What do you think?

মেঘছায়ে
অফিস ট্যুরে গিয়ে অনন্যর পরিচয় হল ঐশানীর সঙ্গে। ভীষণ মুডি আর অনেকখানি রহস্যে ঢাকা এক মেয়ে। অনন্য দূরে থাকতে চেয়ে গেছে প্রতিনিয়ত। ঐশানীকে বুঝতে চেষ্টা করে গেছে। তাকে বোঝা কি খুবই কঠিন? কলকাতা ফিরেই বা দুজনের কী হবে? মেঘছায়ে খুব কম একটা সময়ের গল্প। ওই কম সময়টুকুই অবশ্য মানবজীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। দেখা যাক শেষ অবধি দুজনের কী হয়...
95 pages, Hardcover
First published January 1, 2024
About the author
Abhik Dutta
80 books93 followersজন্ম ১০ই অক্টোবর ১৯৮৫।
মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।
গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 8 of 8 reviews
August 3, 2025
🎏🕊️বইয়ের নাম - মেঘছায়ে🕊️🎏
✍🏻লেখক - অভীক দত্ত
🖨️প্রকাশক - Book Look Publishing
📓প্রচ্ছদ - দিবাকর চন্দ
💰মূল্য - ১৮০/-
🎀⛳ কি ভাবছেন বইটা কেমন হবে? বইটা কি কেনা যাবে? কী আছে এই বইতে? আসুন দেখে নিই.......
🌿💌সদ্য পড়ে শেষ করলাম সাহিত্যিক অভীক দত্ত মহাশয়ের লেখা ‘মেঘছায়ে’ উপন্যাসটি। লেখকের লেখা সম্ভবত এর আগে পড়া হয়নি। মেঘছায়ে উপন্যাসটির মাধ্যমেই লেখকের লেখার সাথে প্রথম পরিচয় হলো।
~এবার আসি গল্পের বিষয়বস্তু তে~
🌿💌একদম সহজ সরল ভাবে বয়ে চলা একটা অতি সাধারণ গল্প। ঠিক সিনেমায় যেমনটা হয় আর কি। গল্পের হিরো ‘অনন্য’ আর হিরোইন হচ্ছে ‘ঐশানী’ এই দুটো চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘মেঘছায়ে’ উপন্যাস। অফিস ট্যুরে গিয়ে অনন্যর সাথে পরিচয় হয় ঐশানীর। এখানে ঐশানী সম্পর্কে একটু জানিয়ে রাখি, গল্পের চরিত্র ও যে এই ধরনের মুডি হতে পারে তা আমার ধারণা ছিল না। যাই হোক তাদের পরিচয় হওয়ার পর তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অনন্য ঐশানীকে বুঝতে চেষ্টা করে কিন্তু তাকে বোঝা মোটেই অনন্যর মতো সাধারণ ছেলের কম্ম নয়।
এরপর তারা যে যার মতো কলকাতায় ফিরে আসে, কলকাতায় ফেরার পর থেকেই অনন্য ঐশানীর প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করে। সেখান থেকেই তৈরী হয় রাগ, অভিমান, মনখারাপ ইত্যাদি। ভীষণ রকম মুডি ঐশানী কি বুঝবে অনন্যকে?
জানতে হলে অবশ্যই উপন্যাসটি পড়তে হবে।
ছোট উপন্যাস তাই আর বিস্তারিত আলোচনা করলাম না, এর থেকে বেশী বলতে গেলে স্পয়েল হয়ে যাবে।
বইটি হার্ড কভার, ভালো কাগজ, ঝকঝকে ছাপা ও আকর্ষণীয় প্রচ্ছদ সমৃদ্ধ। লেখককে ধন্যবাদ। আপনার লেখার দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকবেন!
📌সবটাই তো আসলে মনের ব্যাপার। মন ঠিক মানে সব ঠিক। মন ঠিক নেই মানে কিছুই ঠিক নেই। কোটিপতি হয়েও মানুষ প্রবল ডিপ্রেশনে থাকে। পরের দিন কী খাবে তার ঠিক না থাকা মানুষ প্রবল আনন্দে বাঁচে। মানুষের জীবনটাই এমন। এ নিয়ে বেশি ভেবে লাভ নেই!
📥🗒️2024 Book Review ~ 48
যদি এই বইটি পূর্বেই কেউ পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এছাড়াও আমার রিভিউ কেমন লাগছে সেটাও জানাবেন নিচের কমেন্ট বক্সে। যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও জানতে ভুলবেননা।
🍀 আবারো দেখা হবে পরের রিভিউতে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অনেক অনেক বই পড়ুন। 🙂
🙏🏻 !! ধন্যবাদ !! 🙏🏻
#উপন্যাস #মেঘছায়ে #অভীক_দত্ত #গল্প #বই #পাঠক_প্রতিক্রিয়া

March 11, 2026
মেঘছায়ে পড়লাম।
বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত এই প্রেমের উপন্যাসটি আমার কেমন লেগেছে?
প্রথমেই জানিয়ে রাখি আমি অভীক দত্তের লেখা প্রায় সব বই পড়েছি। বিশেষত ওনার লেখা "স্পাই সিরিজ"। ইনফ্যাক্ট ওনার লেখার সাথে আমার পরিচয় ওনার "স্পাই সিরিজ" এর হাত ধরেই। ওনার লেখা প্রেমের কাহিনী যেটা আমি প্রথম পড়লাম সেটাই এই "মেঘছায়ে"।
নেতারহাটে গল্প শুরু। নায়ক রাঁচি থেকে নেতারহাট যাচ্ছে। পথে নায়িকার সাথে আলাপ। সেখান থেকে গল্পের গতিমুখ ঘুরে সোজা কলকাতা হয়ে মায় বারাসাত অবধি।
অভীক বাবুর লেখা যেমন হয়, ঝরঝরে, মেঘছায়েও তার ব্যতিক্রম নয়। ঝাড়খন্ড আমার অন্যতম এক ভালোবাসার রাজ্য। ২০১৮ সাল থেকে প্রায় প্রতিবছর ঝাড়খন্ড আমি যাই। মাঝে কোভিডের বছরগুলো বাদ দিয়ে। রাঁচি আমার অন্যতম প্রিয় শহর। ২০১৮ থেকে ২০২৫ আমি রাঁচিকে ধীরে ধীরে দৃশ্যগত ভাবে চেঞ্জ হতে দেখেছি। সেখানে বরং নেতারহাট প্রায় একই রয়ে গেছে।
তাই অভীকবাবু যখন রাঁচি থেকে গল্পটা শুরু করলেন তখন একটু হলেও নড়ে বসেছিলাম। ভাষা আগেই বলেছি ঝরঝরে। বইটা আমি মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে পড়ে ফেলেছি। বেশ বেশ সুন্দর লেগেছে এই প্রেম কাহিনীটি। অনন্য ও ঐশানী একেবারে পারফেক্ট কাপল নয়। কিন্তু অদ্ভূত সুন্দর। উপন্যাসটিতে বেশ কিছু সুন্দর প্রেমের মুহুর্ত আছে। যার অনেকগুলোর সাথে ব্যক্তিগতভাবে আমি নিজে রিলেট করতে পারি।
আমি অবশ্যই "মেঘছায়ে" রেকমেন্ড করবো পড়ার জন্য। অনেক সময় মন চায় হাল্কা কিছু পড়তে। মেঘছায়ে আশাকরি আপনাদের সেই আশা পূরণ করবে।

March 27, 2026
শেষ কবে এরকম অদ্ভুত বাচ্চা বাচ্চা টাইপের চরিত্রের বই পড়েছিলাম জানিনা। প্রথম দিকটা ভালো লাগছিল। তারপর নেতারহাট থেকে ফিরে জানিনা এই চরিত্রগুলো কি করছে, আমি যদি টিনএজার হতাম ডেফিনেটলি আমি বোধহয় এতক্ষণ লাফাচ্ছি এই বই পড়ে, কিন্তু এত immature চরিত্র যারা আবার তাদের সম্ভবত লেট ২০'s এ রয়েছে কেমন অদ্ভুত ব্যাপারটা। এনাদের কথাবার্তা গুলো পড়ে আমার মনে হচ্ছে অনন্য ২০-২১ বছরের ছেলে সদ্য কলেজ পাশ করেছে এবং ঐশানীও সেরকমই। অম্বা চরিত্রটিকে একমাত্র বয়স অনুযায়ী ঠিকঠাক লাগছিল শেষ পর্যন্ত সেটাও আর থাকলো না। ঐশানীর বাবাকে লজিক্যাল মনে হল কিছুটা, কিন্তু যিনি এত লজিক্যাল কথা বলেন তিনি হঠাৎ করে নিজের মেয়েকে অচেনা কোনো এনআরআই এর সাথে বিয়ে দিয়ে দেবেন ব্যাপারটা কেমন চরিত্র-বিরুদ্ধ।
ঐশানী: "সত্যিই তো তুমি আমাকে কিছুই চেনো না। কাল যদি তোমার মনে হয় এই মেয়েটা তোমার জন্য না, তখন কি করবে?"
অনন্য: "মনে হলে তো এদ্দিন বাড়ির ঠিক করা কারও না কারও সঙ্গে বিয়ে করে নিতাম। সেটা করিনি যখন, তাহলে যা বোঝার বুঝে নাও।"
এটা পড়ে আপনাদের মনে হতেই পারে বোধহয় অনেকদিনের সম্পর্ক। আসলে এক সপ্তাহ। 🙂 অভীকদা জাস্ট কেনো??? 🤦🏿♀️

August 19, 2026
অভীক দত্তের ‘মেঘছায়া’ পড়ে সত্যি বলতে বেশ সুন্দর একটা অনুভূতি হলো।
গল্পের কেন্দ্রে আছে অনন্যা আর ইশানি। দুজনের সম্পর্ক, তাদের অনুভূতি আর জীবনের নানা ওঠাপড়ার মধ্য দিয়েই গল্পটা এগিয়ে যায়।
আমার সবচেয়ে ভালো লেগেছে গল্পটার emotional side। এখানে শুধু ভালোবাসার কথা নেই, তার সঙ্গে আছে অভিমান, দূরত্ব, না বলা কথা আর একে অপরকে বুঝতে চাওয়ার একটা চেষ্টা।
অনন্যা আর ইশানির চরিত্র দুটোই বেশ ভালো লেগেছে। তাদের সম্পর্কটা একেবারে perfect নয়, বরং অনেকটা real মনে হয়েছে। কিছু অনুভূতি তারা মুখে বলতে পারে না, কিন্তু তাদের আচরণের মধ্যেই সেগুলো বোঝা যায়।
আর বইটার নামটাও আমার বেশ পছন্দ হয়েছে। ‘মেঘছায়া’ নামটার মধ্যেই যেন গল্পটার একটা mood আছে। একটু মেঘলা, একটু বিষণ্ণ, আবার তার মধ্যেই ভালোবাসার একটা আলো।
আমি গল্পটা বেশি elaborate করছি না, কারণ এই ধরনের গল্প spoiler ছাড়া পড়লেই বেশি ভালো লাগে।
একটা সুন্দর, emotional আর একটু bittersweet ভালোবাসার গল্প। কিছু সম্পর্ক জীবনে খুব সহজে আসে না, আবার এসেও সবকিছু সহজ করে দেয় না। ‘মেঘছায়া’ আমাকে সেই অনুভূতিটাই দিয়েছে। 🤎
আমার বেশ ভালো লেগেছে।
Happy Reading! 📖✨

June 28, 2026
নাম: মেঘছায়ে
লেখক: অভীক দত্ত
প্রকাশক: বুক লুক পাবলিশিং
মূল্য: ₹২০০ (হার্ডকভার)
মেঘছায়ে মূলত অল্প সময়ের পরিচয় থেকে জন্ম নেওয়া এক সম্পর্কের গল্প। অফিস ট্যুরে অনন্যর সঙ্গে পরিচয় হয় রহস্যময় স্বভাবের ঐশানীর। দু'জনের মানসিক দূরত্ব, আকর্ষণ, দ্বিধা এবং না-বলা অনুভূতিগুলিকে লেখক সহজ ভাষায় তুলে ধরেছেন। মাত্র ৯৬ পৃষ্ঠার উপন্যাস হলেও আবেগের ঘনত্ব গল্পটিকে দ্রুত এগিয়ে নিয়ে যায়।
বইটির সবচেয়ে বড় শক্তি এর সাবলীল ভাষা এবং চরিত্রগুলির স্বাভাবিক সংলাপ। ঐশানীর রহস্যময় ব্যক্তিত্ব পাঠকের আগ্রহ ধরে রাখে, আর অনন্যর দৃষ্টিভঙ্গি গল্পকে বাস্তবসম্মত করে তোলে। যারা ছোট পরিসরের রোম্যান্টিক উপন্যাস পড়তে ভালোবাসেন, তাঁদের কাছে বইটি উপভোগ্য লাগবে।
অন্যদিকে, উপন্যাসের দৈর্ঘ্য কম হওয়ায় কয়েকটি চরিত্র ও সম্পর্ক আরও বিস্তৃতভাবে গড়ে ওঠার সুযোগ পায়নি। কিছু মোড় দ্রুত এসেছে বলে সমাপ্তি কিছু পাঠকের কাছে খানিক তাড়াহুড়োর মনে হতে পারে।
সব মিলিয়ে, মেঘছায়ে এক নিঃশব্দ, অনুভূতিনির্ভর প্রেমের গল্প। বড় নাটকীয়তার বদলে ছোট ছোট আবেগের মুহূর্তে বিশ্বাসী পাঠকদের জন্য বইটি একটি সুখপাঠ্য সংযোজন।

April 8, 2025
Amezing.
August 27, 2026
3/5 - Fun read. Enjoyed.
Displaying 1 - 8 of 8 reviews