Jump to ratings and reviews
Rate this book

উপন্যাস সমগ্র ২

Rate this book

304 pages, Hardcover

Published August 1, 2024

Loading...
Loading...

About the author

Rabisankar Bal

29 books76 followers
রবিশংকর বল পশ্চিমবঙ্গের খ্যাতনামা কথাসাহিত্যিক। জন্ম ১৯৬২ সালে। বিজ্ঞানে স্নাতক। ২০১১ সালে দোজখনামা উপন্যাসের জন্য বঙ্কিম স্মৃতি পুরস্কার পেয়েছেন।

গল্পগ্রন্থ
দারুনিরঞ্জন
রবিশঙ্কর বল এর গল্প
আর্তোর শেষ অভিনয়
জীবন অন্যত্র
ওই মণিময় তার কাহিনী
সেরা ৫০ টি গল্প

উপন্যাস
নীল দরজা লাল ঘর
পোখরান ৯৮
স্মৃতি ও স্বপ্নের বন্দর
পাণ্ডুলিপি করে আয়োজন
মিস্টার ফ্যান্টম
বাসস্টপে একদিন
মিলনের শ্বাসরোধী কথা
নষ্টভ্রষ্ট
এখানে তুষার ঝরে
দোজখনামা
আয়নাজীবন
আঙুরবাগানে খুন
জিরো আওয়ার

কবিতা
ত্রস্ত নীলিমা
ঊনপঞ্চাশ বায়ু

প্রবন্ধ
সংলাপের মধ্যবর্তী এই নীরবতা
কুষ্ঠরোগীদের গুহায় সংগীত
মুখ আর মুখোশ
জীবনানন্দ ও অন্যান্য

সম্পাদিত গ্রন্থ
সাদাত হোসেইন মন্টো রচনাসংগ্রহ

জাহিদ সোহাগ : মানে আমি বলছি এই কারণে যে, আমাদের বাংলাদেশে রবিশংকর বলকে চেনা হচ্ছে দোজখনামা দিয়ে। এটাকে আপনি কীভাবে দেখবেন? মানে এখানেও একটা ট্যাগ আছে।
রবিশংকর বল : এটা বলা কঠিন, তবু যদি বলো তবে আমি বলব, আমার "মধ্যরাত্রির জীবনী" উপন্যাসটা পড়া উচিত, "বাসস্টপে একদিন" উপন্যাসটা পড়া উচিত, "এখানে তুষার ঝরে" উপন্যাসটা পড়া উচিত। "স্মৃতি ও স্বপ্নের বন্দর", "ছায়াপুতুলের খেলা" অবশ্যই। এই কটা লেখা অন্তত। আর "পাণ্ডুলিপি করে আয়োজন" এই লেখাটা।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Harun Ahmed.
1,744 reviews503 followers
June 14, 2025
"নির্বাসিতের কোনও আত্মকথা হয় না ডক্টর। নির্বাসিতের থাকে শুধু স্মৃতি আর স্বপ্ন। স্মৃতি আর স্বপ্নের চোরাটান তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়।"

বইয়ের প্রথম উপন্যাস "এইসব নক্ষত্রের দোষ" পড়লাম সবার শেষে আর এটিই সংকলনের সেরা লেখা। মূলত আমাদের প্রত্যাশা আর প্রত্যক্ষণ (perception) নিয়ে আখ্যানভাগ রচিত। আমরা অন্যদের যেভাবে দেখি বা যেভাবে দেখতে পছন্দ করি আর তারা প্রকৃতপক্ষে যেমন - এ দুটোর মধ্যে বিস্তর তফাৎ। আমাদের চাপিয়ে দেওয়া প্রত্যাশা কীভাবে বিয়োগান্ত পরিণতি ডেকে আনে তা গল্পে দারুণভাবে উপস্থাপিত হয়েছে। "এখানে তুষার ঝরে " কিংবা "মিস্টার ফ্যান্টম" ভালো লেগেছে কিন্তু চিরাচরিত রবিশংকর বলীয় লেখা। "স্মৃতি ও স্বপ্নের বন্দর" প্রতিবাদী চেতনায় রচিত। হারানোর বেদনা, ক্ষমতার সাথে শিল্পের দ্বন্দ্ব প্রভৃতি নিয়ে লেখা এ উপন্যাস বারবার পড়া যায়। "মিলনের শ্বাসরোধী কথা" আর "নষ্টভ্রষ্ট" বিশেষ ভালো লাগেনি।
Displaying 1 of 1 review