হাসনাত আব্দুল হাই (English: Hasnat Abdul Hye) একজন বাংলাদেশি লেখক এবং প্রখ্যাত ঔপন্যাসিক। তিনি ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে লেখাপড়া করেন। তিনি বাংলা একাডেমী পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, জগদীশ চন্দ্র বসু পুরস্কার, শের-ই-বাংলা পুরস্কার, এস.এম. সুলতান পুরস্কার, শিল্পাচার্য জয়নুল পুরস্কারে ভূষিত হন।
ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার- কথাটা এই বইয়ের ক্ষেত্রে বলা যায়। চটুল নামকরণ দেখে হয়তো অনেকে এড়িয়ে যাবেন। তাদের বলব পড়ে দেখতে পারেন, খারাপ লাগবে না। চমৎকার গদ্যের কারণে তরতরিয়ে পড়া যায়। মেদহীন লেখা, এবং গল্পটিও গতানুগতিক নয় বরং শেষটা কিছুটা ধাক্কাই দেয়।