দশটি অলৌকিক কাহিনির এই সংকলনটি পড়তে বেশ লাগল। সংক্ষিপ্ত ভূমিকার পর এতে আছে~ ১. খোলস; ২. মার; ৩. ভক্ষ্য; ৪. নিয়োগ; ৫. রিরংসা; ৬. পুতুল; ৭. বিনাশায় চ দুষ্কৃতাম; ৮. সহযাত্রী; ৯. কিরণ; ১০. দ্য পারফেক্ট ট্রাই অ্যাঙ্গেল। গল্পগুলো চেনা ছকের মধ্যেও লেখনীর গুণে এবং আবহ ও চরিত্র-নির্মাণে বিশেষভাবে সফল হয়েছে। তবে একে তো বইটিতে কোনো অলংকরণ নেই; তায় এটির লে-আউট জঘন্য বললেও কম বলা হয়। এদিকে দাম...! যাইহোক, প্লটের অভিনবত্ব নজর না কাড়লেও লেখনীর টানেই বইটা পড়া চলে।