What do you think?
Rate this book


Unknown Binding
First published January 1, 1931
"ইয়া আল্লাহ! যদি আমি দোজখের ভয়ে এবাদত করি, তবে আমাকে দোজখে নিক্ষেপ কর; আর যদি বেহেশতের আশায় এবাদত করি তবে আমার জন্য বেহেশত হারাম হউক।"
“ভারতীয় ভূভাগের এক বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিদ্রোহীদের মূলেই উপড়ে ফেলা হয় বা চেষ্ট করা হয় উপড়ে ফেলার, তবে তা সম্ভব না হ’লে তাদের নিষ্ক্রিয় ক’রে দেয়া হয় প্রথার ভেতর বিন্যস্ত ক’রে। বিদ্রোহীরা হয়ে ওঠেন প্রথাগত। রোকেয়াকেও তাই করা হয়েছে; রোকেয়া হয়ে উঠেছেন এক মহীয়সী পুণ্যময়ী সতী নারী, বা একজন মুসলমান ভদ্রমহিলা।”
~ হুমায়ূন আজাদ
“আমার তো প্রত্যেকটা লোম গুনাহগার; সুতরাং পুস্তকের দোষ-ত্রুটির জন্য এবার পাঠক-পাঠিকাদের নিকট ক্ষমা প্রার্থনা করিলাম না”
১৯২০-৩০ এর সময়কালে জন্মিলে কী দুঃখেই না পড়িতে হইতো! চিন্তা করিতেছি, এই করোনাকাল প্রত্যক্ষ করা উহার চাইতে কিছুটা স্বস্তিদায়ক কীনা! কোন সন্তোষজনক উত্তর পাইতেছি না।
লেখিকা যেভাবে বর্ণনা দিয়াছেন, ভয় পাওয়া অবান্তর নহে। তৎকালীন বিভীষিকাময় পর্দাপ্রথার বলি হইতে আট বৎসর এর বালিকারাও রেহাই পায় নাই। লেখিকা তাহার স্বভাবজাত ব্যঙ্গাত্মক রসে প্রতিটি ঘটনার বর্ণনা দিয়াছেন। পড়িলেই বুঝিবেন কীরূপ ভয়ানক। থাক, আর ভয় পাওয়াইয়া দিতে চাহি না।