কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার
এই বই এর কোনো review হয় না। একটা pure nostalgia এবং কিছু একটা ধরে বেঁচে থাকার মতো এই বই গুলি কাজ করে। অনেকদিন পর এমন হলো যে কোনো পূজাবর্ষিকি সব পড়ে শেষ করলাম আর সত্যি বলতে সেটাও আমার page এর অনেক এর থেকে অনুপ্রাণিত হয়ে। এই বই এর যেই গল্প , উপন্যাস, কমিকস ভালো লেগেছে তা কোনো রকম পর্যায়ক্রম ছাড়াই attach করলাম।
কানামাছি, অনিশ দেব ভয়ংকর এর অরণ্যে, সৈকত মুখোপাধ্যায় স্মৃতিধরের দিল্লিযাত্রা, সুচিত্রা ভট্টাচার্য আত্মীয়স্বজন, সাগরিকা রায় বেস্টসেলার রহস্য, রোহন রায় চোরের উপর, ড: সায়ন পাল অ্যান্টার্কটিকায় অনিলিখা,অভিজ্ঞান রায়চৌধুরী খিদে, অনুস্তুপ শেঠ বই চুরি রহস্য নারকোলা আর দুধগোলা, চুমকি চট্টোপাধ্যায় ভূতের পুজো, অভিনন্দন বন্দ্যোপাধ্যায় অলীক মায়া, সোমোজা দাস ঠিকানা,ভাস্বর চট্টোপাধ্যায় ম্যাজিক, দেবারতি মুখোপাধ্যায় মধুপুরের সেই কুয়ো, অভীক দত্ত প্রেতভূমি, রণদীপ নন্দি নশ্বর, পিয়া সরকার অসুখ, দেবলীনা চট্টোপাধ্যায় ঘণ্টা সব জানে, নির্বাণ রায়
বহুদিন পর একটা পূজা বার্ষিকী শেষ করলাম। ছোটবেলা থেকে নিয়মিত আনন্দমেলা, কিশোর ভারতী বা শুকতারা কেনা একটা রিচুয়াল হয়ে গেছিল। গল্প গুলোর থেকে সবার আগে শেষ করে ফেলতাম সব কমিকসগুলো। মুখিয়ে থাকতাম নতুন ফেলুদা বা নতুন শঙ্কু বা নতুন রাপ্পা রায় বা হর্ষবর্ধন কমিকস এর জন্য। গল্প উপন্যাস পড়া হোক বা নাই হোক এইগুলো পড়া ওয়াস মাস্ট।
তারপর আসলো বড় বেলার ব্যস্ততা অফিসের ছোটাছুটি আর নিত্য নতুন দায়িত্ব। তাই সে রিচুয়াল টা খানিকটা অবহেলিত হয়েছিল।
কিন্তু এই বছর যখন পত্রভারতীর instagram প্রোফাইলে আমি এই পূজা বার্ষিকীর ইমেজটা দেখলাম, তখন এত বছর বাদে মনে হল সেই আবার যেন ছোটবেলাটা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই ভাবলাম চলো আরেকবার কিনি। অনলাইনে অর্ডার করলাম হাতের হাতে পৌঁছে গেল তারপর ধীরে সুস্থে নিজের মতো করে পুরো টা আপাদমস্তক পড়ে শেষ করলাম।
খুব সুন্দর হয়েছে পত্রিকাটা। পড়ে খুবই ভালো লাগলো তারপর যেমন একটা গল্প সংকলনের ক্ষেত্রে যা হয় কিছু গল্প বেশি ভালো লেগেছে কিছু গল্প একটু কম ভালো লেগেছে আবার কিছু গল্প আমাকে সত্যিই ইন্সপায়ার করেছে।
পুরোটাই যেন একটা জার্নির মতো লাগলো। যেখানে আমার শিশু মন South Pole থেকে প্রাচীন ভারতবর্ষ সবই ঘুরে বেরিয়ে দেখল। এই যাত্রার কোন ক্লান্তি নেই কিন্তু আছে অফুরান আনন্দ। সত্যি বাঁধিয়ে রাখার মত একটা পূজা বার্ষিকী তৈরি করেছে যা ছোট বড় সকলেরই মন জয় করে ফেলবে।