বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি প্রায় হাজার বছরের। ভাষা, সমাজ, ধর্ম, জীবনযাত্রা, বিদ্যাচর্চা, সাহিত্য, নাচ, গান, যাত্রা, নাটক, চলচ্চিত্র, চিত্রকলা, স্থাপত্যকীর্তি, আহার, বেশবাস, উৎসব-পার্বণ, লোকসংস্কৃতি প্রভৃতি উপাদান নিয়ে কয়েক যুগ ধরে গড়ে উঠেছে বাঙালির জাতিবৈশিষ্ট্য এবং তার সুমহান ঐতিহ্য ও সংস্কৃতি।
মহাসাগরের মতো যার গভীরতা ও ব্যাপ্তি, তাকেই দুই মলাটের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে, সহজ ভাষায় সাধারণ পাঠক-পাঠিকাদের জন্য উপস্থাপিত করেছেন লেখক।
এই গ্রন্থ হয়ে উঠেছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সম্পূর্ণ অবয়বটিকে প্রত্যক্ষ করার এক আশ্চর্য দর্পণ।
জন্ম ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি, উত্তর ২৪ পরগনা জেলায়। বাবা সরোজকুমার বসু। মায়ের নাম অনিমা বসু। স্কুলের পাঠ, বারাসত প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ববিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নাটক রচনা দিয়ে লেখালেখি শুরু। প্রথম মৌলিক নাটক ‘রিয়েলিটি' প্রকাশিত হয় ২০১০ সালে। এই নাটকের জন্য জাতীয় স্তরে একটি একাঙ্ক নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান। পর্যন্ত বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে লেখকের অনেকগুলি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে।