Jump to ratings and reviews
Rate this book

পৃথা

Rate this book

110 pages, Hardcover

First published April 1, 1987

3 people are currently reading
101 people want to read

About the author

Kalkut

29 books23 followers
Kalkut is the pen-name of author Samaresh Basu.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (37%)
4 stars
14 (35%)
3 stars
8 (20%)
2 stars
1 (2%)
1 star
2 (5%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Farzana Raisa.
533 reviews245 followers
June 23, 2021
পৃথা অর্থাৎ পঞ্চপাণ্ডবের মাতা কুন্তীকে কেন্দ্র করে লেখা। অনেকটা বিশ্লেষণধর্মী টাইপের। মহাভারতের অলৌকিক বিষয়গুলোকে মানবায়ন করে ব্যাখ্যা বিশ্লেষণ করা। কনসেপ্ট পুরানো, অনেক ব্যাখ্যা আগে পড়া, কিছু ব্যাখ্যা নিজস্ব ধারণা... কুন্তীকে কেন্দ্র করে দুই মলাটে গোটা মহাভারত। লেখক যখন সমরেশ বসু ভালো না হয়ে যাবে কোথায়?
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,869 followers
June 3, 2024
কালকূট নামের আড়ালে এই ভারতের মহামানবের সাগরতীরে পরিভ্রমণ করতেন সমরেশ। তাঁর যুক্তিবাদী মন সসাগরা এই দেশের অন্তরটির অন্বেষণ করেছে নানা রচনায়। সে-সব আখ্যান মানুষের কথা বলে। আলোচ্য শীর্ণকায় বইটিতেও তিনি মহাভারতের তথা নানা পুরাণের মধ্যে নিহিত সত্য উন্মোচনে প্রয়াসী হয়েছেন।
ঠিক কী-কী বলতে চেয়েছেন তিনি?
সংক্ষেপে লিখলে ব্যাপারটা এ-রকম দাঁড়ায় যে আজ যাঁদের আমরা দেবতা বলি, তাঁরা এসেছিলেন তিব্বত ও মঙ্গোলিয়ার কয়েকটি অঞ্চল থেকে। ভৌগোলিক বিপর্যয়ে সেই সভ্যতা পরে লুপ্ত হলেও হিমালয় অতিক্রম করে এপারে আসার পর তাঁদের সৌজন্যেই সভ্যতার বিকাশ ঘটে। তারই সঙ্গে ঘটতে থাকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের মিশ্রণ। এই সংঘাত ও সমন্বয়ের আখ্যানই রূপকের সাহায্যে পরিবেশিত হয়েছে আমাদের প্রাচীনতম রচনাগুলোতে। তাদেরই মধ্যে অন্যতম হল কুন্তীর জন্ম ও কর্মের ইতিহাস— যার মধ্যে রয়েছে বেশ কিছু আপাতভাবে অলৌকিক উপাদান। সেইসব উপাদানের উপর থেকে অলৌকিকের আবরণ সরিয়ে দেওয়া এবং তারই মাধ্যমে ভারতেতিহাসের ধারাটি দেখিয়েছেন কালকূট। তারই সঙ্গে তিনি প্রণাম জানিয়েছেন সেই নারীর উদ্দেশে— যাকে পরিস্থিতি ও নিয়তি আমৃত্যু নানা পরীক্ষা দিতে বাধ্য করেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, আজ থেকে সাতান্ন বছর আগে রচিত এই লেখার বহু বক্তব্য আজ অধিকাংশ গবেষক ও পণ্ডিতেরা সমর্থন করেন। আবার বহু ক্ষেত্রে মতান্তরের অবকাশ থেকেই যায়, যেহেতু এর সবটাই লেখকের ব্যাখ্যা— যা গড়ে উঠেছে তাঁর মনোভূমিতেই।
সব মিলিয়ে লেখাটা, প্রকাশের এই এত যুগ পরেও, পড়তে বেশ ভালো লাগল।
Profile Image for Soumyabrata Sarkar.
238 reviews41 followers
September 13, 2014
I wanted more from this. . . .

What had been written here, though neat and clean, feels short of expectation. I think more portion from Pritha's life should have been covered. It's about 100 pages only, that mostly tells about her interactions with Durvasa, with his husband Pandu and brother-in-law Vidur and that's mostly what it is! There are hardly any stories about her life with her sons, and all other things are finished in a hurry! But the author excels in the description of the mythical geographical locations and topography with such an ease, that you can see a vivid map in front of your eyes. The classification of diverse communities is also worthy of praise. But again the end of Kunti is narrowed down in such a small way, that left me unsatisfied. The novel though has the excellent point of declassifying the myths about her in a profound way, with lot of proofs and theories. A surely recommended book, but at the end, you just want it more. . . . 100 pages don't suffice the thirst you'd have about this enigma called Pritha! The author builds up so much expectation at the start and throughout the whole book, that it feels short at the end, when you finish it. At short, it's a great tale but with such an abrupt ending, that you feel a bit dissapointed!
Profile Image for Klinton Saha.
360 reviews5 followers
August 22, 2023
কালকূটের এবারের যাত্রা মথুরায়। উদ্দেশ্য মহাভারতের প্রাতঃস্বরণীয় নারী চরিত্র "পৃথা" তথা কুন্তী কে পুনঃআবিষ্কার করা। মহাভারতের দুঃখী নারী এই কুন্তী যিনি শৈশবে পিতার স্নেহ থেকে বঞ্চিত হন। যৌবনে দুর্বাসার কাছ থেকে পাওয়া বরে কানীনপুত্র "কর্ণের" জন্ম দেন। কিন্তু সমাজের ভয়ে সন্তানকে ত্যাগ করতে হয়।এই দুঃখ তার জীবনের শেষ পর্যন্ত ছিল। বিবাহ জীবনও তার সুখের ছিল না। স্বামীর অক্ষমতার কারণে তাকে জন্ম দিতে হয় তিনজন ক্ষেত্রজ পুত্রের। সন্তানদের কারণে তাকে বাকি জীবন কাটাতে হয় বিদুর কিঃবা ধৃতরাষ্ট্রের ছায়ায়। কুন্তী কর্ণের প্রতি যে অপত্য স্নেহ জমিয়ে রেখেছেন তা তিনি কখনই প্রকাশ করতে পারেননি। এছাড়াও ছিল ক্ষেত্রজ পুত্র জন্মদানের পাপবোধ। তার জীবনে সত্যিকারের কোনো সঙ্গিও তিনি পাননি যার কাছে জীবনের গোপন দুঃখগুলো ভাগ করে নিতে পারতেন। সারাজীবন দুঃখের আগুনে দগ্ধ হওয়া এই মহীয়সীকে লেখকের মতো আমরাও প্রণাম জানাই।


এই বইতে লেখক সংহিতা যুগ ও পুরাণ যুগের সমাজব্যবস্থায় নারীর অবস্থান ও সন্তান জন্মদানের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।পৃথার জীবনকাহিনী লেখক লৌকিকভাবে অথচ আকর্ষণীয় করে তুলে ধরেছেন।
Profile Image for Diptanu.
56 reviews7 followers
June 16, 2021
এনার লেখার রিভিউ লেখা বাতুলতা মাত্র। মহাভারত নতুন দৃষ্টিকোন থেকে দেখতে সাহায্য করবে এই বই।
Profile Image for Swarnil.
63 reviews
May 3, 2020
আমার আত্মবিশ্বাস ছিল মহাভারত পড়েছি...কিন্তু কালকূটের এই লেখা পরে বুঝলাম যে আমরা মহাভারত কে রূপকথার মতোই পড়ি তাই সমস্তটাই অলৌকিক, দৈবিক বলে মনে হয়..
লেখক এখানে কুন্তীর জীবন কাহিনীকে মানবিক ভঙ্গিতে দেখেছেন এবং লেখকের নিজের কথায় " আলোকিকত্বের কুয়াশাকে ভেদ করে" সত্যে পৌঁছনোর চেষ্টা করেছেন...
মহাভারত কে যারা ভারতবর্ষের ইতিহাস হিসেবে ভাবতে পারেন তাদের এই বই পড়ার অনুরোধ রইলো
Profile Image for Gain Manik.
377 reviews4 followers
August 30, 2024
শাম্ব'র চেয়ে ভাল লেগেছে। নতুন আঙ্গিকে পৃথাকে প্রত্যক্ষ করলাম।
Profile Image for Shuvo.
84 reviews3 followers
August 19, 2023
এক্সপেকটেশন একটু বেশি ছিল, সে তুলনায় কম পেয়েছি। তবে বেশ ভালোই। মহাভারতের সকল অলৌকিক ব্যাপারকে লেখক যুক্তির আলোকে যতোটা পারেন উপস্থাপন করেছেন। ভালোই।
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.