টাঙ্গাইলের কাঞ্চনপুর গ্রাম। হঠাতই সেখানে অদ্ভুত এক চর্মোরোগের প্রাদুর্ভাব দেখা দিলো। দেখতে দেখতে সেটা মহামারীর দিকে চলে যাচ্ছে দেখে আতঙ্কে এলাকা ছাড়া শুরু করলো সবাই। সরকারী কর্মকর্তা আজফার সাহেব তাঁর দুই সন্তান সহ ঢাকায় তাঁর স্ত্রীর কাছে রওনা দিতে যাচ্ছেন এমনি সময় বাসায় এসে উপস্থিত সেই কাঞ্চনপুর নিবাসী এক দুর্সম্পর্কের ভাই। তাঁর ছেলের নাকি কী অসুখ। ওদিকে ঢাকা ছেড়ে যাবার পথে পরদিন থেকে শুরু হল একের পর এক বিপত্তি। হঠাতই অদ্ভূত বেশের এক রহস্যময় সন্ন্যাসীকে দেখা গেল আশেপাশে। শহর ছাড়ার ঠিক আগে নামল দারুণ ঝড়। ভেঙে পড়ল সেতু, সবাই আটকা- ওদিকে পোড়ো জঙ্গলের যাকে বলে ‘শয়তানের থান’ সেদিক থেকে অদ্ভূত গোঙ্গানির আওয়াজ আসছে, তবে কি ফকির বাড়ির সেই গল্পটাই সত্যি? পিশাচ জেগে উঠছে সাতশ বছর পর?
শুরুটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। যেনো এমন ভাবে এগোচ্ছিলো যে কোনো একটা প্লট ডেভলপ হতে চলেছে, কিন্তু পরপর থেকেই কেমম জানি একটা ধুপধাপ আগে থেকেই ডেভলপ করা প্লটের সাথে গল্পটা জুড়ে দেওয়া হলো। এতে গল্পোটা দুর্বোধ্য না হলেও অতোটা ইন্টারেস্ট ফিল হচ্ছিলো না। আর এন্ডিং টা খুবই খাপছারা লেগেছে।
তবে বাংলাদেশের এমন কমিক্স তৈরী অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে আরও অনেক দেশীয় কমিক্স পড়তে চাই।