Jump to ratings and reviews
Rate this book

একদিন এইসব হবে বলেই

Rate this book
Collection of Science Fiction Stories

173 pages, Hardcover

First published January 27, 2025

Loading...
Loading...

About the author

Oeeshik Majumder

15 books6 followers
ঐষিক মজুমদার-এর জন্ম কলকাতায়, ১৫ই মার্চ ১৯৭৬। ছোটবেলা কেটেছে উত্তর কলকাতার দমদম অঞ্চলে। পরবর্তীকালে চলে আসা দক্ষিণ কলকাতার বেহালায়। আপাতত সেখানেই থিতু। পেশায় চিকিৎসক। কলকাতার বিভিন্ন সরকারী ও বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা। বর্তমানে নিজস্ব প্র্যাকটিস।

ছোটবেলা থেকেই সাহিত্যে অনুরাগ। বিশেষত কিশোর বয়স থেকে ফিকশন সাহিত্যে। একটা সময় ভালো লাগতে থাকে দেশী ও বিদেশী ভৌতিক, অলৌকিক ও কল্পবিজ্ঞান জঁরের রচনা। পাঠক থেকে সেই অর্থে লেখকে উত্তরণ দু'হাজার উনিশ সালের মাঝামাঝি। এই সময় থেকেই বিভিন্ন ফেসবুক সাহিত্যগোষ্ঠীতে যুক্ত হওয়া। প্রথমে শখ করে লেখা। পরে বিভিন্ন বিচিত্র ইভেন্টে আকৃষ্ট হয়ে যোগদান। অনেক ক্ষেত্রেই স্বীকৃতি ও প্রশংসা তাকে অনুপ্রেরণা দিয়েছে। তবে পাঠক হিসাবে যেমন, লেখক হিসাবেও তেমনই প্রিয় সেই জঁর সাহিত্য। ভৌতিক। অলৌকিক। কল্পবিজ্ঞান।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Aishu Rehman.
1,146 reviews1,191 followers
February 2, 2026
কিশোরপাঠ্য এই কল্পবিজ্ঞান সংকলন পড়তে বসলে আপনি যে বয়সেরই হোন না কেন ভীষণ মজা পাবেন আমি নিশ্চিত। কিছু গল্পে আছে দারুণ সব টুইস্ট, যেগুলো আমাকেও বোকা বানিয়ে দিয়েছে। প্রচ্ছদটাও সুন্দর। খুবই সুন্দর।
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,933 followers
May 12, 2025
এই সময়ের অন্যতম জনপ্রিয় এবং আমার ভারি পছন্দের লেখক ঐষিক মজুমদারের মোট সতেরোটি কিশোরপাঠ্য কল্পবিজ্ঞান কাহিনির সংকলন হল আলোচ্য বইটি। সেই কাহিনিরা হল~
১. শূন্য থেকে শুরু;
২. যোগ্যতমের উদ্বর্তন;
৩. ফাঁদ;
৪. মানবিক;
৫. গবেষণা;
৬. অভিযোজন;
৭. শান্তির দ্বার;
৮. পৃথিবী, ছাতা এবং অ্যান্টাসিড;
৯. আলো ও পতঙ্গ;
১০. তোমরা জানো না;
১১. বিজয়কেতন;
১২. নতুন করে পাব বলে;
১৩. উত্তরসূরি;
১৪. অপরিবর্তনীয়;
১৫. ভিনগ্রহী বিদ্বেষের নেপথ্যে;
১৬. বিশ্বাসঘাতক;
১৭. উচ্চিংড়ে।
বইটি সুমুদ্রিত এবং রুচিশীল প্রচ্ছদ ও অলংকরণে শোভিত হলেও গল্পগুলোর প্রথম প্রকাশ সংক্রান্ত কোনো তথ্য না থাকায় একটু অবাকই হলাম।
অধিকাংশ গল্পই শিশুতোষ এবং 'আনন্দমেলা'-ব্র্যান্ড। কয়েকটি গল্প জাফর ইকবালের মডেল মেনে লেখা। তবে 'অভিযোজন' ও 'উত্তরসূরি'-র মধ্যে নিহিত চাপা আতঙ্ক, আর 'উচ্চিংড়ে'-তে "হের ডস"-এর স্রষ্টার উদ্দেশে একটি অনুপম শ্রদ্ধার্ঘ্য আমাকে বিশেষভাবে প্রভাবিত করল।
কিশোরপাঠ্য কল্পবিজ্ঞান তথা ফ্যান্টাসিতে আগ্রহী হলে এই বইটি অবশ্যই পড়তে পারেন। সময়টা দিব্যি কাটবে।
Displaying 1 - 2 of 2 reviews