Abu Zafar Obaidullah (Bengali: আবু জাফর ওবায়েদুল্লাহ 1934–2001), a career civil servant by profession, was a first-rank poet of Bangladesh. Two of his long poems, namely, 'Aami-Kingbodontir-Kathaa Bolchi' and 'Bristi O Shahosi Purush-er Jonyo Pranthona' have gained legendary renowence since their first publication in late 1970s.
এই বইটির 'কমলের চোখ' নামকরণ বইটির শেষ কবিতার নামে। কবিতাটি কমল সিদ্দিকী (বীর উত্তম মাসরুর-উল-হক সিদ্দিকী) কে উৎসর্গ করে রচনা। কবিতাটি পড়ার আগে কখনো এই নাম শুনি নি। উইকিতে নাম ঘাঁটতে গিয়ে কমল সিদ্দিকী তথা মুক্তিযুদ্ধ নিয়েই একটি চমকপ্রদ তথ্য আবিষ্কার করলাম। এতোদিন পর্যন্ত আমার জানা ছিল, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নিয়াজির স্বাক্ষরের মধ্য দিয়ে পাক-বাহিনী আত্মসমর্পণ করে এবং যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। কিন্তু আজ জানলাম, ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও 'নড়াইলের ভাটিয়াপাড়া'য় অবস্থানরত পাকসেনারা তখনো আত্মসমর্পণ করেনি, যেখানে অভিযানে ছিলেন কমল সিদ্দিকী। ১৮-১৯ ডিসেম্বর 'ভাটিয়াপাড়ার যুদ্ধে' কমল সিদ্দিকীর ইউনিট পাকসেনাদের পরাজিত করে তাদের আত্মসমর্পণ করান। এসময় তার ডান চোখে গুলি লাগে (তথ্যসুত্রঃ এখানে )। এই গুলিবিদ্ধ ডানচোখই "কমলের চোখ"। যুদ্ধের পূর্বে কমল সিদ্দিকী ছিলেন পানি উন্নয়ন বোর্ডের (তৎকালীন ওয়াপদা) প্রকৌশলী।
খুব ক্ষুদ্র কলেবরের এই বইটির অন্যান্য কবিতাগুলো বেশ সাদামাটা, কিন্তু চিত্রকল্পগুলি বেশ আদুরে এবং সুন্দর। বিখ্যাত কবিতা "মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে... (কুমড়ো ফুলে নুয়ে পড়েছে লতাটা)" এই বইটিতেই অন্তর্ভুক্ত। বইটির আরেকটা কবিতা বেশ দৃষ্টি কেড়েছেঃ
"একটা ছেঁড়া গামছা ছিল তাই দে দিলে ফাঁস, মরেও মেয়ে দায় ঠেকালে ঢাকবো কি দে লাশ?"
১৯৭৪ সালে প্রকাশিত আগাগোড়া পুরনো ছাপাখানার ফন্টে মুদ্রিত এই বইটির নান্দনিক প্রচ্ছদটি করেছিলেন কাইয়ুম চৌধুরী। তখন বইটির দাম ছিল মাত্র "ছয় টাকা"। বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য গ্রন্থ-ডট-কমকে বিশেষভাবে ধন্যবাদ, বইটির একদম প্রথম এই সুন্দর সংস্করণটি সেখানে সংরক্ষিত আছে।
বেশকিছু কবিতা হাইকুর কাছাকাছি স্টাইলে লেখা। কবিতাগুলিকে ইচ্ছা করেই হাইকু বানানো হয় নাই কিন্তু হাইকুর একটা ভাইব দেয়ার চেষ্টা করেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। সেই কবিতাগুলিতে কেবল বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ইমেজ পোর্ট্রে করসেন কবি। ১৯৭৪ সালে বাংলাদেশী কবিতার জন্যে হয়ত এটা বেশ ভালো এক্সপেরিমেন্টই ছিলো। মাগো ওরা বলে ব্যাদে বাকী সব কবিতাই মিডিওকর লেভেলের।
কবিতায় এক্সপেরিমেন্টের চেষ্টা এবং মাগো ওরা বলে কবিতাটার জন্যে দুই স্টার।