Abu Zafar Obaidullah (Bengali: আবু জাফর ওবায়েদুল্লাহ 1934–2001), a career civil servant by profession, was a first-rank poet of Bangladesh. Two of his long poems, namely, 'Aami-Kingbodontir-Kathaa Bolchi' and 'Bristi O Shahosi Purush-er Jonyo Pranthona' have gained legendary renowence since their first publication in late 1970s.
আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি শ্রমজীবী মানুষের উদ্বেল অভিযাত্রার কথা বলছি আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি শৃংখলিত বৃক্ষের উর্দ্ধমুখী অহংকারের কথা বলছি, আমি অতীত এবং সমকালের কথা বলছি।
শৃংখলিত বৃক্ষের উর্দ্ধমুখী অহংকার কবিতা আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা।
যে কবিতা শুনতে জানে না যূথভ্রষ্ট বিশৃংখলা তাকে বিপর্যস্ত করবে। যে কবিতা শুনতে জানে না বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম হীনমন্য থেকে যাবে।