Jump to ratings and reviews
Rate this book

স্বাক্ষর

Rate this book

Unknown Binding

Loading...
Loading...

About the author

Falguni Mukhopadhyay

27 books93 followers
ফাল্গুনী মুখোপাধ্যায় লেখকের ছদ্মনাম। তাঁর প্রকৃত নাম তারাদাস। জন্ম ১৯০৪ সালের ৭ মার্চ এবং মৃত্যু ১৯৭৫ সালের ২৫ এপ্রিল। বঙ্গলক্ষ্মী মাসিকপত্রের সম্পাদকীয় বিভাগে তিনি কাজ করতেন।

তাঁর উপন্যাস পড়েই সাহিত্যপাঠের সূচনা হয়েছিল অনেকের। তাঁর উপন্যাস এতোই জনপ্রিয় ছিল যে চলচ্চিত্রের কাহিনী হিসেবেও সমাদৃত হয়েছিল। 'চিতা বহ্নিমান' এবং 'শাপমোচন' এর জনপ্রিয়তা এখনও তুঙ্গে। পাঠকসৃষ্টিতে তিনি একটা বড় ভূমিকা পালন করেছেন।

'আকাশ বনানী জাগে' (১৯৪৩), 'আশার ছলনে ভুলি' (১৯৫০), 'বহ্নিকন্যা' (১৯৫১), 'ভাগীরথী বহে ধীরে' (১৯৫১), 'মন ও ময়ূরী' (১৯৫২), 'জলে জাগে ঢেউ' (১৯৫৪), 'মীরার বধূয়া' (১৯৫৬), 'স্বাক্ষর' (১৯৫৭), 'চরণ দিলাম রাঙায়ে' (১৯৬৬) তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। 'হিঙ্গুল নদীর কূলে' (১৯৩৫) এবং 'কাশবনের কন্যা' (১৯৩৮) তাঁর দুটি কাব্যগ্রন্থ।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (17%)
4 stars
11 (39%)
3 stars
5 (17%)
2 stars
0 (0%)
1 star
7 (25%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Shuk Pakhi.
535 reviews363 followers
April 22, 2019
আশালতার স্বামীভক্তি দেখে মনে হয় যেন সে যুগের সীতা এযুগে এসে আবার জন্মেছে। কিন্তু রাম সীতাকে সন্দেহ করে অগ্নিপরীক্ষা দিতে বলায় সীতা যেখানে আগুনে ঝাপ দেয় সেখানে আশালতা তেজীকন্ঠে বলে উঠে "স্বামীর কাছে কৈফিয়ত দিয়ে সতীত্ব প্রমাণ করবার চেষ্টাকেও আমি ঘৃণা করি। তাঁকে 'স্বামী' স্বীকার করতে আমার বাধে। মনে রাখবেন, আজ থেকে আমার স্বামীত্ব আপনাকে অর্জন করতে হবে। যদি না পারেন, আসবেন না।"

বাংলা সাহিত্যে এমন ব্যক্তিত্বময়ী নারী চরিত্র কমই দেখা যায়।
Profile Image for Subarna Efat Lubna.
9 reviews
April 29, 2022
অসম্ভব ভালো লেগেছে উপন্যাসটি। ট্র্যাজেডি উপন্যাস। স্বাক্ষর এর উপযুক্ত নামকরণ। এক কথায় অসাধারণ
❣️
Displaying 1 - 2 of 2 reviews