*দেহেলিজ-এ-দোজখ* মহাভারতের আদিপর্বে কৃষ্ণ এবং অর্জুনের দ্বারা ঘটেছিল এক বীভৎস হত্যালীলা; মানুষ তো দূর, না-মানুষেরাও ছাড় পায়নি নর-নারায়ণের অবতারের হাতে। সেই ঘটনার প্রতিধ্বনি শোনা গেছে যুগে-যুগে, ইতিহাসের প্রতি কালখণ্ডে। মহাভারত থেকে দ্বিখণ্ডিত ভারত, পুরাণ থেকে ইতিহাস অব্দি ব্যাপ্ত এই উপন্যাস আদতে এক বাঁচার গল্প, নিজের হারানো জমি ছিনিয়ে নেওয়ার গল্প; এই গল্প জন্মেজয়ের, এই কিস্যা জাহাঙ্গীরের, এই কাহিনি আস্তিকের, এই দাস্তান বাহাদুর শাহের; সর্বোপরি এ হল দিল-এ-হিন্দোস্তাঁ দিল্লির কথা।