১৮৮ পৃষ্ঠার বইটি পড়তে পুরো ৬ দিন সময় নিলাম।সময় নিলাম নাকি সময় লেগে গেল ঠিক বুঝতে পারছি না।তবে তাড়াহুড়ো করে পড়ে শেষ করতে চাইনি এটা সত্য।
প্রবন্ধ জিনিসটা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমার মনে হয়।প্রবন্ধে সাহিত্য সমালোচনা এবং নানাবিধ বিষয়াবলী এমনভাবে ফুটে উঠে যা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার মতো ধৈর্যেরও প্রয়োজন আছে।
ছফা আমার প্রিয় লেখক।তাঁর লেখা কঠিন বলেই মনে হয়।কঠিন লেখা পড়তে পারি না,কষ্ট হয়,বুঝিই না কিন্তু ছফা আমাকে কেন জানি টানে।এর সুনির্দিষ্ট কোনো কারণ আমি জানি না।
এই প্রবন্ধে ছফা তাঁর প্রতিটি প্রবন্ধ বিশেষ ব
কোনো উপলক্ষ এবং সাময়িক জিজ্ঞাসার তাগিদে লিখেছেন। মোট ১৬ টি প্রবন্ধ তিনি বইটিতে অন্তর্ভুক্ত করেছেন।এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের সাম্প্রদায়িক চেতনা,বাঙালী মুসলমানদের মন,বাংলা ভাষা,রবীন্দ্রনাথ, নজরুল,জীবনানন্দের কাব্যের লোকজ উপাদান,মানিকের চরিত্র,বাংলার চিত্র ঐতিহ্য, বাংলা সাহিত্যাদর্শ ইত্যাদি সম্পর্কিত বিষয়ে তাঁর ব্যক্তিগত ধারণা,মতামত,ইতিহাস পর্যালোচনা এবং নানাবিধ তথ্য উপস্থাপন করেছেন।
তথ্যবহুল বইটির পাঠ শেষে অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম।নিজের অজ্ঞতা খানিকটা দূর করতে পেরেছি বলে মনে হল।তবে পাঠ শেষে পাঠকের মতানৈক্য থাকতে পারে।
ব্যক্তিগত রেটিং: ৪.৭/৫