এক পরী এক শিশুকে দেখে বলল যে সে বড় হয়ে রাজা হবে। দেশের রাজা তখন শিকারে বের হয়েছিলেন। একথা শুনে তিনি এ শিশুকে মানুষ করবেন বলে কথা দিয়ে তার বাবার কাছ থেকে তাকে নিয়ে গেলেন। পরে তার আদেশে এই শিশুটিকে একটি বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেয়া হল। এক সন্তানহীন জেলে দম্পতি তাকে উদ্ধার করে তার নাম দিল থাংলাইয়ার অর্থাৎ নদীর স্রোতে ভেসে আসা ছেলে। পরে থাংলাইয়ার কি করে সে দেশের রাজা হয়ে বসলো সে কথাই বলা হয়েছে এই চিত্রকথা পুস্তিকায়।