বিশ্বযুদ্ধোত্তর কালে ভারত-ভাগ এই উপমহাদেশের বৃহত্তম ট্রাজেডি। একটা দেশভাগ হওয়া মানে কেবল রাজনৈতিক বা ভৌগোলিক বিভাজন নয়; ভাগ হয়ে গেছে সমাজ-সংস্কৃতি, দ্বিখণ্ডিত হয়েছে মানুষের মন। ভারতের ক্ষেত্রে এ ঘটনা আরও মর্মান্তিক, কারণ স্বাধীনতার আনন্দের সঙ্গেই মিশে আছে দেশভাগের বেদনা। বিভাজনের প্রত্যক্ষ আঘাতটা যাঁদের ওপর পড়েছিল, বাংলা আর পাঞ্জাবের সেই-সব আশ্রয়ছিল মানুষের মনে কেমন ছিল এই ঘটনার প্রতিক্রিয়া, কী চোখে দেখেছিলেন তাঁরা স্বাধীনতাকে। তাঁদের সেই সংকট, সংগ্রাম, বেদনা আর বিপর্যয়ের কাহিনি এই গ্রন্থ। এ-ইতিহাস আজও প্রাসঙ্গিক, কারণ দেশভাগের সর্বনাশা উত্তরদায় আজও বহন করতে হচ্ছে এই উপ-মহাদেশকে।