Jump to ratings and reviews
Rate this book

ঢোলগোবিন্দ

Rate this book
ঢোলগোবিন্দর খপ্পরে লেখক সুভাষ মুখোপাধ্যায় প্রথম পড়েছিলেন ১৯৮৩ সালে, যখন তাঁর নিজস্ব আত্মদর্শন ঘটে, বলা ভাল ‘ঢোলগোবিন্দর আত্মদর্শন’ ঘটে। বেশ কয়েকবছর পরে আবার তিনি পড়েছেন এই বিচিত্র চরিত্রটিকে নিয়ে। কিন্তু আসলে কে এই ‘ঢোলগোবিন্দ’? কী পরিচয় তার? লেখকের নিজের ভাষায়, “নিজেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যে-আমিকে আমি চাক্ষুষ দেখতে পাই, আমার সেই আমিই হল গিয়ে ঢোলগোবিন্দ।” পরবর্তীকালে লিখেছিলেন ‘ঢোলগোবিন্দর মনে ছিল এই’। এই দ্বিতীয় পর্বের লেখায় তাই তাঁর সেই স্মৃতির ভাঁড়ার থেকে টিনের ট্রাঙ্কে তোলা হলদে আর পোকায়-কাটা পুরনো ফোটোগুলোর সাহায্যে যেন সে আরেকবার সময়, ইতিহাস, ঘটনাপঞ্জি আর ব্যক্তিগত সুখ-দুঃখগুলোকে মিলিয়ে আমাদের সামনে মেলে ধরতে চাইছে তাঁর পুরনো দিনের ঝাপসা স্মৃতি।

‘আমাদের সবার আপন: ঢোলগোবিন্দর আত্মদর্শন’ আর ‘ঢোলগোবিন্দর মনে ছিল এই’ গ্রন্থদুটিকে একত্র করে প্রকাশিত হল ‘ঢোলগোবিন্দ’। অনবদ্য ভাষায় ঋজু, শানিত গদ্যে লেখক সুভাষ মুখোপাধ্যায় শুনিয়েছেন তাঁর আত্মজৈবনিক কাহিনি, তাঁর ভিন্ন স্বাদের অতুলনীয় গ্রন্থে। যাতে রয়েছে উপন্যাসের বিস্তার, গল্পের না-ছোড় টান।

287 pages, Hardcover

Published April 1, 2024

Loading...
Loading...

About the author

Subhash Mukhopadhyay

47 books9 followers
সুভাষ মুখোপাধ্যায় (Subhash Mukhopadhyay) (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও গদ্যকার। জন্ম ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে, যা ছিলো তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার প্রেসিডেন্সী প্রদেশের অন্তর্গত। সারা জীবন কাটিয়েছেন পশ্চিমবঙ্গেই।

মূলত কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত হলেও রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য - সব ক্ষেত্রেই ছিলো তার বিচরণ। জীবনের এক পর্যায়ে বামধারার রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও পরে অনেকটাই সরে আসেন সেখান থেকে।

কাব্যগ্রন্থের মাঝে রয়েছে - পদাতিক (১৯৪০), অগ্নিকোণ (১৯৪৮), চিরকুট (১৯৫০), ফুল ফুটুক (১৯৫৭), যত দূরেই যাই (১৯৬২), কাল মধুমাস (১৯৬৬), এই ভাই (১৯৭১), ছেলে গেছে বনে (১৯৭২), একটু পা চালিয়ে ভাই (১৯৭৯), জল সইতে (১৯৮১), চইচই চইচই (১৯৮৩), বাঘ ডেকেছিল (১৯৮৫), যা রে কাগজের নৌকা (১৯৮৯), ধর্মের কল (১৯৯১) ইত্যাদি। অনুবাদ করেছেন নাজিম হিকমত, পাবলো নেরুদা, হাফিজ, নিকোলা ভাপৎসারভের কবিতা, আনা ফ্রাঙ্ক ও চে গুয়েভারার ডায়রী।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.