Jump to ratings and reviews
Rate this book

মৃত্যুনগরী

Rate this book
প্রিয় পাঠক,"মৃত্যুনগরী" -তে নিজেদের দুর্দান্ত সব গল্প নিয়ে আপনার অপেক্ষায় আছেন আইজাক আসিমভ,জ্যাক লন্ডন,সাকি,গী দ্য মপাঁসা,জেমস অলিভার কারউড,জিওফ্রি চসার,জ্যাক রিচি,লরেন্স ব্লোক,সঞ্জয় কাম্বলে,মার্ক ক্যাজেল,গ্রাহাম ম্যাকনিল,অস্টিন অস্টিন,অমৃতা প্রীতম,ডারসি কোটস,অ্যাড্রিয়ান কোনান ডয়েল এবং জন ডিকসন কার।
আপনি আসছেন তো?

336 pages, Paperback

Published February 1, 2025

3 people are currently reading
1 person want to read

About the author

Toufir Hasan Ur Rakib

73 books28 followers
তৌফির হাসান উর রাকিব (Toufir Hasan Ur Rakib) একজন কথাসাহিত্যিক, কবি এবং অনুবাদক। জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। পেশায় একজন চিকিৎসক।

রহস্যপত্রিকার তুমুল জনপ্রিয় লেখক হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে সাহিত্য অঙ্গনে শুরু হয় তার দৃপ্ত পথচলা। সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে তার অতিপ্রাকৃত ঘরানার বইগুলো।

সেবা প্রকাশনীতে ২০১৪ সালের ডিসেম্বরে প্রথম প্রকাশিত হয় তার ‘ঈশ্বরী’ বইটি। এর পরে মোঃ ফুয়াদ আল ফিদাহ এর সাথে যৌথ ভাবে লিখেন আগাথা ক্রিস্টির ‘সিরিয়াল কিলার’ এবং যৌথ ভাবে আরো দুইটি আগাথা ক্রিস্টির বই ‘পোয়েটিক জাস্টিস’ (২০১৭) ও ‘গেম ওভার’ (২০১৯) প্রকাশিত হয় তার। তিনি অনুবাদ করেন বিক্ষাত লেখক হেনরি রাইডার হ্যাগার্ড এর ‘ডক্টর থার্ন’। তার সম্পাদনায় বের হয় বেশ কিছু বই, যার সাথে আছে স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টির ‘শার্লক হোমস ভার্সাস এরকুল পোয়ার’, কান্তজীউয়ের পিশাচ, দেবী, নিশিডাকিনী, শাঁখিনী, হাতকাটা তান্ত্রিক। কিছু অতিপ্রাকৃত ও হরর গল্পগুচ্ছ নিয়ে বর করেন ‘অপদেবী ’, ‘ট্যাবু’ সহ সব মিলিয়ে ৬টি বই। এছাড়া তৌফির হাসান উর রাকিব ও মারুফ হোসেন যৌথ ভাবে লিখেন এরিক মারিয়া রেমার্ক এর দুটি বই ‘স্পার্ক অভ লাইফ’ ও ‘হেভেন হ্যায নো ফেভারিট’। ওয়েস্টার্ন সিরিজের ২৯০তম বই ‘ডুয়েল’ এর লেখকও তিনি।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (20%)
4 stars
3 (60%)
3 stars
0 (0%)
2 stars
1 (20%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Ahmed Aziz.
387 reviews70 followers
June 2, 2025
সংকলনের অন্যতম সেরা গল্প জ্যাক লন্ডনের "জীবনের মায়া"; তুষারপাতের মাঝে বুনো পরিবেশে, খাদ্য, অস্ত্র ছাড়া আহত এক মানুষের বেঁচে থাকার অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। বইয়ের নামগল্প গ্রাহাম ম্যাকনিলের ফ্যান্টাসি গল্প "মৃত্যুনগরী"ও দুর্দান্ত; মরণপন যুদ্ধে যেকোনো মূল্যে জেতার জন্য ভয়ানক অন্ধকার শক্তিকে জাগিয়ে তোলার গল্প। জ্যাক রিচির উধাও হয়ে যাওয়া এক বাটপারের গল্প "খুন", লরেন্স ব্লোকের দুই ডাকাতের গ্যাস পাম্পে গাড়ি থামানোর গল্প "অপরাধ পর্ব", মরিয়ার্টির ক্ষুরধার বুদ্ধির গল্প অ্যান্ডি ওয়েইর "বন্ধ কামরার রহস্য" গল্পগুলোও বেশ ভালো। এর বাইরে আজিমভের সায়েন্স ফিকশন "সত্যিকারের ভালোবাসা", সঞ্জয় কাম্বলের খাঁটি ভূতের গল্প "ভয়", জ্যাক রিচির হিউমার গল্প " কেউ আমাকে কিচ্ছু বলে না" ভালোর কাতারে উৎরে যাবে। বাকি গল্পগুলো যুতসই না।
Profile Image for Anjan Das.
419 reviews17 followers
June 27, 2025
কয়েকটি গল্প ভালো আর বেশিরভাগই গড়পড়তা মানের।সবচেয়ে ভালো লেগেছে অ্যান্ডি উইয়ারের "বন্ধ কামরার রহস্য"। মনেই হয়নি আর্থার কোনান ডয়েলের লিখা না।ওভার অল মোটের উপর ভালো একটা সংকলন।
Profile Image for Rakib Hasan.
464 reviews80 followers
June 14, 2025
আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে। সত্যি বলতে, আমি প্রতি বছর বইমেলার সময় সেবা প্রকাশনীর গল্প সংকলনের অপেক্ষায় থাকি। বেশ কয়েকটি গল্প বেশ ভালো ছিল।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.