ছোটো গল্প সাহিত্যের একটা উল্লেখযোগ্য শাখা। অল্প কথায় অনেক কিছু কীভাবে বলা যায়, বা কীভাবে অল্প কথায় মনে অনেকখানি রেশ রেখে যাওয়া যায়, তা ভালো কোনো ছোটো গল্প পড়লেই বোঝা যায়। বিবলিও সঙ্কলনে তেমন কিছু গল্পই স্থান পেয়েছে। ফ্যান্টাসি-থ্রিলার-হরর জনরার নানা স্বাদের গল্প দিয়ে সাজানো এই সঙ্কলনটি পাঠক-পাঠিকাদের পাঠতৃষ্ণা মেটাতে সক্ষম।
এভারেজ একটা বই।এভারেজ একটা সংকলন।মোট ২১ টা গল্প নিয়ে এই সংকলন টা।তার মধ্যে ৫-৬ টা মন কেড়ে নেওয়ার মতো গল্প।রুমানা বৈশাখির " ফাঁড়া", তুনা ফেরদৌসীর "জন্মপিশাচ", অন্তরা আফরোজের " চিত্রকর",শাহরিয়ার নাবিলের "ঘা" এই কয়েকটি গল্প ভালো লেগেছে।বাদবাকি এভারেজ আর বিলো এভারেজ এ ভর্তি গল্প।ফুয়াদ আল ফিদাহ এর "লেন্স" গল্পটা সেবা প্রকাশনী থেকে বের হওয়া অভিশপ্ত ক্যামেরা থেকে মেরে দেওয়া হয়েছে মনে হইছে।