Jump to ratings and reviews
Rate this book

চার্লস ডিকেন্স হরর স্টোরিজ

Rate this book
চার্লস ডিকেন্স... এই নামটা বলার পর আর বেশি কিছু বলার থাকে না। ভদ্রলোকের অসাধারণ সব উপন্যাসগুলো আমরা ছোট থেকেই পড়ে আসছি। কিন্তু আপনি কি জানেন ডিকেন্স বেশ কিছু অতিপ্রাকৃত গল্পও লিখেছিলেন?
ডিকেন্সের অন্য কাজগুলো নিয়ে যেমন আলোচনা হয় এই গল্পগুলো নিয়ে কিন্তু তেমন আলোচনা হয় না! ব্যাপারটা অদ্ভুত না?
ডিকেন্সের অতিপ্রাকৃত গল্পগুলো নিয়েও তো আলোচনা হওয়া উচিত তাই না? সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
কিছু গল্প পড়ে আপনি ভয় পাবেন... আবার কিছু গল্প আপনাকে অনেক কিছুই ভাবতে বাধ্য করবে।

208 pages, Hardcover

Published February 1, 2025

14 people want to read

About the author

Charles Dickens

12.8k books31.5k followers
Charles John Huffam Dickens (1812-1870) was a writer and social critic who created some of the world's best-known fictional characters and is regarded as the greatest novelist of the Victorian era. His works enjoyed unprecedented popularity during his lifetime, and by the twentieth century critics and scholars had recognised him as a literary genius. His novels and short stories enjoy lasting popularity.

Dickens left school to work in a factory when his father was incarcerated in a debtors' prison. Despite his lack of formal education, he edited a weekly journal for 20 years, wrote 15 novels, five novellas, hundreds of short stories and non-fiction articles, lectured and performed extensively, was an indefatigable letter writer, and campaigned vigorously for children's rights, education, and other social reforms.

Dickens was regarded as the literary colossus of his age. His 1843 novella, A Christmas Carol, remains popular and continues to inspire adaptations in every artistic genre. Oliver Twist and Great Expectations are also frequently adapted, and, like many of his novels, evoke images of early Victorian London. His 1859 novel, A Tale of Two Cities, set in London and Paris, is his best-known work of historical fiction. Dickens's creative genius has been praised by fellow writers—from Leo Tolstoy to George Orwell and G. K. Chesterton—for its realism, comedy, prose style, unique characterisations, and social criticism. On the other hand, Oscar Wilde, Henry James, and Virginia Woolf complained of a lack of psychological depth, loose writing, and a vein of saccharine sentimentalism. The term Dickensian is used to describe something that is reminiscent of Dickens and his writings, such as poor social conditions or comically repulsive characters.

On 8 June 1870, Dickens suffered another stroke at his home after a full day's work on Edwin Drood. He never regained consciousness, and the next day he died at Gad's Hill Place. Contrary to his wish to be buried at Rochester Cathedral "in an inexpensive, unostentatious, and strictly private manner," he was laid to rest in the Poets' Corner of Westminster Abbey. A printed epitaph circulated at the time of the funeral reads: "To the Memory of Charles Dickens (England's most popular author) who died at his residence, Higham, near Rochester, Kent, 9 June 1870, aged 58 years. He was a sympathiser with the poor, the suffering, and the oppressed; and by his death, one of England's greatest writers is lost to the world." His last words were: "On the ground", in response to his sister-in-law Georgina's request that he lie down.

(from Wikipedia)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (7%)
3 stars
6 (46%)
2 stars
6 (46%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Taznina Zaman.
251 reviews63 followers
September 10, 2025
বইয়ের শিরোনামে হরর শব্দটা থাকলেও আসলে বইয়ে হররের হ ও নেই। কাজেই বইটা পড়তে পড়তে গা ছমছম করবে এই আশা নিয়ে যদি বসেন তাহলে আপনাকে অবশ্যই হতাশ হতে হবে।

তবে একটা কথা ঠিক, আজকের দিনে এই বই যখন আমরা পড়ছি তখন বইয়ের অনেক ঘটনাই বহুবার বহু ভূতের গল্পে পড়তে পড়তে ক্লিশে হয়ে গেছে। মূল সমস্যাটা এখানেই। কিন্তু আসলে এই গল্পগুলো কিন্তু চার্লস ডিকেন্স লিখেছিলেন প্রায় ৩০০ বছর আগে। ঐ সময়ের কথা বিবেচনা করলে গল্পগুলোর অলৌকিকতা অনেক সৃজনশীল মনে হয়, কিন্তু এখন ২০২৫ সালের আলো ঝলমলে শহরে বসে বহুল ব্যবহৃত ভৌতিক/ অলৌকিক টার্মগুলো খুবই বস্তাপচা লাগবে, এটাই স্বাভাবিক।

তারপরেও আমার কাছে বইটা পড়তে বেশ লেগেছে।

প্রথমত, চার্লস ডিকেন্স পৃথিবীর অন্যতম সেরা সাহিত্যিক। কাজেই তার লেখায় ভৌতিকতার অভাব থাকতে পারে, কিন্তু লেখনীর ধার তো কমেনি। লুৎফুল কায়সার এবং অনির্বাণ ভট্টাচার্য্য দুজনের অনুবাদই সুখপাঠ্য কাজেই গল্পগুলো তড়তড় করে পড়ে ফেলা যায়।

দ্বিতীয়ত, বইয়ের কিছু কিছু গল্প আমার অনেক ভালো লেগেছে। অনেক আগে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে নানা দেশের রূপকথা, উপকথার বই বের হতো। সেসব বইয়ে গল্পচ্ছলে নানান রকমের নীতিশিক্ষা/ জীবনমুখী শিক্ষা দেয়া হতো। তখন অত জনরা বিচার করতে যেতাম না, যা পেতাম পড়ে ফেলতাম। এই বইয়ের তিনটা গল্পেও ওরকম রূপকথার একটা ভাইভ পেলাম। গল্প তিনটা হলো, গ্রাব্রিয়েল গ্রাবের কাহিনী, গ্রগজুইকের ব্যারনের অদ্ভুত ঘটনা এবং জীবন্ত চেয়ার। একই ক্যাটাগরিতে পড়ে এই সংকলনের সবচেয়ে হৃদয়ছোঁয়া গল্প 'এক শিশুর গল্প'। আমি নিজে এই গল্পটা পড়ে কেঁদেছি, আমার মনে হয় যাদের খুব কাছের আপনজন হারানোর অভিজ্ঞতা হয়েছে তারা এই গল্পটা পড়ে ইমোশনাল হয়ে যাবেন।

তৃতীয়ত, পুরো সংকলনে তিনটা অলৌকিক গল্প আমার ভালো লেগেছে। সিগন্যাল ম্যান আর চিত্রশিল্পির কাহিনী এই দুটো ভালো ছিল। তবে সংকলনের সবচেয়ে ভালো ভৌতিক গল্প হচ্ছে 'ভূতের চেম্বার', এই গল্পটা সত্যিই দারুন ছিল।

সবমিলিয়ে দুইটা জটিল, ভারী কাহিনীর মাঝপথে যদি হালকা কিছু পড়তে ইচ্ছা করে, এই বইটা তুলে নেয়াই যায়। আজ থেকে ৩০০ বছর আগে লেখা গল্প পড়ছি, এটা ভাবলেও মন এমনিতেই কেমন কেমন করে ওঠে।
Profile Image for Aishu Rehman.
1,118 reviews1,100 followers
August 6, 2025
অনুবাদের মান নিয়ে আমার কোন অভিযোগ নেই, অভিযোগ সব মূল গল্পগুলোকে ঘিরেই। আমাদের মতো আধুনিক পাঠকরা আজকের দিনে হরর সাহিত্যে মনস্তাত্ত্বিক চাপ, ক্লাইম্যাক্স এবং টুইস্ট এগুলোই সবচেয়ে বেশি প্রত্যাশা করে থাকেন, কিন্তু ডিকেন্সের হরর রচনায় তা সম্পূর্ণ অনুপস্থিত। ফলে গল্পগুলো অনেকটাই গতানুগতিক বলে মনে হয়েছে।

ডিকেন্সের অধিকাংশ হরর গল্পে তাঁর মূল একটা সাহিত্যিক উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়। যেমন নৈতিকতা শিক্ষা কিংবা সমাজিক ব্যঙ্গ। কিন্তু সমস্যা হচ্ছে এইটা এতটাই প্রাধান্য পেয়ে গেছে যে হররের উপাদানটাই গৌণ উপাদানে পরিণত হয়েছে। ফলস্বরুপ, "হরর" গল্প পড়তে গিয়েও পাঠক এক ধরণের বিষয়বৈকল্যে পড়ে যাবে। তারা neither frightened, nor satisfied।

যদিও ডিকেন্সের গল্পে ভৌতিক উপাদান এক ধরনের রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে তা আমাদের মতো পাঠকের মনের গভীরে দীর্ঘস্থায়ী ভয়ের ছাপ ফেলতে ব্যর্থ। তাঁর সাহিত্যিক কৃতিত্ব নিঃসন্দেহে অসামান্য, কিন্তু হরর সাহিত্যে তিনি ছিলেন স্পষ্টতই এক অতিথি লেখক, যিনি মূল ধারার বাইরে এসে পাঠকের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হতে পারেননি।

তবুও পাঠকদের আমন্ত্রণ থাকবে গল্পগুলো একবার হলেও পড়ে দেখার জন্য। বাংলাভাষীদের জন্য নটিলাসের এই দারুণ প্রচেষ্টাকে স্বাগতম জানাই। দ্বিতীয় পর্বে যেহেতু আস্ত হরর উপন্যাসটাই থাকবে তাই অপেক্ষার প্রহর গুনব।

০৬ আগষ্ট, ২০২৫।
Profile Image for Anjan Das.
420 reviews17 followers
November 29, 2025
অতিমাত্রায় জঘন্য একটা সংকলন।সংকলনের শেষ দিকে মনোযোগ ধরে রাখতে কষ্ট হচ্ছিল।মানে ১৮০০ শতকের গল্প বুঝলাম তাই বলে এয় বাজে!!সাধারণত যেই বই ধরি সেই বই শেষ করে ছাড়ি।কিন্তু এটা শেষ কবে হবে, বার বার পেইজ দেখতেছিলাম যে আর কত বাকি!একটা গল্প মনে দাগ কাটার মতো না।অতি অখাদ্য।
Profile Image for Jihad Islam Niloy .
43 reviews
April 20, 2025
সত্যজিৎ রায়ের “অনাথবাবুর ভয়"গল্পটি পড়েছেন? দারুণ না? দু'জন লোক বাসে বসে দেখা, একই গ্রামে যাচ্ছে। একজনে বই লিখতে অন্যজন ভূত খুঁজতে।
A PERFECT HORROR STORY যাকে বলে । এরকম অনেক উদাহরণ দেয়া যায়। মোদ্দা কথা ভূতের গল্প হবে হঠাৎ মানুষের জীবনে এক অলৌকিক ঘটনার ব্যাখ্যা।অন্তত আমার এরকম ধরনের গল্প-ই দরকার। তবে ডিকেন্স সাহেব ভৌতিক গল্প দিয়ে নীতি-নৈতিকতা থেকে শুরু করে মানুষের যেসকল মহৎ গুণ থাকা আবশ্যক তা মনে করিয়ে দিতে চেয়েছে।দু-চারটা গল্প ব্যাতিত বাদবাকি পড়ে অত্যন্ত বিরক্ত হয়েছি। ডিকেন্স সাহেবের হরর গল্প লেখার প্রতিভাই নেই আসলে।
Profile Image for Faria Zebin.
33 reviews1 follower
November 27, 2025
বইটা সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া পেলেও আমার ভালোই লেগেছে৷ হয়তোবা ভয়ের আশা করিনি এজন্য। যেহেতু প্রায় দুই শতাব্দী আগে লেখা বই, তখন হররের সংজ্ঞা আর এখনের মধ্যে বিস্তর ফারাক। আধুনিক সময়ের মতো প্রত্যাশা নিয়ে পড়লে হয়তো ভালো লাগবে না। তবে এমনিতে গল্পগুলো ভালোই, লেখকের মুন্সিয়ানা এবং মানব চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষনে দক্ষতা বোঝা যায়।
আমার সবচেয়ে ভালো লেগেছে - "একজন উন্মাদের ডায়রি" এবং "সিগন্যাল ম্যান" গল্প দুটো।
ওভারঅল, শীতের রাতে কম্বলের নিচে বসে পড়ার জন্য মন্দ নয়৷
Profile Image for Sarwar Sajib.
40 reviews
June 17, 2025
লুৎফুল কায়সার অন্যতম পছন্দের অনুবাধক, এই সংকলনের অনুবাদ পড়ে কেমন যেনো লাগলো; মনে হলো যেনো একটা বেখাপ্পা, খাপছাড়া অনুবাদ পড়ছি মনে হলো যেনো অন্য কারো অনুবাদ পড়ছি। একটা লাইনের সাথে অন্য লাইনের অন্তর্নিহিত যে সম্পর্ক থাকে সেটা খুঁজে পেলাম না। ৩-৪ টা বাদে বাকি গল্প গুলো আমার ভালো লাগে নি।বলা যায় মনমতো হলো না।
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.