Jump to ratings and reviews
Rate this book

দশটি উপন্যাস #6

কালযাত্রী

Rate this book
চার বন্ধু দেবাংশু, রূপঙ্কর, নীলাদ্রি আর তথাগত- মধ্যবয়সে তারা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। একদিন তারা একটি ই-মেল পায় সহপাঠী অভিজ্ঞান ব্রহ্মচারীর কাছ থেকে। অভিজ্ঞান দাবি করে, আমেরিকা থেকে এসে কাষ্ঠশালীর গ্রামের বাড়িতে সে সফলভাবে টাইম ট্রাভেল করেছে। অভিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে কলেজ-জীবনের এক পাপবোধ এবং অনুতাপ। চার বন্ধুই সচেষ্ট হয়ে ওঠে অভিজ্ঞানের সঙ্গে যোগাযোগ করার। কিন্তু অভিজ্ঞানকে কিছুতেই খুঁজে পায় না তারা। অভিজ্ঞানের দাবির সত্যাসত্য বন্ধুরা বিচার করতে থাকে নানান আঙ্গিকে। এর প্রভাব পড়ে তাদের পারিবারিক এবং পেশাগত জীবনে। আইনস্টাইন থেকে ঈশ্বরকণা, মহাভারত থেকে সমকালীন বাংলা কবিতা, সুখী জীবন থেকে পরকীয়ায় দীর্ণ দাম্পত্য জীবন, বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে ম্যানেজমেন্ট থিয়োরি, এই উপন্যাস ছুঁয়ে যায় বিভিন্ন বিষয়। শেষ পর্যন্ত কি অভিজ্ঞানের খোঁজ পাওয়া যাবে? চার বন্ধু কি খুঁজে পাবে তাদের জীবনের বিবিধ সংকটের সমাধান? কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ‘কালযাত্রী’ উপন্যাসে জীবন তীব্র, গতিময়।

224 pages, Hardcover

First published January 1, 2014

2 people are currently reading
58 people want to read

About the author

Krishnendu Mukhopadhyay

39 books19 followers
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬৪, ব্যারাকপুরে। প্রথম জীবন কেটেছে শ্যামনগরে। ইছাপুর নর্থল্যান্ড বয়েজ হাইস্কুলে প্রাথমিক শিক্ষা। স্কুলজীবন থেকেই লেখালেখির সূত্রপাত। প্রথমে অনিয়মিতভাবে কিছু লিটল ম্যাগাজিনে লিখতেন। ২০০৫ থেকে নিয়মিতভাবে আনন্দবাজার পত্রিকার বিভিন্ন প্রকাশনায় ছোটগল্প লিখছেন। ‘খেজুর কাঁটা’ গল্পটি নিয়ে হয়েছে শ্রুতিনাটক। ছোটগল্প ‘ছবির মুখ’ আকাশবাণীতে বেতারনাটক হয়ে সম্প্রচারিত হয়েছে। লেখকের ‘ব্রহ্মকমল’ গল্পটি ২০০৬-এ ‘দেশ রহস্যগল্প প্রতিযোগিতা’য় প্রথম পুরস্কার লাভ করেছে। ২০০৭-এ ‘পূর্বা’ শীর্ষক একটি কল্পবিজ্ঞান গল্পের জন্য ‘দেশ গল্প প্রতিযোগিতা’য় দ্বিতীয় স্থান পেয়েছেন। রাধিকা লেখকের প্রথম উপন্যাস।পেশাদারি জীবনে ইঞ্জিনিয়ার, বেসরকারি বিদ্যুৎ সংস্থায় তথ্যপ্রযুক্তি বিষয়ে কর্মরত। সাহিত্য ছাড়াও অন্যান্য বিষয়ে প্রবন্ধ লেখেন। ভারতীয় মার্গ সংগীতের প্রতি বিশেষভাবে অনুরক্ত।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (17%)
4 stars
9 (32%)
3 stars
11 (39%)
2 stars
2 (7%)
1 star
1 (3%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,877 followers
September 22, 2014
তখন অনেক রাত| আগের দিন ভোর থেকে শুরু হওয়া ঝিরঝিরে বৃষ্টিটার দাপট তখন বেড়েছে, আর ইলেকট্রিসিটিও “আমার খুউব ভয় করছে” বলে হাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই| তবে ইনভার্টার-এর জোরে আমি সব কিছুকে উড়িয়ে দিয়ে পড়া চালিয়ে যাচ্ছিলাম| বইটা শেষ হবার পর জল খেয়ে লাইট নিভিয়ে শুতে গেলাম, কিন্তু ঘুম আসতে চাইছিলো না| ঠিক বুঝে উঠতে পারছিলাম না, যে এই বইটিকে কোন গোত্র-ভুক্ত করা যায়|

বইটি আমার দুর্দান্ত লেগেছে, এবং আগামী অনেক দিন/বছর বইটি আর তার আশ্চর্য চরিত্রেরা যে আমার সঙ্গে থাকবে, সেটাও হলফ করে বলা যায়| কিন্তু বইটি ঠিক কীসের? এটি কি কল্পবিজ্ঞান? উপন্যাসটি শুরু হয়েছে যে ই-মেইল দিয়ে, তাতে তো তেমনটাই মনে হয়| কিন্তু পরে বোঝা যায় যে কল্পনা আর সম্ভাব্যতা নিয়ে অনেক বৈজ্ঞানিক তথ্য ও তত্ব এই উপন্যাসে পেশ করা হলেও এটি কল্পবিজ্ঞান নয়| এটি কি সামাজিক উপন্যাস? সমাজের যে স্তরের কয়েকটি মানুষের চালচিত্র ধরা পড়েছে এই উপন্যাসে তারা, তাদের যাবতীয় নিরাপত্তা-হীনতা, অসহায়তা এবং ফাঁপানো প্রতিষ্ঠা নিয়েও ভীষণভাবে ‘ক্রিমি’-লেয়ারের, ফলে সমাজের অধিকাংশ মানুষের পক্ষে তাদের সঙ্গে নিজেদের মিলিয়ে দেখা অসম্ভব| এটি কি প্রেমের উপন্যাস? অট্টহাসি হাসতে গিয়েও হাসিটা গিলে ফেলতে হলো, কারণ শেষ বিচারে এটা বোধহয় প্রেমেরই উপন্যাস| নিজের হারিয়ে ফেলা সরলতার জন্যে প্রেম, নিজের বিবেকবোধ এবং ন্যায়-অন্যায় জ্ঞানের জন্যে প্রেম, ব্যবহৃত হতে-হতে শুয়োরের মাংসে পরিণত হওয়া আমাদের মেধা ও মননের জন্যে প্রেম: এই নিয়েই তো এই উপন্যাস| আবেগ, অনুতাপ, ভয়, লোভ, এইসব দুর্বলতায় মন্থর আমাদের জীবনেও যে থাকে অন্য সব পরিচিতিকে মুছে ফেলে স্রেফ নিজের মতো করে বাঁচতে চাওয়ার আকুলতা, শুধু নিজেকে ভালোবেসে মাঝেমাঝে বেহিসেবি হওয়ার প্রবল তাড়না, তারও তো উজ্জ্বল প্রকাশ ঘটেছে এই উপন্যাসে| এইচ.জি. ওয়েলস-এর বিশ্ব-বন্দিত ও যুগান্তকারী “দ্য টাইম মেশিন” যদি হয়ে থাকে কল্পবিজ্ঞানের মোড়কে বিবর্তন আর মানব সভ্যতার শ্রেনি-বিভাজনের অনিবার্য পরিণতি নিয়ে লেখকের চিন্তার প্রতিফলন, তাহলে এই উপন্যাসও কল্পবিজ্ঞানের ছদ্মবেশে লালনের গানই গেয়েছে: “এমন মানব জনম আর কি হবে, মন যা করো ত্বরাই করো এই ভবে”|

হে পাঠক, দয়া করে বইটি পড়ুন| ঠকবেন না, এটা গ্যারান্টি দিচ্ছি|
Profile Image for Shreyashi Bhattacharjee Dutta.
84 reviews6 followers
March 30, 2021
কাহিনী শুরু হচ্ছে একটা ইমেইল দিয়ে। ইমেইল করছেন অভিজ্ঞান ব্রহ্মচারী নামে একজন বৈজ্ঞানিক তাঁর চার বন্ধু তথগত, নীলাদ্রী, দেবাংশু ও রূপঙ্ককরকে। দশ পাতার এই দীর্ঘ বার্তায় তিনি লিখছেন যে তিনি টাইম মেশিনে করে অতীতে যেতে সক্ষম হয়েছেন এবং সেই এক্সপেরিমেন্ট করতে তিনি চলে গেছিলেন তাঁর জন্মস্থাণ পূর্বস্থলী গ্রামে, সময়টা পিছিয়ে নিয়ে গিয়েছিলেন পঁচিশ বছর আগের একদিনে।
এই ইমেইল পাওয়ার পর একে একে আমাদের সামনে আসতে থাকে সেই চার বন্ধু- তথগত, নীলাদ্রী, দেবাংশু ও রূপঙ্ককর। তাদের নিজস্ব জীবন, পরিবার, পাওয়া- না পাওয়া নিয়ে গল্প এগিয়ে চলে। এবং সেই গল্পে, সেই চারজন বন্ধুকে বেঁধে রাখে একটা অদৃশ্য সুতো- তাদের হারিয়ে যাওয়া বন্ধু অভিজ্ঞানের সেই ইমেইল। দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে তারা একে অপরকে ইমেইল করতে থাকে, অভিজ্ঞান সত্যি কালযাত্রা বা টাইম ট্র্যাভেল করতে পেরেছে কিনা সেটা নিয়ে চলে অনেক জল্পনাকল্পনা।
প্রথম পরিচ্ছদ পড়ে মনে হচ্ছিল এটা কল্পবিজ্ঞান। এই দীর্ঘ ইমেইল বার্তা পড়তে গিয়ে প্রথমদিকে উৎসাহ পাচ্ছিলাম না। তারপর আস্তে আস্তে সামনে আসতে লাগলো দীপঙ্কর, দেবাংশু, নীলাদ্রি আর তথগতরা, উৎসাহ ক্রমে বাড়তে লাগলো।

গল্পের মাঝামাঝি এসে বুঝতে পারলাম যে এটা আসলে কল্পবিজ্ঞান নয়। তবে কি এটা থ্রিলার? নাকি ক্রাইম ফিকশন? আমি ঠিক জানিনা এটাকে কোন বিভাগে ফেলা যায়।

আসলে কাহিনিজুড়ে একটা রহস্যের জাল থাকলেও এটা কোন কল্পবিজ্ঞান বা ক্রাইম ফিকশন নয়। অবশেষে উপন্যাসটা কিন্তু আমাদের চারপাশে দেখা মানুষের গল্পই বলে।
সবার তো সব বই ভালো লাগে না। কোন বই পড়তে ভালো লাগছে সেটা অনেকসময় বয়স, পরিপক্কতা আর পারিপার্শ্বিক অবস্থা ওপর নির্ভর করে। যারা এইসব কালযাত্রা বা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে উৎসাহ পান না অথবা যারা একটু ধীর গতির বই পছন্দ করেন তাদের হয়ত ভাল লাগবে না।
Profile Image for Soumyabrata Sarkar.
238 reviews40 followers
January 22, 2017
An email is sent to four friends, 10-pages in length, describing about a time machine.
The sender is a common friend of their five-member gang from college. Claiming to get a breakthrough in the field of time-travel, the mail sets up a chain of events into the lives of the four different friends: who are embedded into their own life and problems, in unexpected ways. Is time travel possible? Or is the mail just another spam? Stuck between possibilities and practical realities, the four friends reminiscence their college days, and about their respective lives, about a great wrong they did based on jealousy, and about the impact of each other in their lives. Along with all these, they experience a time-travel, into the truths and lies of their lives, and to their old days and realise that, though many things have changed, some things are yet, have the same old charisma. Like their friendship.

The novel peels its pace like that of an onion. One layer after another. A mail chain is started and each or the other replies and takes it forward, with their own logic and reasoning for the time-travel that we get in the prologue. Their own individual families and lives are influenced, as well as their thinking. The story has an uncanny resemblance to the movie three-idiots and the same has been also mentioned in its pages, yet all that has been spent on writing this one is praise worthy.
Worthy of the time spent!
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.