স্টিফেন কিং, রোয়াল্ড ডাহল, হারলান এলিসন, লিসা টাটল, সি এম কর্নব্লাথ, জেরম বিক্সবি এবং রবার্ট ব্লখ; হরর এবং ফ্যান্টাসি ঘরানার আন্তর্জাতিক সপ্তরথী। এই সংকলনে রইল সেই সাতজন লেখকের সাতটি দীর্ঘ কাহিনির বঙ্গানুবাদ। মূল কাহিনিগুলির অসামান্য ভাষা, কাঁপিয়ে-দেওয়া প্লট এবং কল্পনার বিস্তারকে অনুবাদে ধরা খুব সহজ কাজ ছিল না। কিন্তু সেই কঠিন কাজটিকেই সহজভাবে করেছেন শ্রীসৈকত মুখোপাধ্যায়। আমরা মনে করি তাঁর চেয়ে যোগ্য কেউ ছিলেনও না, কারণ, সৈকতের মৌলিক রচনার সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা জানেন, বাংলাভাষায় তিনি ফুল ফোটাতে পারেন। উপরন্তু তিনি ইংরেজি সাহিত্যের কৃতী ছাত্র এবং জঁর-ফিকশনের তন্নিষ্ঠ পাঠক।
আশা করি এই সংকলনের লেখাগুলি পড়তে গেলে আপনার কখনও মনে হবে না অনুবাদ পড়ছি।
তাঁর জন্ম এবং বড় হওয়া হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি অর্জনের পরে তিনি রাজ্য সরকারের অধীনে আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ দুই-দশকের লেখক-জীবনে তিনি প্রাপ্তবয়স্ক এবং কিশোর-সাহিত্য, উভয় ধারাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রাপ্তবয়স্কদের জন্য তিনি যখন গল্প-উপন্যাস লেখেন, তখন ঘটনার বিবরণের চেয়ে বেশি প্রাধান্য দেন মানব-মনের আলোছায়াকে তুলে আনার বিষয়ে। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। তাঁর বহু কাহিনি রেডিও-স্টোরি হিসেবে সামাজিক মাধ্যমে সমাদর পেয়েছে। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি পেয়েছেন দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার এবং নান্দনিক সাহিত্য সম্মান।
Indulge yourself in this exquisite collection of seven translated dark short stories. Each tale meticulously chosen, crafting a tapestry of masterpieces that captivate the soul. Among them, standout gems like Stephen King's 'I Am the Doorway' and Jerome Bixby's 'It's a Good Life' shine brilliantly.
The translation effortlessly preserves the essence, making one question if these stories were originally penned in Bengali. A literary treasure awaiting avid aficionados of the macabre.
বাংলা অনুবাদ সাহিত্যে যে কজন খ্যাতনামা অনুবাদক আছেন তাঁদের মধ্যে সৈকত মুখোপাধ্যায়ের নাম অন্যতম। তবে শুধুমাত্র অনুবাদক হিসাবেই নয়, বর্তমান সময়ের একজন প্রতিভাবান লেখক হিসাবেও তার নাম উঠে আসে। হরর ও ফ্যান্টাসি ঘরানার সাতটি বিদেশী গল্পকে নিখুঁত অনুবাদের মাধ্যমে পাঠকের সামনে পরিবেশন করেছেন লেখক সৈকত মুখোপাধ্যায়। এই সংকলনটিতে স্থান পেয়েছে স্টিফেন কিং, রোয়াল্ড ডাহল, হারলান এলিসন, লিসা টাটল, সি এম কর্নব্লাথ, জেরম বিক্সবি এবং রবার্ট ব্লখ-এর লেখা একটি করে হরর ফ্যান্টাসি ঘরানার কাহিনী। একটি কাহিনী অনুবাদ করা মানে শুধুমাত্র সেই লেখাটিকে হুবহু তুলে ধরা নয়; তার সাথে সেই কাহিনীর পরিবেশটিকেও এক চমৎকার লেখনীর মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরা। মূল কাহিনীর সেই আবহ ও থমথমে পরিবেশ অনুবাদে ফুটিয়ে তোলার ব্যাপারে লেখক অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। সম্পূর্ণ ভিন্ন ধাঁচের সাতটি কাহিনী বহন করেছে সাতটি আলাদা রকমের সময় আর পরিবেশের কথা। কাহিনীগুলি সবই হরর ও ফ্যান্টাসি ঘরানার, তাই পাঠকের কল্পনাশক্তি ও মস্তিষ্কের পুষ্টি জোগানোর যথাযথ ব্যবস্থা রয়েছে কাহিনী গুলিতে। এই সংকলন পাঠককে দেবে এক আলাদা ধরণের পাঠের অনুভূতি, যা অনুবাদ সাহিত্যের প্রতি পাঠককে আরও আকৃষ্ট করে তুলবে।
বইটি আমার খুবই ভালো লেগেছে। যদিও এর মধ্যে দুটি গল্প আমি আগেই পড়েছিলাম, তবুও বাকি গল্পগুলিও দারুণ লেগেছে। বিশেষ করে যম দুয়ার, মগজ খেকো এবং অমানুষের মেলা, এই তিনটি গল্প আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যারা থ্রিলার ও হরর গল্প পড়তে ভালোবাসেন, তারা এই অনুবাদ সংকলনটি একবার পড়ে দেখতে পারেন।