Jump to ratings and reviews
Rate this book

তারেক-ফয়সাল #1

তারেক ফয়সাল সমগ্র

Rate this book
তারেক ফয়সালের বৈশিষ্ট্য, সাধারণ খুন জখমের চাইতে ব্যাখ্যাতীত আধিভৌতিক রহস্যের সমাধান করতেই সে বেশি ভালবাসে।

যা যা থাকছে :
ডাইনীর চোখে জল
শিল্পপতির মৃত্যু
নিঃশব্দ ঘাতক
পুনর্জন্ম
নিছকই আত্মহত্যা
বাঘবন্দী
মৃত্যুর গন্ধ
আততায়ী (অসম্পূর্ণ)

155 pages, ebook

First published January 4, 2015

20 people want to read

About the author

Abul Fatah

28 books128 followers
Abul Fatah is a Bangladeshi writer. He become famous by writing story at social networks.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (14%)
4 stars
6 (42%)
3 stars
3 (21%)
2 stars
3 (21%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for HR Shohag.
60 reviews8 followers
March 28, 2015
যারা নিয়মিত রহস্য পত্রিকা পড়েন তারা আবুল ফাতাহ নামের সাথে পরিচিত।আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। তার সৃষ্ট গোয়েন্দা তারেক ফয়সালও আমার অসম্ভব প্রিয়।তবে অন্যান্য গোয়েন্দাদের সাথে তারেক ফয়সালের পার্থক্য হল তারেক অতিপ্রাকৃত ও ব্যাখ্যার অতীত রহস্য নিয়ে কাজ করতে বেশি পছন্দ করে।আপাতদৃষ্টিতে মনে হয় ভূতুরে কান্ড কিন্তু তারেক ফয়সাল তার ব্যাখ্যা ঠিকই বের করবে।
তারেক ফয়সাল সমগ্র বইটি লেখকের কতগুলো ছোট গল্পের সংকলন।ছোট গল্পের রিভিউ লেখা যথেষ্ট কষ্টকর।তারপরেও চেষ্টা করলাম।
একটি অসমাপ্ত গল্প সহ মোট আটটি গল্প আছে বইটিতে।

১. ডাইনীর চোখে জল-
অনুপ হায়দার একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। বিয়ের পরপরই বুঝতে পারল তার স্ত্রী লাবন্য একজন ডাইনী। তদন্তে নামল তারেক ফয়সাল।রাতে কেন ছাদে উঠে লাবন্য? প্রেতসাধনা করতে?বাড়ির ম্যানাজারও সাক্ষ্য দিল লাবন্যকে ডাইনী বলে।কিন্তু এত সুন্দর একটা মেয়ে কিভাবে ডাইনী হয়?নাকি এর মধ্যে আছে অন্য রহস্য? চমৎকার একটি সাইকোলজিকাল গল্প এটি।

২.শিল্পপতির মৃত্যু-
নিজবাড়িতে খুন হল শওকত চৌধুরী। সন্দেহের তীর ব্যাবসায়িক পার্টনার ফিরোজ খানের দিকে।কিন্তু তার মোটিভ কি?কিন্তু গল্পের শেষে সব উলোটপালোট হয়ে গেল আসল সত্য বের হওয়াতে।

৩.নিঃশব্দ ঘাতক-
ড.রাকিব আহমেদ খুন হলেন নিজের বাসায়।বুকে গুলি করা হয়েছে।খুনিও বাড়ির ভিতরেই আছে।অবশেষে ছোট একটি ভুলের কারনে ফেসে গেল খুনি।

৪.পুনর্জন্ম -
লন্ডন ফেরত দম্পতি অনেক দেখে শুনে বাড়ি কিনলো।কিন্তু হাসানুজ্জামানের স্ত্রীর মনে হচ্ছে এখানে সে আগেও এসেছে।তার দেখিয়ে দেয়া জায়গাতে পাওয়া গেল একটি লাশ।তাহলে কি পুনর্জন্ম নিয়েছেন মিসেস হাসানুজ্জামান?
সত্য বের করার জন্য নামল সত্যান্বেষী তারেক ফয়সাল।

৫.নিছকই আত্মহত্যা-
আনিস আর রেনুর সুখের সংসার। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে আনিস দেখলো ফাসি নিয়ে আত্মহত্যা করেছে রেনু।কি কারনে আত্মহত্যা করলো রেনুর মত সুখি মেয়ে।সেটা জানতেই আনিস গেল তারেক ফয়সালের কাছে।

৬.বাঘবন্দি-
নামকরা সাইকিয়াট্রিস্ট ড. সাইদুর রহমান।একদিন অদ্ভুত এক রোগী আসল তার চেম্বারে।একটি গল্প বলতে চায়।অবশেষে শুরু হল এক সিরিয়াল কিলারের রোমহর্ষক খুনের গল্প।তারপর.....

৭.মৃত্যুর গন্ধ-
ড.ইকবাল হামিদ একটি ছোটখাট নার্সিংহোমের প্রতিষ্ঠাতা।ড.ইকবাক ইদানীং মৃত্যুর গন্ধ পাচ্ছেন। গন্ধ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে রোগী।ড.ইকবাল সাহায্য চাইল তারেক ফয়সালের।এবং তারেক ফয়সালের উপস্থিতিতেই মৃত্যুর গন্ধ পাওয়া এক রোগী মারা গেল।

৮.আততায়ী (অসামাপ্ত)
এই গল্পটি বইমেলা ২০১৫ তে জাগৃতি প্রকাশনী থেকে বই হিসেবে বেড়িয়েছে।
তাই এটার অসমাপ্ত থাকার কারনে রিভিউ এখানে দিলাম না।

এখানে যেমন পাঁচে পাঁচ দেয়ার মত গল্প আছে আবার পাঁচে এক দেয়ার মতও আছে।
আমার রেটিং ৩.৫/৫
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.