Jump to ratings and reviews
Rate this book

পথ নেই

Rate this book
তাঁর লেখা দীর্ঘ পলিটিকাল থ্রিলার উপন্যাস 'মজন্তালী সরকার' কয়েক মাস আগে প্রকাশের সঙ্গে সঙ্গে সাড়া ফেলে দিয়েছে পাঠক মহলে। কিন্তু যে গল্প প্রথম প্রকাশের পরে পাঠকমহল চমকে উঠেছিল, অডিও মাধ্যমে যার পরিবর্ধিত রূপ শুনে লক্ষ লক্ষ শ্রোতা শিহরিত হয়েছেন, তার নাম ‘পথ নেই’ তখনই শোনা গিয়েছিল বাংলা সাহিত্যের অলৌকিক, হরর থ্রিলার শাখায় এক শক্তিশালী কলমের পদধ্বনি।

এর পর রোহন রায় লিখেছেন আরও ৭টি গল্প। মোট ৮টি অলৌকিক গল্প নিয়েই রোহন রায়ের গল্প সংকলন 'পথ নেই'। পড়তে বসলে পাঠকেরও পালাবার 'পথ নেই'!

175 pages, Hardcover

Published July 5, 2025

Loading...
Loading...

About the author

Rohan Roy

3 books5 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (22%)
4 stars
7 (38%)
3 stars
5 (27%)
2 stars
2 (11%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Aishu Rehman.
1,140 reviews1,156 followers
November 1, 2025
রোহন রায়ের সাথে আমার প্রথম পরিচয় মিরচি বাংলার 'পথ নেই' গল্পের মাধ্যমে। বেশ অন্যরকম গা ছমছমে আর চিন্তা ভাবনার খোরাক যোগানোর মতো গল্প ছিল ঐটা। তার কিছুদিন পর শুনলাম 'আট মুনসীর গাছ' । সেটাও দুর্দান্ত ছিল। তারপর পড়লাম তার প্রথম উপন্যাস 'মজন্তালি সরকার'। বেশ বৃহৎ পরিসরের টানটান একটা উপন্যাস। ফলে এই বইটা চোখে পড়ার পর, না পড়ার কোন কারণ খুঁজে পেলাম না। ইদানিং একটা অভ্যাস খারাপ হয়ে গেছে আমার। পশ্চিমবঙ্গের নতুন লেখকদের বই ধরতে তীব্র অনীহা কাজ করে। মিরচি বাংলার দুয়েকটা গল্প শুনলে তারপর মোটামুটি ভরসা করা যায়। রোহন রায়কেও কখনো পড়া হতো না যদি না মিরচি বাংলার দুটো গল্প না শোনা থাকতো। বইটিতে আছে মোট ৮ টি গল্প -

পথ নেই ১১
রেজিনাল্ড ডায়ারকে কেউ খুন করেনি ৪১
নিরাপদবাবুর বিপদ ৫৭
আধার ৭৫
বিশুদা নয় ৮৯
আট-মুনসীর গাছ ১০৩
ভূতের গল্প নয় ১৩৩
বীজ ১৫১
(পৃষ্ঠা উল্লেখ করে দিলাম যেন কলেবর বুঝতে পারেন)

তবে সত্যি বলতে এই বইয়ের বাকি গল্পগুলো (আধার ও বীজ বাদে) আমার কাছে ঠিক যুৎসই লাগেনি। 'নিরাপদবাবুর বিপদ' গল্পটা মজার কিন্তু এই সংকলনের মধ্যে মানায় না। তবুও অর্ধেক সংখ্যক গল্প ভালো লাগাটাই বা কম কি!
Profile Image for Swagata Banerjee.
17 reviews1 follower
October 8, 2025
আটটি ছোটগল্পই আটটি ভিন্ন প্রেক্ষাপট ও আঙ্গিকে রচিত। সবমিলিয়ে সুখপাঠ্য এই বই।
Profile Image for Pratik Kumar Dutta.
85 reviews1 follower
July 25, 2025
অসাধারণ আটটি অলৌকিক গল্পের সমাহার
Profile Image for Prasun Bhattacharjee.
20 reviews1 follower
November 1, 2025
পড়ে শেষ করলাম রোহন রায় এর লেখা " পথ নেই " নামক বই টি | বই টি একটি ভৌতিক সংকলন | বই টি আর পাঁচ টা বই এর থেকে অনেক আলাদা তার প্রধান কারণ লেখকের বিভিন্ন বিষয়ের প্রতি জ্ঞান এবং শিক্ষা | প্রতিটা গল্পে একজন শিক্ষিত মানুষের শিক্ষার পরিচয় পাওয়া যায় , গল্প গুলো খুব যত্ন নিয়ে লেখা | সব থেকে যেটা ভালো লেগেছে সেটা গল্পে ভূত জয় লাভ করেছে যেটা আমি মনে করি ভৌতিক থ্রিলার এর সাফল্যের প্রধান মন্ত্র | প্রথম উপন্যাস " পথ নেই " পড়তে গিয়ে আমার " ইন্সেপশন " মুভি তার কথা খুব মনে পড়েছে , আর " আট মুন্সীর গাছ " পড়তে গিয়ে সত্যজিৎ রায় এর " খগম " এর কথা মাথায় এসেছে , খুব এ ভালো লেগেছে পরে | আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তবে এই বই টা পড়লে হতাশ হবেন না |
16 reviews1 follower
January 4, 2026
লেখা গুলো সম্পূর্নতা পাওয়ার আগেই যেন শেষ হয়ে যাচ্ছে বলে অনুভূতি আসে৷ গল্পে মজার আগেই গল্প শেষ৷ পরের লেখায় আরো বড় পরিসর পাওয়া যাবে বলেই মনে হয়। আশা রাখি। শব্দচয়ন একটু অন্যরকমের, নজর কেড়েছে আমার।
Profile Image for Rahul Mukherjee.
75 reviews3 followers
March 5, 2026
সবচেয়ে প্রথম গল্প "পথ নেই" বোধহয় সবচেয়ে ভালো লাগলো, একদম অন্য় আঙ্গিকে লেখা . "আধার " আর "আটমুন্সীর গাছ " বেশ হাড় হীম করা গল্প . "বীজ" গল্পটি YOUTUBE এ শোনা তাও পরে আরো ভালো লাগলো.

৮ টি গল্প ৮ রকম এটাই খুব ভালো লাগে, চিরাচরিত কাপালিক আর তন্ত্রের বাইরে গিয়ে এক ঝাঁক অন্য রকম গল্প
Displaying 1 - 6 of 6 reviews