Jump to ratings and reviews
Rate this book

দানব

Rate this book

124 pages, Hardcover

Loading...
Loading...

About the author

Muhammed Zafar Iqbal

399 books1,628 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
115 (17%)
4 stars
221 (33%)
3 stars
234 (35%)
2 stars
76 (11%)
1 star
17 (2%)
Displaying 1 - 30 of 32 reviews
Profile Image for Shadin Pranto.
1,526 reviews580 followers
November 26, 2022
লেখক ভদ্রলোক মাত্র একটি প্যারায় আমার বিশ্ববিদ্যালয় জীবনের ছয় বছর তুলে ধরেছেন। আমিও আপনাদের স্মৃতিরোমন্থন করার সুবিধার্থে প্যারাটি উদ্ধৃত করছি -

"একদিন ক্লাশে সে পেছনের দিকে বসেছে, যিনি লেকচার দিচ্ছেন তিনি নূতন এসেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হয়ে কোনো কর্পোরেট কোম্পানীর ম্যানেজার হলে তাকে বেশি মানাতো। নিজের বিষয় সম্পর্কে ভালো ধারণা নেই - নীলক্ষেতের নোট পড়ে ভালো রেজাল্ট করেছেন, অন্যদের থেকে তার মুখস্থ করার ক্ষমতা ভালো ছিল, সঠিক দলের শিক্ষকদের সাথে পরিচয় ছিলো তাই কপালগুণে শিক্ষক হয়ে গেছেন। বিষয়টা সম্পর্কে যেহেতু তার ভাসা ভাসা জ্ঞান তাই সবসময়েই কেমন যেন সতর্ক থাকেন, কেউ কিছু জিজ্ঞেস করলেই তার মুখের মাংসপেশী শক্ত হয়ে ওঠে, তিনি ভাবতে থাকেন তাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে নাজেহাল করার চেষ্টা করেন। তাই ক্লাশে কেউ তাকে কিছু জিজ্ঞেস করে না। নিরানন্দ এই ক্লাশে ছেলেমেয়েরা অধৈর্য হয়ে বসে থাকে, আড়চোখে ঘড়ির দিকে তাকায়, সাবধানে মুখে হাত দিয়ে হাই তোলে। "

স্মৃতিকাতর হয়ে গেলাম!
Profile Image for শালেকুল পলাশ.
274 reviews34 followers
May 26, 2021
গ্রাম বাংলার এক (অ!)সাধারন ছেলে রাজু। ছোট থাকতে বাবা মা কে হারায়। এর পর থেকেই সে আলৌকিক ভাবে অনেক কিছু আগাম বলে দিতে পারে (সাইকিক আর কি)। ভালই চলছিল সব কিছু রাজুর জন্য। বিপদে পড়ে যখন তার এই ক্ষমতার কথা প্রকাশ পেয়ে যায়। কিছু প্রেত সাধক রাজুকে অপহরন করে নিয়ে যায়। উদ্দেশ্য রাজুকে মিডিয়াম করে নরবলির মাধ্যমে লুসিফারকে ডেকে আনবে। কিন্তু রাজুর কারনে পন্ড হয় ঘটনাটা। এর পর একেরপর এক ঘটতে থাকে ঘটনা। জানতে হলে পড়তে হবে।

পাঠপ্রতিক্রিয়াঃ জাফর চাচার নিজের কাহিনী রিসাইকেল করার অভ্যাস গেল না -_-
Profile Image for শাহ্‌ পরাণ.
265 reviews85 followers
Did Not Finish
January 18, 2024
এ জিনিস আমার জন্য না। এসব ভূত-প্রেত-পিশাচ-শয়তান-লুসিফার আমার জন্য না।
Profile Image for Jahangir.
Author 3 books38 followers
March 16, 2017
বছর তেত্রিশ আগে 'প্রেত' পড়েছিলাম। সে আমলে এই রকম বই বাংলা ভাষায় খুব একটা ছিলো না, এখনও নেই। প্রেত-এর ২৬ বছর পরে লেখা 'দানব' প্রেতকে তো ছাড়াতে তো পারে না-ই বরং অর্ধেক রাস্তা পুরোই প্রেতের ঘাড়ে চেপে এসেছে। এই ব্যাপারটা শুধু বিরক্তিকর নয়, পাঠক হিসেবে নিজেকে প্রতারিত মনে হয়েছে। প্রথম পর্ব পড়ে এক সময় তো এমনও মনে হয়েছে এটা প্রেতের নতুন ভার্সান কিনা। দ্বিতীয় পর্ব অতি দুর্বল গল্প, পুরোপুরি প্রেডিকটেবল, কোন ক্লাইমেক্স নেই, অহেতুক কাকতালীয়, কিছু বিষয় কেন আনা হয়েছে তার ব্যাখ্যা নেই ইত্যাদি ইত্যাদি। এই বইটা না লিখলে মুহম্মদ জাফর ইকবালের এক অ্যাটোগ্রাম (attogram)-ও ক্ষতি হতো না, কিন্তু লিখে ক্ষতিটা হয়েছে।

পাঠকের প্রতি পরামর্শ, যতক্ষণে এই বইটা পড়বেন ততক্ষণে মুহম্মদ জাফর ইকবালের লেখা অন্য কোন বই পড়ুন। কাজে দেবে।
Profile Image for Farhan.
761 reviews12 followers
June 10, 2019
নিজের লেখা নিজেই মেরে দিলে সেই বইকে কি রেটিং দেয়া উচিত বুঝতে পারছি না।
Profile Image for Rafia Rahman.
422 reviews236 followers
May 13, 2024
বহুবছর আগে পড়া তাই ভাবলাম আরেকবার পড়ে দেখি। কিন্তু আশ্চর্যের বিষয় অধিকাংশ অংশই মনে আছে। পছন্দের একটা বই।
Profile Image for Rahat Rubayet.
109 reviews8 followers
January 29, 2021
ভদ্রলোকের লেখার হাত যে ভাল তা টের পেয়েছিলাম সেই ক্লাস ৩/৪ এ থাকতেই। যাজ্ঞে এই বইটা তুলনামূলক ভালই লেগেছে। ৩.৫ স্টার দেয়ার সুযোগ থাকলে তাই দিতাম।
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,942 followers
July 28, 2015
মুহম্মদ জাফর ইকবালের লেখা এর আগে পড়লেও তাঁর কলমে অলৌকিক বা অতিলৌকিক কাহিনি এই প্রথম পড়লাম। ঝরঝরে নির্ভার গদ্য, কিন্তু কাহিনি বড়ই সরলীকৃত। হয়তো লেখক ভেবেছেন যে The Devil Rides Out বা Cthulhu mythos বিষয়ক ইংরেজি উপন্যাস বাঙালি পাঠকের বদহজম ঘটাবে, তাই তিনি এই পথ্য আমাদের দিয়েছেন। তবু, মন্দ নয়, তাই তিন তারা দেওয়া গেল।
Profile Image for Fatema-tuz    Shammi.
126 reviews23 followers
June 5, 2020
পড়বো না পড়বো না করেও মাঝে মধ্যে ভুত প্রেত এর বই একটা দুইটা পড়া হয়ে যায়। মানে সামনে থাকলে কৌতুহল মেটাতে গিয়ে শেষ পর্যন্ত ভয় পেয়ে আসতে হয়।
১৫ -তে পড়েছিলাম বইটা। এখনো মনে আছে তখন বৃষ্টি পড়ছিল আমি বই পড়ছি আর অবস্থা এমন কাছাকাছি বাড়িতে কেউ মারা গেছে। এর মধ্যে আমি নিয়ে বসছি দানব। পুরাই ভৌতিক ব্যাপার এখন ভাবলে মনে হয়।
অনেকদিন পর স্মৃতিচারণ করছি কাহিনি সব যদিও মনে নেই তবে এটা মনে আছে রাজু নামের এক ছেলেকে নিয়ে কাহিনি। সে কিছু টা অন্যরকম। অনেক সময় ভবিষ্যত বলে দিতে পারে। এমনই তার বান্ধবী চৈতী এর সাথে কথা বলতে গিয়ে তার মনে হয় কোনো এক ভদ্রলোক এর সাথে সে হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। তার কিছু দিন পরই সে একজন কে বিয়ে করে বিদেশে চলে যায়। তখন কিছু লোক শয়তানের সাধনা করে৷ আর ছোট একটা বাচ্চা কে সেখানে বলি দেয়ার চিন্তা করা হয়। এটা রাজু আগেভাগে টের পেয়ে ফেলে সে যায় বাচ্চা টিকে বাঁচাতে। একসময় চৈতী ফিরে আসে রাজুর কাছে। কিন্তু কি হয় তখন? পুরা গল্প যদিও স্মরণ নাই তবুও আমার মনে আছে শেষদিকে আমি এত ভয় পেয়েছি যে বলার মতো না ।
Profile Image for Moheul Mithu.
Author 20 books65 followers
January 20, 2016
প্রথমদিকে বেশ ভালোরকম গতিময় ছিল। কিন্তু শেষের দিকে ব্যাপারটা ‘শুধু পড়ার জন্যই পড়া’ হয়ে দাড়াল। ‘প্রেত’ বইটার সাথে মিল আছে। সবকিছুই কেমন যেমন প্রেডিক্টেবল ছিল। অবাক করে দেয়া কোন মোড় পাইনি।
Profile Image for Afsana.
60 reviews32 followers
April 4, 2020
মোটামোটি ..বাকি লেখা গুলোর তুলনায় খুবই হতাশাজনক
Profile Image for Amit.
787 reviews3 followers
May 31, 2023
মুহম্মদ জাফর ইকবাল স্যারের প্রেত বইটি যেমন ছিল দানব বইটি তার কিছুটা কাছাকাছি বলা যায়। খুব আহামরি ছিল বলা যাবে না তবে যদি কেউ প্রথম পড়ে থাকেন এই বইটি লেখক এর প্রেত বইটি পড়ার আগে তাহলে তার কাছে আমার মনে হয় বেশ ভালো লাগবে।।


গল্পটা মূলত শয়তানের প্রধান লুসিফার কে নিয়ে। কিছু লোক বা বলা যায় তার অনুসারী যারা তার অর্থাৎ শয়তানের উপাসনা করে এবং সেটা করে কিছু অতি লৌকিক ক্ষমতা পাবার আশায়। গল্পে রাজু নামে একজন চরিত্র তার সাথে আরো কয়েকটি চরিত্র মিলে গল্পটি পরিপূর্ণতা পেয়েছে। তবে আমি মনে করি বইটি আরো দীর্ঘায়িত হতে পারতো। লেখক স্যার যদি আরেকটু সময় নিয়ে বইটি লিখতেন আমার মনে হয় আরো কিছু হয়তো এই বই থেকে আমরা পেতে পারতাম। ১২৫ পৃষ্ঠার বইটি আমার কাছে নেহাতি মাঝারি বা ছোটগল্পই মনে হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার বইটি ভালো লেগেছে খুব বেশি তা নয় তবে আমার পছন্দ হয়েছে এটুকু আমি বলতে পারি। জাফর ইকবাল স্যারের ভূতের বই খুব বেশি নেই সেটা বলাই যায়। তবে আশা রাখি আরো ভূতের গল্পের বই জাফর ইকবাল স্যারের কাছে ভবিষ্যতে পাব।।
Profile Image for Saif Khan Pathan.
48 reviews
April 3, 2024
আমার মনে হয় আমাদের দেশে শয়তান উপাসনা নিয়ে সেরকম বই নেই থাকলেও পাঠকরা খুব একটা আমলে নিয়ে পড়ে নি। এটা এক দিক দিয়ে ভালই। আমাদের সংস্কৃতিতে ভূত যুক্ত থাকলেও লুসিফার টুসিফার নেই। আর এ কারণেই এই বইটা অনেকের কাছেই ভালো লাগে নি। এরকম বই যদি কেও এর আগে পরে থাকে, তবে বলবো এই বইটা পড়ে তার খুব ভালো লাগবে। যেমন - “ প্রেত "

প্রথমে যদিও গল্পে ঢুকতে একটু কষ্ট হবে কিন্তু এর পর ঠিকই আপনার ভালো লাগবে। বিশেষ করে দ্বিতীয় পার্ট থেকে আপনাকে আটকে রাখবে। একটা সন্তানের জন্য মায়ের দরদ, ভালোবাসা এখানে দেখা মিলবে। সময়ে অসময়ে জীবনে ভালো মানুষের দেখা মিলবে, স্বামী স্ত্রীর মাঝে সমস্যা সমুহ এখানে দেখতে পাবেন। এর পর আসি লেখকের যেকোনো বিষয় বর্ণনা করার দক্ষতার দিকে। যেকোনো পরিবেশকে খুব আবেদনময়ী করে ফুটিয়ে তুলেছেন।

শেষে একটা কথা বলতে হয়, আপনি যদি ‘প্রেত' বইটা কিংবা লুসিফার নিয়ে আরো বই পড়ে থাকেন তবে এই বইটা পড়ে আপনার ভালো লাগবে।

জ্বি আপনাকেই বলছি।
Profile Image for Tasfia Jaman.
20 reviews7 followers
June 11, 2026
I read this back in my highschool days. This was a reread and thanks to my partial memory loss perks, I get to enjoy old books almost like the first time.
This is a decent horror-ish book, nothing too extreme, has more of a thriller nature to itself, rather than a supernatural taste. Even though I have always loved this book as a high-schooler, my adult brain has found something to complain about. And that is, the female characters are narrowed down to only being mothers and the sacrificial nature of mothers is the highlight of their respective characters here. Also they do not contribute majorly to the story.
The plotline is okay-ish. I read it right after rereading 'Pret' and so it really felt like the writer's a bit more polished take to the exact same story, exact same protagonist with a different and a little more emotional climax with a little romance kinda thing going on.
Profile Image for Ashiqur Rahman.
64 reviews
January 22, 2020
বোরিং একটা বই। কাহিনীর টুইস্ট সব আগেই ভেঙে দেন। পুরো বই পড়ার ধৈর্য হয় নি।
Profile Image for Salauddin Sakib.
10 reviews
December 3, 2021
মানে কি বলব....এই বইএ কিভাবে রেটিং দেয়?অতি অখাদ্য!অত্যন্ত অরুচিসম্পন্ন চিরতার রস।সন্ধ্যার পর থেকে পুরো সময়টাকে বৃথা নষ্ট করলাম।এরচেয়ে রাস্তার পাশে বসে সাপখেলা দেখা অনেক ভালো।
This entire review has been hidden because of spoilers.
1 review
November 18, 2022
Amazing
This entire review has been hidden because of spoilers.
6 reviews
November 28, 2022
উপন্যাসটা শেষ করে মনে হলো ভেতরে কোনও একটা জায়গায় সেটা একটা ছায়া রেখে যাবে যাবে করেও যেতে পারল না।
Profile Image for Nafisa Anjum.
226 reviews10 followers
November 27, 2023
"দানব" অলৌকিক ধরণের উপন্যাস। প্রেত বইটি যেমন ছিল দানব বইটি তার কিছুটা কাছাকাছি বলা যায়। কিন্তু এইটা আমার বেশি ভালো লেগেছে।
1 review
February 4, 2026
আমার মনে হলো এটা "প্রেত" এর পার্ট টু।
খুব ভালো লাগলো।
Profile Image for Avishek Bhattacharjee.
400 reviews85 followers
November 4, 2019
প্রেত পড়েছিলাম অনেক আগে। ওরকম ভাল বই বাংলাদেশের কোন লেখকের হাতে পাইনি। এ বইটিকেও প্রেতের আরেকটি ভার্সন বলা যায়। প্রেত পরলে এটি না পড়লেও চলে। শয়তান, ভাল মন, ভালবাসার জয় টাইপ ক্লাসিকাল জাফর ইকবাল ফ্লেবার তোহ আছেই।
Profile Image for Arif  Raihan Opu.
233 reviews8 followers
January 9, 2018
রাজু ছোট বেলা থেকে অন্য রকম । তাকে কেউ বুঝতে পারে না । যদিও কেউ তাকে বুঝুক । এ নিয়ে যদিও তার কোন মাথা ব্যথা নেই । কারণ সে অন্য রকম এটা জানে সে । মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ এ বিশ্ব বিদ্যালয় ও শেষ করে অজানা এ চরে শিক্ষকতা করে । সুখেই দিন কাটে । কিন্তু ভাগ্য তার সব সময় অন্য রকম ।

চৈতি ছাত্রী হিসেবে ভালো । সবার জন্য তার ভাবনা থাকে । কিন্তু এক পর্যায়ে বিয়ে করে বিদেশ এ পাড়ি জমায় । যদিও পিছনে ফেলে যায় এক অতীত । তখন ও হয়ত সে জানে না তার অতীত কে এক দিন খুজে বেরাবে সে । বর্তমান কে সুন্দর করতে যেয়ে অতীত কে বার বার খুজতে হবে । তার অতীত ই এক দিন তার ভবিষ্যৎ হবে ।

নীরা এক বাচ্চা আর চোখে কালো চশমা পরা বডি গার্ড নিয়ে ঘুরে বেরায় । তার কোলের বাচ্চাটা পৃথিবীর অন্যতম গুরুত্ব বহন করে । কিন্তু এক দিন এই বাচ্চার জন্য তাকে জীবন দিতে হবে । এই বাচ্চাকে নিয়ে পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে যেতে হবে । মায়া মমতা পৃথিবীর অন্যতম শক্তিশালী অনুভূতি ।

কোরায়শী একজন সাধক । তার সাধনা বিষয় অন্য সব কিছুর থেকে আলাদা । কিন্তু সে নিজেও জানে না । তার সাধনার বিষয়ে এক দিন ব্যঘাত ঘটবে । এত কাছে এসেও তার লক্ষ্য ব্যর্থ হবে । তার এত দিনের সাধনা শেষ হয়ে যাবে নিমিষে ।

বইটা ভৌতিক না আবার সায়েন্স ফিকশন না । কিন্তু মানুষের ভেতর এর ক্ষমতা সম্পর্কে মানুষ নিজেও হয়ত কম জানে । আপনি আমি কই বলতে পারি কার ক্ষমতা কতটুকু । তবে অন্য সব বই থেকে আলাদা । কিন্তু এধরনের বই পড়া টা আমার ভালো লাগে না । অল্পতেই শেষ । কিন্তু যে বিষয় টা উপস্থান করা হয়েছে সেটা সুন্দর ভাবে তার লেখনির অসাধারণ উপস্থাপানায় আরো সুন্দর হয়ে । বইটি পড়ার সময় নিজের ভেতর এ কোন শক্তি অনুভব করেও করে পারেন ।

সর্বোপরি বইটি আপনার ভিতর কে জাগিয়ে দিতে পারে ।
Displaying 1 - 30 of 32 reviews