What do you think?

ডিটেকটিভ মনসুর #৩
যবনিকা
সারাদেশে তোলপাড়! মারা গেছেন প্রখ্যাত নারী উদ্যোক্তা মারিয়া আহমেদ। নিজের চেয়ে বারো বছরের ছোট এক যুবককে বিয়ে করে মিডিয়ায় আলোচনায় এসেছিলেন তিনি, বছর না কাটতেই তার রহস্যময় মৃত্যুও হয়ে গেল সংবাদের শিরোনাম।
হাজব্যান্ড দাবী করছে-স্বাভাবিক মৃত্যু।
ডাক্তাররা বলছেন-কার্ডিয়াক অ্যারেস্ট।
মিডিয়া বলছে-সম্পত্য কলহ থেক
মারিয়ার মামা বলছেন- ঠান্ডা মাথার খুন!
এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তের দায়িত্ব এসে পড়ল সদ্য চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হওয়া এএসপি মনসুর হালিম-এর উপর। কিন্তু সময় মাত্র ২৪ ঘণ্টা! এর মধ্যেই খুনের তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে হবে। এদিকে সাভারের এক কারখানায় ১৬ জন কিশোরী বন্দি, রাত পোহালেই যাদের পাচার করে দেওয়া হবে দেশের বাইরে।
কোনোদিকে যাবে মনসুর?
সাহায্যের হাত বাড়িয়ে দিল ইনস্যুরেন্স কোম্পানির ইনকোয়ারি অফিসার নাবিলা রহমান। দুজনে মিলে কেচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ভয়ংকর এক অ্যানাকোন্ডা!
মনসুর কি পারবে সময়ের সঙ্গে লড়াই করে সব রহস্যের যবনিকা টানতে? নাকি কিছু প্রশ্নের উত্তর আজীবন অজানাই থেকে যাবে?
"যবনিকা"- এক টানটান উত্তেজনার গোয়েন্দা থ্রিলার!
প্রস্তুত তো রহস্যের পর্দা সরাতে?

148 pages, Hardcover
Published February 1, 2025
About the author
Nazim Ud Daula
27 books152 followersনাজিম উদ দৌলার জন্ম ১৯৯০ সালের ৪ নভেম্বর নানাবাড়ি কেরানীগঞ্জে। পৈত্রিক নিবাস যশোর জেলায় হলেও বেড়ে উঠেছেন ঢাকার আলো বাতাসের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ শেষ করে বেশ কয়েক বছর বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেছেন।বর্তমানে দেশের প্রথম সারির প্রডাকশন হাউজ আলফা আই-এ ক্রিয়েটিভ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। লেখালেখির চর্চা অনেক দিনের। দীর্ঘসময় ধরে লিখছেন ব্লগ, ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে। ২০১২ সালে প্রথম গল্প “কবি” প্রকাশিত হয় কালান্তর সাহিত্য সাময়িকীতে। অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-তে প্রকাশিত হয় তার প্রথম থ্রিলার উপন্যাস “ইনকারনেশন”। একই বছর আগস্টে প্রকাশিত হিস্টোরিক্যাল থ্রিলার “ব্লাডস্টোন” তাকে এনে দেয় বিপুল পাঠকপ্রিয়তা। এ পর্যন্ত ৬টি থ্রিলার উপন্যাস ও ৩টি গল্পগ্রন্থ লিখেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখায় মনোনিবেশ করেছেন। সাম্প্রতিককালে তার চিত্রনাট্যে নির্মিত "সুড়ঙ্গ" সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। শান, অপারেশন সুন্দরবন, দামাল, বুকের মধ্যে আগুন, দ্যা সাইলেন্স, লটারি-এর মতো বেশি কিছু আলোচিত সিনেমা ও ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন তিনি। অবসর সময় কাটে বইপড়ে, মুভি দেখে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। সদালাপী, হাসি খুশি আর মিশুক স্বভাবের এই মানুষটি স্বপ্ন দেখেন একটি সুন্দর বাংলাদেশের, যেখানে প্রত্যেকটি এক হয়ে মানুষ দেশ গড়ার কাজে মন দেবে।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 8 of 8 reviews
April 4, 2025
ভাবছিলাম এবার মনসুর মিয়ার একটা হিল্লে হয়েই যাবে। কিন্তু সে গুড়ে বালি। পোলাডার কপালে প্রেম নাই। দেশের মেয়েগুলো সব মনে হয় অন্ধ। এরকম রসিক, ব্রিলিয়্যান্ট, হ্যান্ডসাম একটা ছেলের প্রেমে কেউ পড়বে না! রুচির দুর্ভিক্ষ একেই বলে।
সে যাকগে। এটা মনসুর মিয়ার তৃতীয় কিস্তি। কুহেলিকার মতো অত বেশি তাড়াহুড়ো লেখক এবার করেনি। তাই ভালো লেগেছে কিছুটা। তাছাড়া নাজিম উদ দৌলার গল্প বলার ধরণ কিছুটা সিনেম্যাটিক। অনেকের এটা ভালো লাগে। আমার তেমন ভালো লাগে না। রহস্য, থ্রিল বেশ ভালোই আছে। আর টুইস্ট? সে তো নাজিম উদ দৌলার বইয়ের প্রধান আকর্ষণ। গোয়েন্দা প্রেমীদের জন্য রিকমেন্ড করা যেতে পারে। তবে বেশি আশা নিয়ে বসা যাবে না।

May 29, 2026
থ্রিলার এর পাশাপাশি রোমান্টিক সিচুয়েশন একটু বেশি ছিলো। অন্যান্য সিরিজের মতো থ্রিলটা একটু কম ছিলো বাট পড়তে খারাপ লাগেনি আমার কাছে।🌸
June 20, 2025
আগের দুটো বইয়ের থেকেও বাজে লেগেছে।
অপ্রয়োজনীয় বর্ণনা আর বার বার বাঁকা হাসি এসব খুবই ইরিটেটিং ছিল। গল্পে অনেক প্লট হোল আছে।
অপ্রয়োজনীয় বর্ণনা আর বার বার বাঁকা হাসি এসব খুবই ইরিটেটিং ছিল। গল্পে অনেক প্লট হোল আছে।
May 8, 2026
যবনিকা মনসুর গোয়েন্দা সিরিজের ৩য় কিস্তি। আগের দুটোর মত থ্রিলার টোন বজায় ছিল। তবে উনি অনেক যায়গাতেই নাটকীয় সিচুয়েশন/বক্তব্য তৈরী করেছিলেন, কিছুটা সিনেমেটিক ছিল। এটা আমার বইয়ের ক্ষেত্রে ভালো লাগেনা, কিন্তু এটা আমার পার্সোনাল অপিনিয়ন।
তবে কিছু জায়গায় ইনভেস্টিগেশন অদ্ভুত লেগেছে। চৈতির নামটা জানার পর সন্দেহ হওয়া উচত ছিল এরা দুজন মিলে বা চৈতি একাও এগুলা ঘটাতে পারে। তার বিন্দুমাত্র ডিটেইলস নেয়া হয়নি? এটাতো বেসিক একটা জিনিশ!
তবুল গল্পটা এঞ্জয়েবল ছিল। এ নিয়ে কোন মুভি বা সিরিজ হলে ভালোই হবে।

July 27, 2026
সিরিজের বাকি দুইটা বই পড়ে মনে হচ্ছিলো তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে, কিন্তু এটা পড়ে এমন মনে হয়নি। বইটা ভালো লেগেছে বিশেষ করে লাস্টের টুইস্ট টা।
কিন্তু বইটা পড়ার পুরো সময় আমার মাথায় এটাই ঘুরপাক খাচ্ছিলো মারিয়া আর সাব্বিরের সংসার যেন বাংলাদেশের অখ্যাত সেলিব্রেটি মানুষ-লায়লার সংসারের প্রতিচ্ছবি।
কিন্তু বইটা পড়ার পুরো সময় আমার মাথায় এটাই ঘুরপাক খাচ্ছিলো মারিয়া আর সাব্বিরের সংসার যেন বাংলাদেশের অখ্যাত সেলিব্রেটি মানুষ-লায়লার সংসারের প্রতিচ্ছবি।
March 29, 2026
সিরিজের ৩ টা বই ই দারুন উপভোগ্য। সবাই পড়তে পারেন।থ্রিল,টুইস্ট,ক্রাশ,লাভ সব একসাথে।
August 17, 2026
এক কথায় অসাধারণ। এ সিরিজের ৪ নম্বর বই প্রকাশের অপেক্ষায় আছি।
Displaying 1 - 8 of 8 reviews