Jump to ratings and reviews
Rate this book

রশ্বঈ

Rate this book
পৃথিবীতে ঈশ্বরের আগমন দিয়ে গল্পের শুরু। ঈশ্বর জারি করেছেন মৃত্যুবধপ্রথা। তারই ঘোষণাকল্পে তাঁর এই ধরায় আগমন। ঈশ্বরের সমাবেশে এল মানুষ। এল পৃথিবীর চেনা-অচেনা অদ্ভুত প্রাণীকুল। সকলে স্বরূপে ঈশ্বরকে দেখে মহাখুশি। এক নাস্তিক, সে দেখল অন্যছবি। দেখেই মূর্ছা গেল সে। জেগে দেখে পৃথিবীতে কেটে গেছে সাড়েচার হাজার বছর। সেই পৃথিবীটাকে দেখে আবারও মূর্ছা যাওয়ার দশা তার।
পাহাড়ের চূড়ায় একটা আশ্রম, লাইটেনিং। পুরাকল্পীয় একটা জঙ্গল কমরেডেসী। তার গা ঘেঁষে নদী, মদ। ওখানে দুটো জমজপাখি 'হরেলাল-হরেরাম'। শয়তানের শহর শক্তিপক্ষ। বায়ুস্তরে পৃথিবীর সম্পুরকরাজ্য ফরচুন।
একটা নগর সপ্তআসমানে, মহাপ্রাণগড়। সেখানে থাকেন ঈশ্বরের বন্ধুরা, যারা মহাপ্রাণের আধার। এবং পৃথিবীতে যারা প্রাণ হারিয়েছে অপঘাতে।
এরকম অসংখ্য ছবি অসংখ্য স্তরবিন্যাসে সজ্জিত এই উপন্যাসে। এখানে ঈশ্বরস্বর্গমানুষ বৃক্ষপ্রাণীকুল সময়স্থানকাল জলস্থলবায়ুমণ্ডল বাস্তবজাদুবাস্তবপরাবাস্তব পুরাকল্পীয় ধারণাকে একটি অবিচ্ছিন্ন প্লাটফর্মে নিয়ে এসেছেন লেখক।
মানুষকে অমরত্ব দিয়েও ঈশ্বর পৌঁছাতে পারেন না সমাধানে। পৃথিবীতে চলে যুদ্ধ। মৃত্যুভয়েভীতমানুষ যাদের পুঁজি, তারা হতাশ। যুদ্ধবাজ, ধর্মবণিক, লোকঠকানো লোকেরা পড়েছে দৈবদুর্বিপাকে।
পৃথিবীর এই যখন বেহালদশা, তারও বহুবহুকাল পর পৃথিবীতে একজন মানুষের মৃত্যু ঘটে।
এই উপন্যাস পাঠকের মনোজগৎকে হ্যালুসিনেশনে আক্রান্ত করবে। চন্দ্রাহত আনন্দে চৈতন্যের দরজায় কড়া নেড়ে নানা প্রশ্ন করবে। পাঠক বসবেন নিজের মুখোমুখি নিজেই।

191 pages, Hardcover

Published February 18, 2025

1 person is currently reading
3 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Tuton Mallick.
101 reviews6 followers
June 9, 2025
9th June 2025
বই: রশ্বঈ
লেখক: সাজ্জাদ হুসাইন
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৫
প্রকাশনা: ছাপাখানার ভূত
প্রচ্ছদ: ধ্রুব এষ
দাম: Tk. 400
পৃষ্ঠা: 190
ধরন: পরাবাস্তব

বইটি অদ্ভুত। ছোট গল্প বা প্রবন্ধের সমাবেশ বলা যায়। আবার কিছু প্রবন্ধ মাঝে মাঝে একটির সাথে আরেকটি সম্পর্ক তৈরি করে। বইয়ের নাম দেখে ধারনা করা যায় গল্পের মূল বিষয় সৃষ্টিকর্তা ও মানুষের সম্পর্ক।
কখনো ঈশ্বর পৃথিবীতে এসেছেন কখনো বা তার দূত এসেছেন। লেখকের সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা গুলো পাঠককে ভাবতে সাহায্য করবে। ঈশ্বরকে কখনো ধারমিকের চোখে, কখনো চরম অবিশ্বাসীদের চোখে, কখনো বা যোদ্ধাদের চোখে দেখেছেন।
গল্পের কোনো অংশে আছে পাপ-পূন্যের উপর ভিত্তি করে মানুষের বয়স বৃদ্ধি পেলে কেমন হতো? চিন্তাটি অসাধারণ। আপনি পাপ কাজ করলে আপনার বয়স বেড়ে যাবে। যত বড় পাপ বয়স বৃদ্ধির হার ততো বেশি। আর পূন্যবান লোকজন থাকবে চির যুবা। ক্ষুধার্ত লোকের ক্ষুধার কষ্ট অনুভব করতে বাধ্য হবে উদরপূর্তি করা মানুষটি। এরকম কিছু নিয়ম যদি ঈশ্বর করতো পৃথিবী কি আরো সুন্দর হতো?

বইটি নিয়ে বেশি লিখলাম না কারণ আমার মনে বইটির রিভিউ পড়ার চেয়ে বইটি পড়ে বেশি মজা পাবেন।

লেখকের এর আগে আর একটি বই পড়েছিলাম, ওটাও অসাধারণ ছিল। যার রিভিউ নিচের লিংকে দেয়া আছে।
https://www.facebook.com/share/p/16ea...

#ধূসরকল্পনা
Displaying 1 - 2 of 2 reviews