এই মাসে বেশ কয়েকবার কল্পবিজ্ঞান কাহিনি পড়ে রোমাঞ্চিত হওয়ার চেষ্টা করা সত্ত্বেও প্রতিবার হতাশ হতে হয়েছে। তাই শেষমেশ ফিরে যেতে হল এই জ্যঁরের বেতাজ বাদশার কাছে। নান্ আদার দ্যান, প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু!
তিনটি কাহিনি : মানরো দ্বীপের রহস্য, কম্পু, একশৃঙ্গ অভিযান। এর মধ্যে শেষেরটিই কেবল ভালোমতো মনে ছিল, বাকিদুটি ভুলে গিয়েছিলাম অনেকদিন আগে পড়ার/শোনার কারণে। তাই সবমিলিয়ে দারুণ উপভোগ করা গেল।
কাহিনিগুলি সায়েন্স-ফিকশন নাকি সায়েন্স-ফ্যান্টাসি, সে বিবাদ চিরকালই চলতে থাকবে। তবে কাহিনিগুলি যে রচনাকালের এত বছর পরেও বিস্ময় জাগায়, সে কথা বলাই বাহুল্য।
পুনশ্চ : আমি পড়লাম ১৯৮৪ সালের সংস্করণ। পড়তে গিয়ে 'একশৃঙ্গ অভিযান' কাহিনির শুরুর দিকে আগস্ট মাসের কয়েকটি তারিখের ক্রোনোলজিক্যাল অর্ডার একটু আগে-পরে মনে হল। ব্যাপারটা কি অন্য কেউ খেয়াল করেছে?