টুকলু ও জগুমামার ৫টি পূর্ণাঙ্গ উপন্যাসে ঠাসা জগুমামা রহস্য সমগ্র পঞ্চম খণ্ড। যথারীতি রহস্য, বিজ্ঞান ও অ্যাডভেঞ্চারের সঙ্গে আছে ইতিহাসের মিশেলও। জঙ্গলে ভয় ছিল জগুমামা ও জ্যান্ত পাথর! কালোয় কালো কক্সবাজার কুর্গেও কালোর খেলা জ্বলন্ত উপত্যকায় জগুমামা
জগুমামা টুকলু ছাড়াও আছেন উদ্ভট চরিত্র অনন্ত সরখেল এবং সোমলতা। কাহিনীগুলো ছড়িয়ে আছে চিলাপাতা, রাশিয়া, কক্সবাজার, কুর্গ থেকে লাস ভেগাস।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার