‘ভয় রহস্য ১০১’-এর আগেও একাধিক ভয়ের গল্প সংকলন পত্রভারতী থেকে বেরিয়েছে।
‘সেরা পঁচিশ ভয়ের গল্প’ ও ‘ভয়ের গল্প ৫১’ দুটি বই-ই পাঠকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল। কিন্তু কয়েক বছর ধরে এই দুটি সংকলন আউট অফ প্রিন্ট হয়ে আছে।
এই পরিপ্রেক্ষিতে কিশোর ভারতীর সম্পাদকীয় বিভাগে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হল, যেহেতু আগের ২৫ ও ৫১টি ভয়ের গল্প সংকলন পাঠকদের ভালো লেগেছিল, তাই নতুন কলেবরের এই সংকলনে আরও কিছু সেরা বাছাই গল্প যোগ করে পুরোনো গল্পগুলোকে রেখে মোট ‘১০১টি ভয়ের গল্প’নির্বাচন করা হবে।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার