পূর্ণেন্দু পত্রী। যে নামকে কেবল ঢেকে রাখতে চাওয়া হয় প্রচ্ছদ-অলংকরণ ও কবিতার ইন্দ্রজালে, সেই নাম আসলে শিল্পের কোনও একটি সংরূপে নিজেকে আবদ্ধ রাখেনি। তাই তাঁর এক শিল্পের নিবিড় ছায়া এসে পড়েছে অন্য শিল্পে। আর এখানেই তিনি স্বতন্ত্র। কবি, চিত্রকর কিংবা পরিচালক পূর্ণেন্দু এসে স্বচ্ছন্দে মিশে গেছেন ঔপন্যাসিক পূর্ণেন্দু পত্রীতে। সমগ্র পূর্ণেন্দুকে জানতে গেলে তাঁর উপন্যাসের নিবিড় ও নিরপেক্ষ পাঠ একান্ত জরুরি। কিন্তু দু-একটি উপন্যাস বাদে বাকি সবই অমুদ্রিত ছিল বহুকাল। অবশেষে গ্রন্থিত ও অগ্রন্থিত মিলিয়ে মোট ন’টি উপন্যাসকে দুই মলাটের আওতায় এনে প্রকাশিত হল পূর্ণেন্দু পত্রীর উপন্যাস সমগ্র।
মালতীমঙ্গল আকাদেমি পুরস্কারের প্রথম দিন মহারানী আমি পুনরায় আক্রান্ত মোমবাতি মশাল জ্বালানো সেজানের আপেল পচে যাচ্ছে
Purnendu Patri (sometimes Anglicised as Purnendu Pattrea) was an Indian poet, writer, editor, artist, illustrator, and film director. He was best known for his poems and stories, particularly for his poetry collection Kathopokathan in Bengali, and for his experimentation with book cover design. He also was a researcher of the history of Kolkata.