দুনিয়ার সবার চোখের আড়ালে লুকিয়ে থাকা পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গিনি বিসাউ হঠাৎ লাইমলাইটে চলে এলো। কারণ, মাটির নিচে আবিষ্কৃত ইউরেনিয়াম-২৩৫, যা আণবিক বোমা বানানোয় ব্যবহৃত হয়। সাথে সাথে পরাশক্তিগুলো দেশটির দখল নিতে মরিয়া হয়ে উঠল। তাদের সব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন আফ্রিকার 'কালো সিংহ' নামে পরিচিত দেশটির বৃদ্ধ প্রেসিডেন্ট মারফি কাউন্ডি। ঘটনাচক্রে তার সাথে যোগ দিলেন বাংলাদেশের আশরাফ হাসান। শুরু হলো যড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, গুপ্তহত্যা, একের পর এক নতুন ক্লাইমেক্স। মারফি কাউন্ডি কি শেষ পর্যন্ত পারবেন মাতৃভূমিকে রক্ষা করতে?
নীলক্ষেত থেকে ১৫০ টাকায় বইটা কিনসিলাম, বাতিঘরের বই কেনার সাহস হয় না যে দাম ভাবলাম এইটা কিনে পড়ে দেখি বাতিঘরের সব বই পিডিএফ পড়ছি শুধু এইটা কিনে এই প্রথম পড়লাম। বইটা পড়ার সময় একটা অনুবাদ অনুবাদ ফিল পাইছি বার বার মনে হইছে এইটা কোনো অনুবাদের বই, মোলিক বইয়ের রাইটারদের একটা নিজস্বতা থাকে কিন্তু এইটাতে পুরাটা সময় একটা রোবোটিক ভাইব ছিলো, এই কারণেই বইটা ভালো লাগে নাই কাহিনিতে একটা টুইস্ট আছে শেষে যেটা পড়ে খারাপ লাগছে এই যা।