What do you think?

সুফি সাহিত্যে শিয়া প্রভাব
ইসলামের ইতিহাসে যে দুইটি মতবাদের অনুসারীরা সবচেয়ে বেশি কট্টরপন্থীদের দমনপীড়নের শিকার হয়েছে তা হলো শিয়া ও সুফিরা। বিশেষ করে শিয়ারা পীড়িত হয়ে এসেছে নবী মুহাম্মদ (সা) এর মৃত্যুর পর থেকেই। শুধু তাই নয় যুগের পর যুগ ধরে শিয়া এবং সুফিরা প্রোপাগাণ্ডার শিকারও হয়ে এসেছে। শিয়াদের উপর অত্যাচার তো একসময় এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলো যে শিয়ারা নিজেদের পরিচয় গোপন করে তাকিয়ার আশ্রয় নিয়ে সুন্নি এবং সুফি হিসেবে জীবনযাপন করতো। এছাড়া শিয়া এবং সুফিরা উভয়েই ইমাম আলীর (আ) অনুসরণ করে এবং সুফিরা তাদের সিলসিলা আলী বংশীয় মাসুম ইমামদের মাধ্যমেই অনুসন্ধান করে। ফলে শিয়া ও সুফিদের আন্তঃসম্পর্ক অত্যন্ত গভীর। সুফি সাহিত্যে তাই শিয়াদের প্রভাবও লক্ষণীয়। সুফি সাহিত্যে শিয়া প্রভাব বইটি সুফি এবং শিয়াদের সম্পর্ক ও তাদের বিরুদ্ধে চালানো প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সত্য ইতিহাস তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস মাত্র।
কাকতালীয়ভাবে আমি যেদিন এই বইটি লেখা শুরু করি সেদিন ছিল ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, ইমাম আলীর জন্মদিন। প্রথমদিকে কেবল সুফি কবিদের রচনায় শিয়া মতবাদের প্রভাব নিয়ে লেখার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে শিয়া মতবাদের উৎপত্তি এবং সুফিদের কাছে কেন ইমাম আলীর গুরুত্ব অপরিসীম তা নিয়েও আলোচনা করতে হয়েছে। তাই গ্রন্থটিতে আপনারা ইসলামের ইতিহাসে ইমাম আলীর মর্যাদা, সুফি সিলসিলায় তাঁর স্থান এবং ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ হিসেবে শিয়াদের উত্থান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখতে পাবেন। তারপর পারস্যের সুফিদের এবং সুফি কবিদের উপর শিয়া মতবাদের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা থাকবে।
এখানে ভারতীয় সুফি কবি আমীর খসরুকে নিয়ে আলোচনা হয়নি কারণ তাকে নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে। সেইসাথে পরিকল্পনা রয়েছে শিয়া মাজহাবের ইতিহাস নিয়ে বিস্তারিত বিশ্লেষণের।

260 pages, Hardcover
Published January 1, 2025
About the author
Tonoy Rahman
2 books23 followersTonoy Rahman is a textile engineer, Shia theologist, and scholar of Persian mystical literature from Dhaka, Bangladesh. He has a complete mastery of Urdu, Persian, and Arabic. He reads Hafez, Rumi, Saadi, Khayyam, and Attar in their original Persian.
His scholarly monograph The Influence of Shi'ism in Sufi Literature/ সুফি সাহিত্যে শিয়া প্রভাব (Bengali, 2025) examines how Shia theology shaped Persian mysticism from the 8th to 14th centuries.
He has recently published his debut literary fantasy novel, THE EVER-CHANGING SANDS, set in 11th-century Islamic Persia. The novel explores themes of resistance, theodicy, and moral complexity—for readers who love Guy Gavriel Kay and S.A. Chakraborty.
He lives in Dhaka with his family and writes by night while working as a textile engineer by day.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
February 15, 2026
Tonoy Rahman ভাই তাঁর বই “সুফি সাহিত্যে শিয়া প্রভাব”–এ সুফিবাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শিকড়কে অনুসন্ধান করতে গিয়ে ইসলামের প্রথম যুগের রাজনৈতিক ও মতবিরোধ থেকে উদ্ভূত শিয়া ও সুন্নি মতবাদের ইতিহাস বিশ্লেষণ করেছেন এবং দেখাইছেন সেখান থেকেই কীভাবে এক ধরনের আধ্যাত্মিক বিকল্প চিন্তা হিসেবে সুফিবাদের উত্থান ঘটে। বইটিতে লেখক মূলত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন—সুফিবাদ যে এক ধরনের প্রেম, আত্মত্যাগ এবং আল্লাহর নৈকট্যের পথ, সেই পথের ভিত্তি কীভাবে তৈরি হলো? এবং সেখানে ইমাম আলী (আ.) ও তাঁর বংশধরদের ভূমিকা কী?
লেখক দেখাইছেন, পারস্যে উমাইয়া ও পরবর্তীতে আব্বাসীয় শাসকদের নিপীড়নে অতিষ্ঠ জনগোষ্ঠী যখন নিজেদের আত্মপরিচয়ের ভাষা খুঁজছিল, তখন আহলে বাইতের প্রতি তাদের আকর্ষণ তৈরি হয়। এই দমন-পীড়নের প্রেক্ষাপটে পারস্যের সাহিত্য, ভাষা এবং আধ্যাত্মিক সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে শিয়া চেতনার ভিত্তিতে, যার পরিণত রূপ পরবর্তীতে দেখা যায় সুফিবাদে। লেখক দেখাইছেন, সুফিবাদের চিন্তা, তরিকা, প্রেম ও মহব্বতের যে চর্চা—তা অনেকাংশেই ইমামগণের শিক্ষার ধারাবাহিকতা। এই জায়গায় ইমাম আলী (আ.) ও আহলে বাইতের ভাবধারা সুফি দর্শনের প্রাণ হিসেবে উঠে আসছে। বইটির একদিকে যেমন রুমি, হাফিজ, আত্তারদের কবিতায় ইমামদের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে, তেমনি অন্যদিকে আলোচনায় এসেছে আরব কবি আল-ফারাজদাক থেকে শুরু করে ফারসি সাহিত্যের পথিকৃৎ রুদাকির কবিতা, তাঁকে বন্দি করার পেছনের ঘটনাপ্রবাহ এবং সাহিত্য-রাজনীতির দ্বন্দ্ব।
ধর্মতাত্ত্বিক দিক থেকেও বইটিতে আসছে গুরুত্বপূর্ণ আলোচনা—যেমন আয়াতে বেলায়েত, আয়াতে মুবাহেলা, হাদীসে সাকালাইন ও হাদীসে কিসা—যেগুলোর মাধ্যমে লেখক আহলে বাইতের মর্যাদা ও অবস্থান ব্যাখ্যা করেছেন। সেই সঙ্গে বাদ যায়নি ইসলামের প্রথম যুগের রাজনৈতিক বিতর্ক, যেমন বনি সাকিফার ঘটনাপ্রবাহ ও বাগে ফেদাকের সম্পত্তি সংক্রান্ত প্রসঙ্গ।
তনয় ভাইয়ের সুফি সাহিত্যে শিয়া প্রভাব বইটি হতে পারে একটি 'গেটওয়ে'—যাঁরা শিয়া মতবাদ সম্পর্কে জানতে চান কিংবা সুফি সাহিত্য ও ইতিহাসের গভীরে প্রবেশ করতে আগ্রহী। তনয় ভাই এর উপস্থাপনা অনেক মসৃণ। কাঠখোট্টার ভাষার তেমন ব্যাবহার নাই। বইটি প্রকাশ করেছে গ্রন্থিক প্রকাশনী।
মোট পৃষ্ঠা: ২৬০।
মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা।