা কেমন হয়েছিল, এটা ভিজ্যুয়ালাইজ করতে গিয়ে ব্রেন হ্যাং হয়ে গেলো। একটা ইলাস্ট্রেশন থাকলে পারফেক্ট হতো!
মেরিনা পড়ে মনে হলো, কিছু অসুখের সত্যিই কোনো আগামাথা নেই!
পাথর-এর এন্ডিংও তাই—শুরুর আগেই শেষ!
লেখকের যেন কোথাও তাড়াহুড়ো ছিল! গল্প জমজমাট করে শুরু করলেন, তারপর এমনভাবে শেষ করলেন যে মনে হলো হুট করে কারেন্ট চলে গেছে, আর আমি অন্ধকার ঘরে বসে বুঝতে পারছি না কী হলো!
শেষ পর্যন্ত যখন বইটা বন্ধ করলাম, মনে হলো হাতে ছিল হাওয়াই মিঠাই, হুট করে ঝড় এল আর সেটা পানিতে গলে গেলো!
এবার আসি প্রোডাকশন কোয়ালিটিতে—ইলাস্ট্রেশন এইবার আর আগের মতো ঝকঝকে লাগলো না, একটু বেশি এবস্ট্রাক্ট হয়ে গেছে। পাতার কোয়ালিটির গ্রাফ এমনভাবে নামছে, মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মতো অবস্থা।
সব দোষত্রুটি একপাশে রাখলে, অসচরাচর ২ আসলেই অসচরাচর ভালো লেগেছে! এক্সপেকটেশন যতটা লো রেখেছিলাম, ধাক্কাটা ততটাই বড় ছিল। লেখক খুবই মাস্টারপ্ল্যান করে আমাকে ধোঁকা দিয়েছেন—আর আমি খুশি মনে সেই ফাঁদে পা দিয়েছি!
ভিন্নধর্মী গল্প যারা ভালোবাসেন, তাদের জন্য এটা মাস্ট রিড।
বিশেষ করে যদি আপনি মেডিকেল থ্রিলার, গা ছমছমে রহস্য আর অদ্ভুত কেস স্টাডির ভক্ত হন।
আমার মতো যদি ভাবেন, "দেখি কেমন হয়!"—তাহলে সাবধান, একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত উঠতে পারবেন না।
এক্সপেক্টেশন লো রাখুন, কিন্তু সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকুন!
হ্যাপি রিডিং!

Read
March 13, 2025অসচরাচর ২ তে আছে চারটি গল্প - পিচ্ছিল, নির্বাণ আশ্রম, মেরিনা, পাথর। তন্মধ্যে আমার কাছে নির্বাণ আশ্রম বেশ লেগেছে, বাকিগুলো ঠিকঠাক তবে অসচরাচর ১ এর মতন এতটা মাথায় গেঁথে যায়নি! কোনো মিল থাকলে বা রোগীগুলোর যারা মারা যায়নি পরবর্তীতে কী হলো জানতে পারলে ভালোই লাগতো!
Silas Lamb: Cure them? To what purpose?
Edward Newgate: Well to... Bring them back to their senses.
Silas Lamb: And make a miserable man out of a perfectly happy horse?
( Stone Hearst Asylum)
একজন রোগী যতটা না চিকিৎসা চায়, অনেক সময়ই তার চেয়ে বেশি করে জানতে - তার আসলে কী হয়েছে। একই ব্যাধির একাধিক দাওয়াই থাকতে পারে, নানা ভাবে চলতে পারে তার চিকিৎসা, ট্র্যাডিশনাল মেডিসিন, সার্জারি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি কত ধারার কত পথ রয়েছে। এমনকি কোনো চিকিৎসা না করার সিদ্ধান্তও রোগী নিতে পারেন। কিন্তু তার কী হয়েছে সেই ব্যাধির নাম না জানলে অদ্ভুত এক অসহায়ত্বের মধ্যে মানুষ মাত্রই পড়ে যান।
এই ছিল অসচরাচর ২!

March 18, 2025
মেলার বহুল প্রতীক্ষিত বইটা পড়ে শেষ করলাম। নাহ, এবারও হতাশ হতে হয়নি। তবে গল্পের সংখ্যা কম বলে একটু মন খারাপ লাগছিল। চারটা গল্পই সমান উপভোগ্য। একেবারে ভিন্নধর্মী, অসচরাচর কেস। তবে সবথেকে ভালো লেগেছে মেরিনা নামের গল্পটা। বেশ সাসপেন্স দিয়ে শুরু ও শেষ একটা ধাক্কা দিয়ে।
পাথর গল্পটাও সুন্দর।
সবমিলিয়ে রহস্য-রোমাঞ্চ, অদ্ভুত ব্যাপার-স্যাপারে পরিপূর্ণ গল্পগুলো। এই সিরিজ যেন নিয়মিত বের হয় এই কামনা করছি।

February 24, 2025
বইমেলা '২৫- এ প্রকাশিত বইয়ের মধ্যে এই বই আমার প্রথম পড়া। এই বই নিয়ে এতো এক্সাইটেড ছিলাম যে কেনার পরপরই এক বসাতেই শেষ করে ফেলছি।
সচরাচর মেডিকেল সেক্টরে আমরা প্রতিনিয়ত যা দেখি তার বাহিরে আনরিয়েলিস্টিক যা ঘটে ঐসব অসচরাচর ঘটনা নিয়ে ডা. আসিফের বিচরন বলা চলে। ডা. আসিফকে আমরা 'অসচরাচর' এ চিনেছি,তাই আর উনাকে নিয়ে না বলি। এই বইয়ে গল্পের সংখ্যা কম এটা একটা আফসোস। আমার কাছে বেশি ভালো লেগেছে "পিচ্ছিল", "মেরিনা" - এ দুই গল্প। শেষ গল্পে আমার মনে হয়েছে এন্ডিং টা আরেকটু ডিপলি হলে ভালো হতো, কিছু মিসিং মিসিং লেগেছে। ২য় গল্পে এন্ডিং এ্যকশন মুভির ভাইব এসেছে আমার কাছে, যেহেতু মেডিকেল সাইন্স রিলেটেড একটু ভৌতিক ভাইবের বই সেহেতু ঐরকম এন্ডিং হলে মনে হয় ভালো হতো আমার মতে। কিন্তু কিন্তু বইটা পড়ে আমার কোনো আফসোস নেই। আফসোস আছে একটাই কেন এতো জলদি শেষ হলো!? আরেকটু পড়ি,আরেকটু পড়া যেতো...

April 8, 2025
পিচ্ছিল ৩.৫/৫
নির্বাণ আশ্রম ৩/৫
মেরিনা ৫/৫
পাথর ৫/৫
নির্বাণ আশ্রম ৩/৫
মেরিনা ৫/৫
পাথর ৫/৫
August 12, 2025
ডক্টর আসিফের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত, অসম্ভব মনে হয় এমন অভিজ্ঞতামূলক ঘটনা—যেগুলো ঐতিহ্যবাহী চিকিৎসা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না ।
প্রথম বইটি পাঠকদের প্রিয় হয়েছে—গভীর রহস্য এবং কায়েম রাখা টান ছিল। দ্বিতীয়টির দৃষ্টান্তে হয়তো সেই ভয় বা উত্তেজনার গভীরতা কমে গেছে।
এই বইয়ে মোট ৪ টি গল্প যার মধ্যে, পিচ্ছিল এবং নির্বাণ আশ্রম বইয়ে প্রথম দুটি গল্প যা মোটামুটি ভালো লেগেছে। এরপর 'মেরিনা' গল্পটাই আমার মনে দাগ কেটেছে, সেটা নিয়ে বলার কিছু নাই। এককথায় এই বইয়ের সেরা গল্পই এটি। শেষে ছোট্ট একটি গল্প 'পাথর' সেটাও ভালো লেগেছে, ভাবতেছি এরপর থেকে পাথর সংগ্রহ করা শুরু করব...

April 5, 2025
অসচরাচর কী?
❝মানুষ অসচরাচর সহ্য করতে পারে না। অসহ্যকে নিবারণ করেই ওরা নিজের স্বস্তি নিশ্চিত করে।❞
অসচরাচর সিরিজের প্রধান চরিত্র ডা. আসিফ আহমেদ। ফাইনাল প্রফেশনাল পরীক্ষার আগ দিয়ে মারাত্মকভাবে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন। সব শেষ হয়ে যাবে মনে হলেও আবার সব নতুন করে শুরু হয়। নতুন একটা অভ্যাসও তৈরি হয়। অ্যাটিপিক্যাল কেসগুলো লিখে রাখেন। ❝অ্যাটিপিক্যাল কেস❞ নিয়ে লেখা ❝অসচরাচর❞ সিরিজের শুরুটা এইভাবেই। প্রথম বইয়ে পাঁচটা ও দ্বিতীয় বইয়ে চারটা অ্যাটিপিক্যাল কেসের কাহিনী আছে।
পিচ্ছিল (𝐆𝐥𝐢𝐬𝐭𝐞𝐧𝐢𝐧𝐠):
সৈয়দপুরের রেল কর্মচারীদের জন্য তৈরি হাসপাতালে যখন ডা. আসিফ নিয়োগ পান তখন নিরিবিলি ছিমছাম শহরের মায়ায় পড়ে যান। তবে মাঝেমধ্যে বন্ধবন্ধও মনে হতো। হেলথ-ক্যাম্পেইনে যখন নীলফামারী জেলা কারাগারে যান তখন স্কুল জীবনের বন্ধু শফিককে পেয়ে যান। কারাগারের অদ্ভুত এক ঘটনার কথা বলেন। জেল থেকে উধাও হয়ে যাচ্ছে কয়েদিরা! রুমে পাওয়া যাচ্ছে অদ্ভুত এক ঔষধের শিশি! নিরীহ দর্শন কিছু ঔষধ কীভাবে অলৌকিক কাজ করতে পারে? দুই বন্ধু মিলে কোনো কূলকিনারা করতে পারে না। কিন্তু দুইবছর আগের এই ঘটনা হঠাৎ পরবর্তীতে আসিফের জীবনে হানা দিবে কে জানতো!
নিত্যদিন যেসব ঔষধ আমরা খাই এগুলো নিরীহ মনে হলেও কি ভবিষ্যতে কোনো ইফেক্ট পড়ে না বা পড়তে পারে না? রাসায়নিক এই সব বড়ি যেমন আমাদের জীবন সহজ করতে পারে তো আবার জটিলও। গল্পের কনসেপ্ট এমনটাই মনে করিয়ে দেয়। প্রথমে ভেবেছিলাম মিস্টার ইন্ডিয়া টাইপ কিছু একটা হবে কিন্তু শেষটা...! মোটামুটি লেগেছে আরকি।
নির্বাণ আশ্রম (𝐀𝐧𝐧𝐢𝐡𝐢𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐌𝐨𝐧𝐚𝐬𝐭𝐞𝐫𝐲):
অদ্ভুত এক আশ্রম যেখানে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের এনে রাখা হয়। নাম না জানা এক বিরল রোগে আক্রান্ত হন তমিজুদ্দিন সরকারের বাবা। বুঝতে পারেন সমাজ তাঁর মতো মানুষদের সহজে গ্রহণ করতে পারে না। তখনই গড়ে তোলেন এক আশ্রম। আশ্রমে এসে ভয়ানক এক অভিজ্ঞতার মুখামুখি হন ডা. আসিফ!
"ফাইব্রোডিসপ্লেসিয়া অসিফিকানস প্রগ্রেসিভা" নামক দুর্লভ রোগের ওপর বেইজড গল্পের প্লট। এমন অদ্ভুত রোগ যে আদতেও আছে এই প্রথম জানলাম। এটাই আমার কাছে বইয়ের সেরা গল্প মনে হয়েছে। একটার সাথে আরেকটা কেস এইভাবে জুড়ে যাবে একদমই আশা করিনি।
মেরিনা (𝐌𝐚𝐫𝐢𝐧𝐚):
চটপটে মেয়েটার হুট করে আগমন ঘটে ডাক্তার সাহেবের জীবনে আবার হুট করেই উধাও হয়ে যায়! মেরিনার বাবার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মারাও যান। অস্বাভাবিকতার কারণ খুঁজতে যেয়ে...!
কেউ না চাইলে কোনোক্রমেই তার রোগ নির্ণয় করা উচিত নয়...
এই গল্পটা শুরুতেই কেন জানি মনে হচ্ছিল সিরিজের প্রথম বইয়ের "ইয়ানোমামিয়ান" গল্পের মতো কিছু একটা হবে। কেন যে এমনটা মনে হচ্ছিল নিজেও জানি না কিন্তু অনেকটাই যে মিলে গেছে আসলেই অদ্ভুত লাগতেছে! যদিও রোগের বিষয়টা মিলেনি। সমাপ্তিতে মনে হলো এতোগুলো মানুষ একবারে বুদ্ধিশুদ্ধি কীভাবে হারায় তাও একসাথে? আজব এক রোগ ও কারণ সম্পর্কে জানলাম!
পাথর (𝐒𝐭𝐨𝐧𝐞):
সরকারি হাসপাতালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসে। কিন্তু তাদের মধ্যে কে আসলেই গরীব বের করা কষ্টকর। রত্না নামের এক রোগীর পিত্তথলি থেকে পাথর বের করেন আসিফ। রোগীর পরিবারের অবস্থা দেখে সাহায্য করেন কিন্তু হঠাৎ হাসপাতাল থেকে উধাও হয়ে যায় তারা। পিত্তথলি থেকে বের করা পাথর পরিষ্কার করতে যেয়ে চমকে ওঠেন।কীভাবে সম্ভব?
খুবই পিচ্চি একটা গল্প। শেষটা যেনো তাড়াহুড়ো করে টানা হয়েছে। এই হুটহাট শেষ করে দেওয়ার জন্য গল্পটা জমে নাই।
❝অনেক সময়ই আমরা এমন সব জিনিসকে রোগ বলতাম যেগুলো পরে জানতে পেরেছি রোগ না, আছে না এমন?❞
রোগের বহুত কঠিন নাম হলেই ধরে নেই যে হয় রোগী মারা যাবে নয়তো এর চিকিৎসা নাই। বইয়ের গল্পগুলো আমার এই ধারণা আরও পোক্ত করলো। রোগ ও প্রকৃতির বর্ণনা লেখক দারুণভাবে করেছেন। সিরিজের পরবর্তী বইগুলোর জন্যও অপেক্ষা করবো। প্রথম বইটা দ্বিতীয়টার থেকে বেশি ভালো লেগেছে আমার। অতিমাত্রায় আশা করেছিলাম সম্ভবত এইজন্যই তেমন একটা ভালো লাগেনি। তবে ওভারঅল মোটামুটি আরকি। বইয়ের প্রোডাকশন, প্রচ্ছদ ও ইলাস্ট্রেশনগুলো সুন্দর হয়েছে।
বই: অসচরাচর ২
লেখক: মাশুদুল হক
জনরা: বডি হরর
প্রচ্ছদ: শামীম আহমেদ
প্রকাশনী: চিরকুট
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা, ২০২৫
পৃষ্ঠা সংখ্যা: ৮০
মুদ্রিত মূল্য: ২০০/-

February 22, 2025
প্রথম বইয়ের মতো গল্পগুলো গা গুলিয়ে না উঠলেও গল্পগুলো ভালো লেগেছে। তবে প্রথম বইতে লেখক যে অসচরাচর আবহ তৈরি করেছিলেন, সেই আবহ একমাত্র পেলাম 'পিচ্ছিল' গল্পে। দ্বিতীয় গল্পের বর্ণনা বেশি চমৎকার, প্লটটাও বেশ ইউনিক। লেখক ডাক্তার হওয়ার কারণেই হয়তো এমন এক প্লটের জন্ম। তৃতীয় গল্পটাও উপভোগ্য। শেষ গল্প, যার নাম পাথর; খুবই আগ্রহ নিয়ে পড়তে শুরু করেছিলাম। কিন্তু চমৎকার এক বিষয়বস্তু নিয়ে শুরু হওয়ার পর গল্পটা মানবিক হয়ে গেল, ঠিক অসচরাচর কাতারে গেল না। হয়তো এই গল্পটা লেখক এভাবেই বলতে চেয়েছিলেন।
March 15, 2025
#Book_Mortem 224
অসচরাচর ২
ড. আসিফ আহমেদ ফিরে এসেছেন তার আরো কিছু সচরাচর ঘটে না এমনসব ঘটনা নিয়ে। আগের পর্বে ৫টা গল্প থাকলেও, এই পর্বে রয়েছে ৪টি গল্প। বইয়ের কলেবরও কমেছে কিছুটা। তবে ব্যক্তিগত ভাবে অসচারচর ২ আমার কাছে প্রথমটার মতোই দূর্দান্ত ভালো লেগেছে। শেষ গল্পটা ছাড়া বাকি গল্পগুলো বেশ গুছানো। দুইটা গল্প তো এমনকি প্রথমটার সবচেয়ে ভালো গল্পকেও ছাড়িয়ে যাবে।
পিচ্ছিল 3️⃣.5️⃣/5️⃣
জেলখানা থেকে ভোজবাজির মতো উধাও হয়ে যাচ্ছে কয়েদীরা। তাদের সেলের ভিতর পাওয়া যাচ্ছে বিজাতীয় ভাষায় লেখা এক ঔষধের কৌটা। কারাগারের জেলার শফিক সাহায্য চাইতে এলো ডাক্তার বন্ধু আসিফের কাছে।
বেশ ভালো লেগেছে গল্পটা। অনেকটা পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে ল্যাবে মিউটেন্ট তৈরি করা টাইপ গল্প। মাশুদুল হকের লিখনশৈলী এত্ত চমৎকার যে কিছু না ঘটলেও একটানা পড়ে যাওয়া যায়। গল্পের শেষটা অদ্ভুত। মূল যে রহস্য সেটারও সমাধান করা হয়নি। আর সে কারনেই রেটিং কিছুটা কম। তবে পড়েছি ভীষণ আগ্রহ নিয়ে।
নির্বাণ আশ্রম 5️⃣/5️⃣
ফাইব্রোডিসপ্লেসিয়া অসিফিকানস প্রগ্রেসিভা এমন এক বিরল রোগ যার কারনে একজন মানুষের মাংস, হাড়ে পরিণত হয়ে যায়। এই রোগটাকে উপজিব্য করে দারুণ এক প্লটে এই গল্পটা লেখা হয়েছে।
নিঃসন্দেহে বইয়ের সেরা গল্প আমার মতে। কি নেই এই গল্পে!! অসচারচর সব রোগ, মানুষ হারিয়ে যাওয়া, প্রাচীন বাড়ির রহস্যময় পরিবেশ সব পাওয়া যাবে এক গল্পে। গল্পের ডিটেইলস অসাধারণ। দারুণভাবে সাজানো গল্পটার এন্ডিংটাও চমৎকার।
মেরিনা 5️⃣/5️⃣
আরো একটা চমৎকার গল্প। বলা যায়, উপরের গল্প আর এটা, এই দুটো গল্পই গোটা বইটাকে অসচরাচর প্রথম পর্বের চেয়ে এগিয়ে রেখেছে। অতি স্বাভাবিকভাবেই কুরু রোগের নাম আগে শুনিনি। এই রোগ এভাবে যে ছড়ায় সেটাও তাই জানা ছিল না। ঘটনার শুরু ড. আসিফের প্রেমিকা মেরিনার বাবার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার মাধ্যমে। সকল পরীক্ষা নীরিক্ষার ফলাফল স্বাভাবিক থাকলেও ভদ্রলোকের মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং এক পর্যায়ে তিনি মারা যান। আসিফ জানতে পারে একইরকম ভাবে মেরিনার আরো আত্মীয়-স্বজনও মারা গিয়েছে। রোগ নির্ণয় করার লক্ষ্যেই তদন্ত নামে আসিফ।
আর শেষে যা বের হয়, তা ঘূনাক্ষরেও ভাবিনি। দারুণ টুইস্ট আর রহস্যে মোড়া গল্পের রোগটারও বাস্তব ভিত্তি আছে সেটা জেনে আরো অবাক হয়েছি। কতই না বিচিত্র আমাদের এই দুনিয়া!
পাথর 2️⃣.5️⃣/5️⃣
পিত্তথলির পাথর কমবেশি আমাদের সবার পরিবারের কমন ঘটনা। কোনো না কোনো আত্বীয় বা বন্ধুর এই অসুখ হয়েছেই। তেমনি এক রোগীর পাথর অপারেশনের পর আবিষ্কার হয় তার পাথরগুলো আসলে অস্বাভাবিক।
গল্পটা কেন যেন মনে হলো হুট করেই শেষ করে দিয়েছেন লেখক। হয়তো আরো অনেক কিছু লেখার ছিল কিন্তু লিখতে পারেননি সময়ের অভাবে, এমনটাই মনে হয়েছে। আর তাই গল্পটা নিয়ে কিছুটা হতাশ। তবে ওই যে বললাম গদ্যশৈলী, শুধুমাত্র এ কারনে বইয়ের সবচেয়ে ছোট এই গল্পটাও পড়তে ভালো লেগেছে।
ব্যক্তিগত রেটিং: ০৯/১০ (একেবারেই অসচরাচর কিন্তু না এই বইয়ের সব গল্প। কিছু গল্পের বাস্তব ভিত্তি আছে, কিছু রোগ আসলেই এক্সিস্ট করে। আমি এমনকি চ্যাটজিপিটি থেকেও জেনেছি যে রোগগুলা বাস্তব। আর এই জিনিসটার জন্যই বইটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। একমাত্র আফসোস বড্ড দ্রুতই শেষ হয়ে গেল বইটা। সচেতন ভাবেই অসচরাচর ৩ এর অপেক্ষায় রইলাম)
⛺ লেখক: মাশুদুল হক
⛺ প্রকাশনী: চিরকুট প্রকাশনী
⛺ প্রচ্ছদ: শামীম আহমেদ
⛺ পৃষ্টা সংখ্যা: ৭৯
⛺ মূদ্রিত মূল্য: ২০০ টাকা

June 23, 2025
বই প্রকাশ পাইছে ২১ তারিখ, আমি মেলায় গেছি ২২ তারিখ। পড়ে শেষ করছি ২৩ তারিখ। তাইলেই বুঝেন, কী পরিমাণ আগ্রহ ছিলো বইটার প্রতি। এক্সপেক্টেশন লেভেল কি মিট করছে? উমম, বলা যায় করছে। মানে অসচরাচর ১ এর মতো এতো ভালো লাগে নাই, তবে ভালো লাগছে। লাস্টের গল্পটা অবশ্য একেবারেই এভারেজ লাগছে। তাছাড়া অসচরাচর ১ এ জানতাম না কী আসতে যাচ্ছে, তাই চমকটা বেশি লাগছে, ভালোলাগাটাও। ২ এ আগে থেকে জানতাম দেখে কি কম ভালো লাগছে? হইতে পারে।
September 13, 2025
'অসচরাচর' কনসেপ্টটার সবচেয়ে ভালো বিষয় এর ফ্রেশনেস। গা ছমছমে অসুখের গল্পগুলো দেশের পরিচিত গ্রাম, মহল্লা, মফস্বলের প্রেক্ষাপটে লেখা বলে দৃশ্যপটটা পরিচিত থাকে। গল্পের বর্ণণায় মনেহয় ডা. আসিফ জীবিত মানুষ, এখানেই কোথাও ঘুরে বেড়াচ্ছেন, সেবা দিচ্ছেন রোগীদের।
মানুষের শরীর এত রহস্যময়, সেখানে রোগব্যাধির অ্যাটিপিক্যাল কেইস এর সীমা থাকার কথা নয়। এখন চিন্তার বিষয় হল, যে বেইজ এর উপর দাঁড়িয়ে গল্পগুলো বলা হচ্ছে, তা অনুযায়ী গল্পগুলোর ডালপালা কত এক্সটেন্টে ছড়াবে সেটা। এখন ডা. আসিফ কে কখনো সখনো চাপাবাজ মনে হলেও লেখকের কল্পণাকে তো আর ধরে রাখা যাবেনা। তাই বলে এলিয়েন ছবির মত পেট ফুঁড়ে এলিয়েন জন্মাবে এমন গল্প যে স্বাদু হবেনা তা নয়, অবশ্যই হবে। শুধু লক্ষ্য রাখার বিষয় হল ডা. আসিফের হিস্টোরি আর দেশীয় পারিপার্শ্বিকতা অনুযায়ী গল্পটা বসছে কিনা টাইমলাইনে। আশা করি এই লিমিটটুকু লেখকের কল্পণাকে সংক্ষিপ্ত করবেনা, বরঞ্চ উপাদেয় করবে।
যেমন অসচরাচর ২ তে মাত্র চারখানা গল্প, প্রথম দুটি গল্প- 'পিচ্ছিল' আর 'নির্বাণ আশ্রম' গল্পদুটো ঠিক যতটা ভালো লাগেনি, ততটাই ভালো লেগেছে শেষ দুটি গল্প। 'মেরিনা' আর 'পাথর'। বিশেষ করে 'পাথর' গল্পটার কনসেপ্ট দারুণ। বইয়ের সবচাইতে আকারে ছোট হয়েও সবচাইতে রেলেভেন্ট এবং গভীর লেগেছে এই গল্পটাই। পিত্তথলিতে পাথর, এমন পরিচিত বিষয়টাকে চমৎকার রূপ দেয়া হয়েছে।
আবার যেটা বলছিলাম শুরুতেই। লেখকের গল্প কত এক্সটেন্টে ছড়াবে তা নির্ধারণ করবে প্রেক্ষাপট। মেরিনা গল্পটি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে একদম সংগতিপূর্ণ কিন্তু গল্পের রেঞ্জও বিশাল।
এবারের প্রচ্ছদ বা আর্টওয়ার্ক বেশি ভালো লাগেনি আমার। আগেরবার বেটার ছিল।
'অসচরাচর' প্রতি বইমেলায় আসুক। আকারে ছোটই হোক, অপেক্ষার পালা দীর্ঘ হোক। প্রতিবছর এসে এটি স্মরণীয় একটি সিরিজে রূপান্তরিত হোক।
৩.৫★

February 3, 2026
মাশুদুল হক ভদ্রলোক নিজেই একটা এক্সপেরিমেন্ট৷ সচরাচর পদক্ষেপ (জনরা) এড়িয়ে, অসচরাচর বহুমাত্রিক জনরায় স্বাচ্ছন্দ্যে বিচরণ করেন৷ গল্পের গতি-প্রকৃতি যেমনই হোক, জনরা নির্বাচন এবং লেখার ঢঙের বৈচিত্র্যতায় মুগ্ধ হয়েছি বারবার৷
March 17, 2025
An idea, like a ghost, must be spoken to a little before it will explain itself.
Charles Dickens
যাহা প্রকৃতির নিয়মরুদ্ধ বেড়াজালকে অতিক্রম করে নিজ পথচলাকে কোনো আগাছা শেকড়ের মত বেড়ে যায় তাকেই অতিপ্রাকৃত হিসেবে ধরা হয়। যদিও আমাদের স্বাভাবিক জীবনে অতিপ্রাকৃতের স্থান নিতান্তই সামান্য তবে আমাদের কল্পনায় এটির লালনার একটি বিশেষ স্থান রয়েছে। মনুষ্যের স্বাভাবিক জীবনের বহমানতায় যখন বিরক্তির সুর শোনা যায় তখন তাদের মনে হয় নিয়মবিরুদ্ধ কিছুর সন্ধানের প্রয়াস করাই যায়। তবে তা ব্যাতীত অতিপ্রাকৃতের যে অস্তিত্ব নেই, কিংবা খোজ না করলেও যে এটি আমাদের সামনে এসে হানা দিবে না, সেই ভাবনাতেও রয়েছে নির্বুদ্ধিতা। আমার বিশ্বাস, আমাদের স্বাভাবিকতার মত সমান্তরালে বাস করে যায় অতিপ্রাকৃত অস্তিত্ব, যা হয়ত সচরাচর চোখে পরে না, কিন্তু অসচাচর দেখা পাওয়া যেতেই পারে।
ড. আসিফ, যিনি অস্বাভাবিকতার চাপে সামান্য স্বাভাবিকতা খুজতে চান না, বরং অস্বাভাবিকতায়ই বাস করতে চান। তবে নাজুক মানসিক অবস্থার এই তরুন ডাক্তারের অভিজ্ঞতা সমূহ তার উপর কিছুটা হলেও চাপ ফেলে। আর তার এইসব উদ্ভট এবং সচরাচর দেখা না পাওয়া অভিজ্ঞতাসমূহের কালেকশন অসচরাচর ২। অসচরাচর প্রথম অংশের অভিজ্ঞতা আমাদের সকলের শরীরে এক প্রকাশ শিহরণ বইয়ে দিয়েছে। তিনি চিকিৎসক হয়ে খুজে যান অজানা অনেক উত্তর, এবং সত্যের হাত ধরে খুজে বের করেন আরো সত্য। বরং ব্যাধির নাম না জানলে রোগির মাঝে কাজ করে এক অসহায়ত্ব, সেই অসহায়ত্ব থেকে বাচাতেই এই অস্বাভাবিক পথ বেছে নেন তিনি। প্রথম ভাগের ধারাবাহিকতায় ২০২৫ এর বইমেলায় প্রকাশিত হয় অসচরাচর ২।
গত বছর এরকম সময় ই অসচরাচর প্রথম ভাগের পাঠ প্রতিক্রিয়া দিয়েছিলাম, এবং এই বছর মেলায় অধির আগ্রহে অপেক্ষায় ছিলাম অসচরাচর ২ এর জন্য। তাই সুযোগ পেতেই হাতে নিয়ে শুরু করে ফেলি। অসচরাচর ২ বইয়ে রয়েছে পিচ্ছিল, অনির্বান আশ্রম, মেরিনা ও পাথর নামে চারটি গল্প। চারটি ভিন্ন স্বাদের তবে একই ধরনের চার গল্প। গল্পগুলোর দ্বারা মনুষ্য দেহের অসুস্থতার সাথে অস্বাভাবিকতার এক অদৃশ্য সংযোগ স্থাপন হয়, এবং সেই অদৃশ্য সংযোগ স্থাপনের খোজ করেন আসিফ সাহেব। অসচরাচর ১ পড়ার পর এক অদ্ভুত অস্বাভাবিক অনুভুতি কাজ করেছিলো কেননা গল্পের বহর এবং গল্পের কাল্পনিকতা আমাকে একদম গভীরভাবে নাড়িয়ে দিয়েছিলো। তবে প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশের গল্পগুলো অনেকটাই যেনো মিইয়ে গেলো। প্রথম ভাগের ব্যাপারটা কেন কাজ করে নি৷ যেহেতু এটি অসচরাচর এর দ্বিতীয় ভাগ সেক্ষেত্রেই সেই অংশের মতই এটির কাছে একটি প্রত্যাশা স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে। গল্প হিসেবে অসচরাচর ২ এর গল্পগুলো একদম ই মন্দ নয়, তবে প্রথম অংশের মত জমে নি কোনো এক কারনে। তবে লেখকের কাল্পনিকতা এবং হরর বর্ননার ধরন এবং গাথুনি বেশ ভালো, তবে পরবর্তী গল্পগুলো আর ভালো হবে বলে আশা করা যায়।

May 29, 2025
অসচরাচর এর দ্বিতীয় সংকলন। আবারো ফিরে এসেছে নতুন কিছু দৃশ্যপট। এবারের গল্পগুলো আমার প্রথম সংকলনের তুলনায় বেশি ভালো লেগেছে। লেখক অধিকাংশ গল্পই দারুন সাজিয়েছেন। গল্প খুব বেশি বড় না হলেও তাড়াহুড়ো হয়েছে বলে মনে হয়নি। মাশুদুল হক নিজে চিকিৎসক হওয়ায় যে সুবিধাটা হয়েছে তা হল, তার লেখা মেডিকেল টার্ম আর প্রেক্ষাপটগুলো বাস্তবিক লেগেছে। তবে হ্যা, এসব গল্প দুর্বল হৃদয়ের পাঠকের জন্য নয়। গল্পগুলো আপনাকে আনন্দ দেবার জন্য নয়, তবে গল্পের অভিনবত্ব আপনাকে তৃপ্তি দিতে পারে। অন্তত আমি গল্পকথকের কল্পনার জগতে আবার ফিরে যেতে চাই। সম্ভব হলে, আজই!
March 20, 2025
যারা বলেন যে ডাক্তার রা পারে শুধু রোবটের মত পড়তে, তাদের ভুল চিন্তা ভেঙ্গে দেওয়ার জন্য অসরাচর সিরিজের দুইটি বই ই যথেষ্ট।
সেকেন্ড পার্ট আগের থেকে অনেক বেটার হয়েছে বলব। একজন ডাক্তার হিসেবে বেশ উপভোগ করেছি বইটা। বেশ ইন্টারেস্টিং ৪ টা নতুন কেস নিয়ে ৪ টা আলাদা গল্প যে কাউকে মুগ্ধ করবে। তবে এদের মধ্যে নিঃসন্দেহে মেরিনা গল্পটা ই বেস্ট ছিল আমার মতে।গল্প গুলো ছোট, হুদাই কলেবর বৃদ্ধির অপচেষ্টা ছিল না।
তবে একটাই আপত্তি বইটা বেশ ছোট। অল্পতেই ফুরিয়ে গেল মনে হচ্ছিল। আরো কিছু গল্প থাকলে ভাল হতো।

May 16, 2025
যেসব ঘটনা সচরাচর ঘটে না সেসব ঘটনাকেই এক কথায় অসচরাচর বলা চলে। মাশুদুল হক নিজে পেশায় ডাক্তার, গল্প বলায়ও তিনি সমান মুন্সিয়ানা দেখিয়েছেন অসচরাচর-১ এ। কিন্তু অসচরাচর-২ এ কেনো জানি আগের বইয়ের মুগ্ধতাটা পাচ্ছিলাম না। যদিও একটা গল্প- "মেরিনা" ভালো লেগেছে। আগের বইয়ের প্রচ্ছদ এবং বইয়ের অলংকরণ দুর্দান্ত ছিল। এই বইয়ের প্রচ্ছদটা পার্সোনালি ভালো লাগেনি।
২.৫/৫
২.৫/৫
April 22, 2025
পিচ্ছিল- ৩/৫
নির্বাণ আশ্রম- ৩/৫
মেরিনা - ৫/৫
পাথর- ৪/৫
নির্বাণ আশ্রম- ৩/৫
মেরিনা - ৫/৫
পাথর- ৪/৫
August 16, 2026
অ-সা-ধা-র-ণ!
আর কিছু বলার নাই। লেখকের কাছে অনুরোধ, অসচরাচর ৩ এর জন্য প্ল্যান করেন, প্লিজ!

December 29, 2025
শুধু "মেরিনা" গল্পটাই বেশ ভালো লাগলো। অন্যগুলো এভারেজ ছিল।
Displaying 1 - 30 of 128 reviews