সত্যজিৎ রায়ের সাহিত্যের প্রতিটা বিষয়ই গবেষণার বিষয়, প্রতিটি চরিত্রকেই লালমোহন বাবুর কথায় 'কালটিভেট' করতে ইচ্ছে হয়। তাঁর সাহিত্যের সেইরকম কয়েকটি বিষয় প্রসঙ্গে বিভিন্ন সময়ে লেখা কয়েকটি নিবন্ধ এই বইটিতে সংকলন করা হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেই নিবন্ধগুলিই এক মলাটে বন্দি হয়ে এল 'সত্যজিৎ-এর টুকিটাকি' রূপে।