What do you think?


ইতিহাসের খলনায়ক: নিরো থেকে তৈমুর
খলনায়কদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে চোদ্দশ' বছরের ইতিহাস পরিক্রমা। প্রথম খণ্ডে রয়েছে নিরো, আটিলা, মিহিরকুল, শশাঙ্ক, সুলতান মাহমুদ, হর্ষদেব, চেঙ্গিজ খান, বখতিয়ার খলজী, আলাউদ্দীন খলজী, মোহাম্মদ বিন তুঘলক, এবং তৈমুর লংয়ের উপাখ্যান। ইতিহাসকে ভিন্ন দিক থেকে দেখার এক ব্যতিক্রমী প্রয়াস।
303 pages, Hardcover
First published February 1, 2023
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
January 31, 2026
স্বীকার করতেই হবে যে, এমন কন্সেপ্টের বই বাংলা ভাষায় আগে পড়িনি। ইতিহাসের সব মহা খলনায়ক, মানে নিরো বা চেঙ্গিজের মত মহারথী আরকি, এরা কি আসলেই অতটা ভয়ানক পিশাচ, নাকি এর মাঝে কিছু অতিরঞ্জন, কিছু রটনাও আছে? অস্বীকার করার উপায় নেই যে, রাজাগজা হিসেবে এরা প্রচুর খুনোখুনি ষড়যন্ত্র করেছে, কিন্তু এর কতখানি ইতিহাস দিয়ে প্রমাণিত আর কতখানি কিংবদন্তি? এদের কি ভাল গুণাগুণ কিছু ছিল না? লেখক এসব প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছেন এখানে। প্রচুর ক্রস রেফারেন্স আছে, এবং যেহেতু ইতিহাস, কাজেই উপন্যাস পড়ার আশায় থাকলে হতাশ হতে হবে। তবে চিন্তার খোরাক আছে অনেক। লেখকের সাথে অনেক জায়গায় দ্বিমত থাকতে পারে আপনার, কিন্তু তার ঐতিহাসিক রেফারেন্সগুলোকে উড়িয়ে দেয়ার উপায় নেই। এর পরের পর্বও নাকি আসবে, সেটার অপেক্ষায় থাকলাম।
Displaying 1 - 1 of 1 review


