Jump to ratings and reviews
Rate this book

রক্তের বিষ

Rate this book

Unknown Binding

Loading...
Loading...

About the author

Shirshendu Mukhopadhyay

415 books967 followers
শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।

তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অংশ) জন্মগ্রহণ করেন—যেখানে তাঁর জীবনের প্রথম এগারো বছর কাটে। ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন। তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।

তাঁর প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে সেই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাসের নাম মনোজদের অদ্ভুত বাড়ি।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (10%)
4 stars
13 (22%)
3 stars
26 (44%)
2 stars
10 (16%)
1 star
4 (6%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Shadin Pranto.
1,531 reviews593 followers
December 7, 2017
রেললাইনের ওপর পড়ে থাকা একটি মৃতদেহকে ঘিরেই যা ঘটার তা ঘটে যায় উপন্যাসে।

মৃতদেহ পড়ে থাকবে আর লোকে ভিড় করবে না হয় কীভাবে হয়? হ্যা, লোকে দেখতে যায় কে মরে পড়ে আছে। অনেকেই যায়।যায় জিমনেশিয়ামের প্রশিক্ষক গগন বাবুও - এই গগন বাবু আবার নরেন মজুমদারের বাড়ির ভাড়াটিয়া। আবার, নরেন মশাইয়ের বউ শোভা বিরাট খান্ডারনী। শোভার বোন বেগম বড়ই রূপবতী মহিলা। চরিত্রে তার আবার একটু-আধটু দোষ আছে। এই পাড়াতেই থাকে নিষ্ঠুর স্বভাবের কিশোর সন্তু। সন্তুর পিতৃদেব জনাব নানক চৌধুরী গুরু নানক নন, তবে বৈশিষ্ট্যে পাগলামি ভরপুর।

হঠাৎ পেশায় রিকশাচালক, নেশায় মদারু কালু বলতে থাকে সে মৃতদেহের মালিক ফলিকে চেনে। কালু সব্বাইকে জানিয়ে দেয় ফলির খুনিকে সে দেখেছে। এবং কালু শর্তারোপ করে কেউ যদি তাকে কচকচে পাঁচশ টাকা দেয়, তবে তাকে সে খুনির নাম বলবে।

এদিকে ফলি মারা গেছে শুনে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। একসময় পাড়া দাপিয়ে বেড়াত ফলি। গগনের আখড়ায় রীতিমত ব্যায়াম করতো বেগমের পুত্র ফলি। আবার, এলাকায় রমণীকূলের মনোরঞ্জন করে অধঃপাতে যাওয়া ফলির কারণে এলাকাবাসী অতিষ্ট। এক কুমারীর সর্বনাশ করে পালিয়ে যায় ফলি। এদিকে ফলির মা বেগমের সাথে একটি সম্পর্কে জড়িয়ে ছিল গগন। ফলির মৃত্যু সেইসব পুরনো কেঁচোকে খুঁচিয়ে বের করতে থাকে। গগনকে পালিয়ে যেতে হয় ফলি হত্যার অভিযোগে। আসলেই কী ফলির খুনি গগন? কালু কেন বললো গগন তাকে পাঁচশ টাকা দিয়েছে? ডানপিটে সন্তু কীভাবে জড়িয়ে পড়ে এই ঘটনার সাথে? নানক চৌধুরী কতটা ভালো তা কে জানে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে বইটা পড়তে পারেন।তবে-
পুরো উপন্যাসে প্রেম কম,ঝগড়া-ঝাটি আর নিত্যজীবনের টানাপোড়ন বেশি ছিল। অথচ উপন্যাসটি "পনেরটি শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস"-এ সংকলিত করা হয়েছে! ভাষাগত দিক বিবেচনায় এটি নিম্নমাঝারি লেখা ছাড়া কিছুই নয়। যাকে ঘিরে উপন্যাসটি সেই ফলি চরিত্রটি বয়ানে আরো যত্নবান হতে পারতেন শীর্ষেন্দু। অন্যান্য চরিত্রগুলোর মাঝে কিছু অতিঅপ্রয়োজনীয় আলাপ থাকাতে তা বিরক্ত করেছে। আর সমাপ্তিতে চমক আনতে চেয়েছেন শীর্ষেন্দু। কিন্তু পাঠক হিসেবে আমি মোটেও চমকিত নি। বরং এহেন অযৌক্তিক শেষ টেনে বিরক্তির পরিমাণ বাড়িয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
Profile Image for আরাফাত শুভ্র.
106 reviews
October 21, 2023
ট্রেনে বাসায় ফেরার পথে এক টানা পড়ে শেষ করলাম। মোটামুটি লেগেছে , শেষ টা মনঃপুত হয়নি আসলে , আরেকটু গুছিয়ে শেষ হবে আশা করেছিলাম , কিছুটা খাপছাড়া লেগেছে ।
Profile Image for Rakibul Dolon.
172 reviews24 followers
March 26, 2019
অনেকদিন পর এমন রগরগে উত্তেজনাপূর্ণ একটা বই পড়লাম.
একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী আবর্তিত, পড়ে দেখুন কারো উপরেই সন্দেহ করতে পাবেন না.
4 reviews
Read
October 30, 2020
শরদিন্দুর ব্যোমকেশ কাহিনী রক্তের দাগের কিছু প্রভাব আছে কি?মনে হলো যেন..
Profile Image for Shamik.
221 reviews8 followers
October 5, 2026
৫ তারা শুরু হয়ে শেষে ৩ তারা হয়ে গেলো
Profile Image for Md. Faysal Alam Riyad.
318 reviews24 followers
August 13, 2019
অন্যায়, অবিচার, অপরাধ এসব যুগ যুগ ধরেই সমাজে বহমান। অামরা অনেকেই চাই সমাজ থেকে এসব দূর করতে, যখন স্বাভাবিক ভাবে পারি না, তখন নিয়মের(!) বাহিরে গিয়ে অন্যভাবে সমাধানের চেষ্টা করি। কিন্তু সেটা কি অাসলেই কোন সমাধান দেয়?
Displaying 1 - 8 of 8 reviews