What do you think?


মৃত্যুবন্দি
অফিসের বসেছিল নিশিতা। হঠাৎই একটা চিঠি এলো। খুলে তো অবাক সে! রেডম্যান নামের কেউ একজন লিখেছে, তাকে কিনে ফেলতে চায়। কী অদ্ভুত! মানুষকে কী কেনা যায়? অথচ বাস্তবে যেন সেটাই সত্য হতে শুরু করল। তার জীবনের মূল্য বাবদ তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা। বিস্মিত নিশিতা! তারপরও অনুমান করে কেউ তার সাথে দুষ্টমি করছে। কারণ চেহারা সুন্দর হওয়ায় অনেকেই তাকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এই মানুষগুলোর অনেক টাকা। হয়তো তাদেরই কেউ দিয়েছে টাকাটা। কিন্তু হিসেব যে মিলছে না! কারণ রেডম্যান নিজের পরিচয় গোপন রেখে বার বার যোগাযোগ করতে থাকে তার সাথে। একসময় জানায় নিশিতা মৃত্যুবন্দি, দ্রুতই হত্যা করা হবে তাকে! কারণ কী জানে না নিশিতা।
ঘটনাক্রমে নিশিতার পরিচয় হয় প্যারাসাইকোলজিক্যাল ইনভেস্টিগেটর ডাক্তার তরফদারের সাথে। ডাক্তার তরফদার কেন যেন আগ্রহী হয়ে ওঠেন রেডম্যান নামটা শুনে। রহস্য উন্মোচন করতে গিয়ে বুঝতে পারেন মহাবিপদে আছে নিশিতা, মৃত্যু আসন্ন। প্রতিজ্ঞা করেন, যেভাবেই হোক বাঁচাবেন নিশিতাকে। কিন্তু বাস্তবে কী সম্ভব! অনেক দেরি হয়ে গেছে যে!
শেষ পর্যন্ত কি ঘটেছিল নিশিতার জীবনে? আর কেইবা ছিল রহস্যময় রেডম্যান?
ঘটনাক্রমে নিশিতার পরিচয় হয় প্যারাসাইকোলজিক্যাল ইনভেস্টিগেটর ডাক্তার তরফদারের সাথে। ডাক্তার তরফদার কেন যেন আগ্রহী হয়ে ওঠেন রেডম্যান নামটা শুনে। রহস্য উন্মোচন করতে গিয়ে বুঝতে পারেন মহাবিপদে আছে নিশিতা, মৃত্যু আসন্ন। প্রতিজ্ঞা করেন, যেভাবেই হোক বাঁচাবেন নিশিতাকে। কিন্তু বাস্তবে কী সম্ভব! অনেক দেরি হয়ে গেছে যে!
শেষ পর্যন্ত কি ঘটেছিল নিশিতার জীবনে? আর কেইবা ছিল রহস্যময় রেডম্যান?
196 pages, Hardcover
Published February 1, 2025
About the author
মোশতাক আহমেদ
197 books61 followersমোশতাক আহমেদ (English: Mustak Ahmed) ৩০ ডিসেম্বর ১৯৭৫ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্ট হতে এম ফার্ম ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। কর্ম জীবনে তিনি একজন চাকুরীজীবি। তাঁর লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তিনি অধিক আগ্রহী হলেও গোয়েন্দা এবং ভৌতিক ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শীতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালভাসা,অতৃপ্ত আত্না, নীল মৃত্যু, লাল শৈবাল, জকি, মীম, প্রেতাত্মা, রোবো, পাইথিন, শিশিলিন ইত্যাদি। সায়েন্স ফিকশন সিরিজ- রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট। প্যারাসাইকোলজি- মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতরে জোনাকি ইত্যাদি। ভ্রমণ উপন্যাস- বসন্ত বর্ষার দিগন্ত, লাল ডায়েরি, জকি। স্মৃতিকথা- এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। মুক্তিযুদ্ধ- নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। তিনি কালি কলম সাহিত্য পুরস্কার ২০১৩, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার ২০১৪, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ২০১৪ পুরস্কার পেয়েছেন।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

