Jump to ratings and reviews
Rate this book

চিত্রহার

Rate this book
'চিত্রহার' আদ্যোপান্ত সুপারহিরোদের গল্প। সাইফি নয়, ফ্যান্টাসি নয়, রূপকথা নয়, স্রেফ সুপারহিরোদের দুনিয়ার প্রতি আমার ভালোবাসা আর মুগ্ধতার বয়ান। আমার ‘গিল্টি প্লেজার’; জীবনের নানান সুখস্মৃতিকে, কমিকসের পাতায় বা স্ক্রিনে দেখা কিছু অবিষ্মরণীয় মুহুর্তকে নিজের লেখার মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা। পাশাপাশি, চিত্রহার বাস্তব দুনিয়ার অনালোচিত ইতিহাস আর আনসাং হিরোদের কাহিনিও বটে। যাদের আমরা ভুলেই গেছি হয়তো!

আমাদের সকলের জীবনে একজন হিরোর প্রয়োজন আছে। মাঝেমধ্যে সেই হিরোকে আমরা চিনতে পারি, বেশিরভাগ সময় সে আড়ালেই থাকে। আড়াল থেকে আমাদের ভালোর জন্য কাজ করে চলে। শত কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। কোনওদিন মুখ ফুটে বলে না, নিজের পরিচয় দেয় না। হয়তো মা, বা বাবা, বা আমাদের ভাইবোন, আমাদের বন্ধু বা শিক্ষকের বেশে আছে সে, কিন্তু আসলে সে একজন হিরো। সুপারহিরো।

আশা করি, আপনারা এই বইটা পড়ে আপনাদের জীবনের সেই হিরোটাকে চেনার চেষ্টা করবেন। তাকে জড়িয়ে ধরে বলবেন, I love you 3000.

অলমিতি।

I love you 3000.

333 pages, Paperback

Published April 5, 2025

1 person want to read

About the author

Sudeep Chatterjee

15 books40 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Agnibha Kundu.
Author 1 book2 followers
April 25, 2025
#বইতরণী

চিত্রহার
সুদীপ চট্টোপাধ্যায়
একপর্ণিকা প্রকাশনী
৬০০ টাকা
(৪১৫ পৃষ্ঠা)
________________________________________________

এক লাখ শব্দের বিশাল লেখা! সুপারহিরো কমিকস, ওয়েব সিরিজভক্ত প্লাস-মাইনাস ত্রিশের কোঠার পাঠককূলের সাথে এই বইয়ের লেখা এবং লেখকের ফ্রিকোয়েন্সির উপরিপাত অবশ্যম্ভাবী। যেকোন সুপারহিরো গল্পের মতোই এখানে ক্যারেক্টার বিল্ড আপ, ব্যাকস্টোরি, ফিউচারস্টোরি, টাইমলাইনের ননলিনিয়ারিটি, ইমোশন, হিউমর, অ্যাকশন, অ্যাগোনি, ডিলেমা, রেজুভানেশন ও ড্রামার পাশাপাশি হার্ডকোর সায়েন্স ফিকশনের বিভিন্ন এলিমেন্ট খাপে খাপ বিদ্যমান। উপন্যাসের আকারে সুপারহিরো কাহিনী আগে কখনও পড়িনি। এত বড় লেখা পড়তে পড়তে মাঝে কিছুটা অধৈর্য হয়ে উঠছিলাম। গল্পপাঠের গতির তারতম্য হচ্ছিল বিজ্ঞাননির্ভর তথ্য এবং প্লটের প্যাঁচে। জানা কথা সুপারহিরো গল্প প্লট টুইস্ট এবং সায়েন্স ফিকশনের এলিমেন্ট ছাড়া অচল। ফলে বইটা পড়ে শেষ করতে একটু বেশি সময় লাগলেও হজমে কোন ব্যাঘাত ঘটেনি। আর এখানেই লেখকের কেরামতি! আয়রনম্যান- লোকিপ্রেমী লেখকের হাতে এন্ডিংও যথাযথ। সিক্যুয়েলের রাস্তা লেখক আপাতত রাখেননি।
_______________________________________________

স্পয়লার ছাড়া গল্পের প্লট অনেকটা এরকম—
একাধিক সুপারহিরো নিয়ে "দ্য ফোর্থ" রিক্রুট করা হয়েছে পৃথিবীকে "মেসিস্ট"দের হাত থেকে বাঁচানোর জন্য। সুপারহিরোদের পূর্বজীবন বিল্ড আপ করে তাদের এক সুতোর মালায় গাঁথা হয়েছে অতীত টু ভবিষ্যতের টাইমলাইনে সাজানো সায়েন্স ফিকশন এবং সায়েন্স ফ্যান্টাসির আকর্ষণীয় মোড়কে। এবার তারা যুদ্ধে নেমে পড়েছে। যুদ্ধ চলছে অতীত, বর্তমান ও ভবিষ্যত মিলিয়ে টাইমলাইনের অচেনা ছন্দে। চেনা চেনা ছকের গল্প মনে হলেও লেখক স্বকীয়তার ম্যাজিকে আবদ্ধ করে রেখেছেন শেষ পর্যন্ত!
________________________________________________

যেকোন সুপারহিরো গল্পের শেষে টুকটাক কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না। সংবিঘ্ন পাঠককূল তা নিয়ে আলোচনা করেন। জন্ম নেয় বিভিন্ন স্পেকুলেটিভ থিওরি কিংবা স্পিন অফ। লেখকেরা হয়তো ইচ্ছে করেই সে অবকাশ দেন। এখানেও আছে, কিন্তু তা পাঠসুখের ব্যাঘাত কোনভাবেই ঘটায় না। বইটায় অবশ্যই কিছু ছবি দরকার ছিল। বইয়ের কলেবরের নিরিখে সামান্য হলেও বানান বা বাক্যগঠনের ত্রুটি ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে।
_________________________________________________

এই বইয়ে বাংলা ও ইংরেজি মিশিয়ে গল্পের ভাষা এবং আনুষঙ্গিক পরিভাষা ব্যবহারের এক্সপেরিমেন্ট নিয়ে আলাদা করে সহপাঠকদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় থাকবো কমেন্টবক্সে।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.