Sunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.
Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.
Works: Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.
As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).
Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.
Death: Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.
Awards & Honours: He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).
সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে তাঁর গল্প, উপন্যাস, কবিতা দিয়ে যেমন উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। পাশাপাশি বাংলা সাহিত্যে তাঁর মতো সাহিত্য সমালোচক হয়তো খুব কমই আছেন।
"আমার গদ্য সাহিত্য পাঠ" বইয়ে স্থান পেয়েছে সুনীলের ব্যক্তিগতভাবে পছন্দের গদ্য সাহিত্য ও সাহিত্যিক। এছাড়াও কিছু কিছু স্মৃতিচারণ আছে। সাহিত্য সমালোচনা গ্রন্থ হিসেবে এই বইটা যে উৎকৃষ্ট হওয়ার দাবি রাখে, সেটা পাঠক এই বই পড়া মাত্র একবাক্যে স্বীকার করবেন। এর আগে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু প্রবন্ধের বই পড়েছি। সেসব বই থেকে উল্লেখযোগ্য পরিমানে প্রবন্ধ এই বইটিতেও স্থান পেয়েছে। একই প্রবন্ধ একাধিকবার, একাধিক বইয়ে পড়ে। জানাশোনা পড়া আবার নতুন করে পড়ার অনুভূতি হলেও, এই বই শেষ করে বইয়ের উৎকৃষ্টতা নিয়ে সামান্যতম সঙ্কোচ মনের মধ্যে উঁকি দেয়নি।
আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার বই পড়ার ধরনের মধ্যে সবচেয়ে প্রিয় ধরন কোনটি, আমার উত্তর হয় আত্মজীবনী, ভ্রমণকাহিনী এবং সাহিত্য-ইতিহাস-রাজনীতি নিয়ে নানান প্রবন্ধ৷ সাহিত্য নিয়ে নানা প্রবন্ধগুলো আমার বিশেষ পছন্দের একটি। কারণ তাতে একজন বিদগ্ধ পাঠসঙ্গীর সাথে একটা পঠিত বই নিয়ে আলোচনা করা হয়ে যায় অনেকটা। আর পাঠসঙ্গী হিসেবে সুনীল আমার বরাবরই বড্ড কাছের! তাঁর স্পষ্ট বক্তব্য এবং ভাবনার সাথে আমার চিন্তার অনেকটাই বেশ মিলে যায়। এই ধরনের প্রবন্ধ সংকলনের একটা ক্ষুদ্র বিরক্তিকর দিক রয়েছে। সংকলন বলেই নানা জায়গা থেকে প্রবন্ধগুলো এক করে ছাপা হয়, ফলে ভীষণ পুনরাবৃত্তি দোষ ঘটে। এই বইটাও তা থেকে মুক্ত নয়৷ একেবারে প্রথম প্রবন্ধটিই ভীষণ চমকপ্রদ। সম্পূর্ণ অশ্রুতপূর্ব এক লেখকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন লেখক। কৃষ্ণকমল ভট্টাচার্য, যিনি বিদ্যাসাগরের বিশেষ কাছের মানুষ ছিলেন। তাঁর 'দূরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ' বলে একটা কাহিনীর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন পাঠকদের৷ অসাধারণ কিছু না হলেও ঘটনা এবং ভাষায় আখ্যানটি বিশেষ কিছু। কিন্তু কৃষ্ণকমল খুব বেশি কিছু লিখে যাননি৷ পরবর্তী আলোচনাটা বঙ্কিমচন্দ্রকে নিয়ে এবং সেটি আশ্চর্যজনকভাবে আমার অনুভূতির সাথেও মিলে গেছে অনেকটা। বঙ্কিম আমার সম্পূর্ণ পাঠ হয়নি, কিন্তু বঙ্কিম উপন্যাসের মাধ্যমে যে ধারণাগুলো প্রচার করতে চেয়েছিলেন, সেগুলো আমার ভালো লাগেনি৷ কিন্তু ভাষা ব্যবহারে অভূতপূর্ব সাফল্যের কারণে বাংলা সাহিত্যে তিনি সবসময়ই অবশ্যস্বীকার্য হয়ে থাকবেন৷ কমলকুমার মজুমদার এবং সতীনাথ ভাদুড়ি সম্পর্কে লেখকের ভীষণ দুর্বলতা ছিল৷ তাঁদের কথা নানান জায়গায় বারবারই লেখক ব্যক্ত করেছেন৷ কমলকুমারের অসাধারণ জ্ঞান, অত্যাশ্চর্য কিন্তু কঠিন ভাষায় উপন্যাস, সতীনাথের ঢোঁড়াইচরিতমানসের বিশ্লেষণ, এইসব আগেও পড়েছি তাঁর আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য গ্রন্থে। এই বইতেও মোটামুটি তাইই ছিল৷ মহেন্দ্রনাথ দত্ত, মানে স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতাকে নিয়ে প্রবন্ধটি সুন্দর। মহেন্দ্রনাথকে লেখক বৈঠকী ঢঙে লেখার গুরুস্থানীয় বলে স্বীকার করে নিয়েছেন৷ শেষদিকে বাংলাদেশী সাহিত্য সম্পর্কে একটা ছোট্ট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং যথাযথ মূল্যায়ন রয়েছে। নাসরীন জাহানের সোনালি মুখোশ নিয়ে রয়েছে আলোচনা। প্রবন্ধ হোক আর উপন্যাস, সুনীলের লেখা শুরু করলে থামা যায় না, এমনই আশ্চর্য তাঁর লেখনশৈলী৷ এই বইটিও তার ব্যতিক্রম নয়৷ লেখকের পাঠ ছিল ঈর্ষণীয়। সব ভাষার প্রতি ছিল সমান আগ্রহ। তাই হিন্দী, ইংরেজি গদ্যপাঠ ও আলোচনা থেকে বাদ যায়নি। তবে হ্যারি পটার নিয়ে লেখকের সাথে একমত না, হয়তো বয়সের তফাতের কারণেই! যারা নানা বই সম্পর্কে আগ্রহ রাখেন এবং খোঁজ পেতে চান আরো নানা মণিমুক্তোর, তারা এই সংকলনটি পড়ার তালিকায় রাখতে পারেন। ঠকার সম্ভাবনা নেই।
দু'দিনের মত সময় লাগল বইটা পড়তে। শুরুতেই কৃষ্ণকমলের আখ্যান আর বঙ্কিমের বিশ্লেষণ-সমালোচনা বেশ সুবিধা করে দিয়েছিলো পড়া চালিয়ে যেতে। তারপর একে একে আসতে থাকে প্রিয় লেখক কিংবা তাদের বইয়ের কথা। মানিক, বিভূতি, সতীনাথ, আরণ্যক, ঢোড়াই ইত্যাদি। জানতে পারলাম এখন পর্যন্ত আমার অজানা এমন অনেক লেখকের বা বই সম্পর্কে। বিদেশী সাহিত্য সম্পর্কে আলোচনাগুলিও বেশ আগ্রহ নিয়েই পড়েছি। অতঃপর এলেন কমলকুমার। তাকে নিয়ে রয়েছে ৪ টি সম্পূর্ণ প্রবন্ধ, ১টি চিঠি এবং অন্য একটি দীর্ঘ প্রবন্ধের এক-তৃতীয়াংশ। বেশ কিছু ঘটনা উল্লেখের পুনরাবৃত্তি। হতেই পারে এরকম, যেহেতু লেখাগুলি বিভিন্ন সময়ে লেখা হয়েছিল। সুনীল কমলকুমারের দুর্বোধ্যতাকে শুধু বিশ্লেষণই (!) না, সজ্ঞানে সমর্থন এবং মহিমান্বিতও করেছেন! দারুণ উপভোগ করছিলাম (মনে মনে উচ্চাভিলাষের বীজ বুনছিলাম যে, কোন এক দিন, হয়তো, কমলকুমার পড়ব দুই চার পাতা!)। কিন্তু বাংলা সাহিত্য নিয়ে এত আলোচনার মধ্যে কিসের একটা অভাব বোধ হচ্ছিল। বইয়ের একদম শেষ দিকে এল বাংলাদেশী সাহিত্যিকদের প্রসঙ্গ। সরাসরি বলছি, দায় শেষ করার চেষ্টার চেয়ে বেশি কিছু মনে হয়নি। এটাও অবশ্যই লেখকের স্বাধীনতা। তবে যখন তিনি উল্লেখ করেন, আখতারুজ্জামান ইলিয়াসের দ্বিতীয় উপন্যাসটি 'অকারণ জটিল এবং নীরস', তখন পাঠক হিসেবে প্রতারিত মনে হতেই পারে নিজেকে! তবে শেষদিকে এসে একটু ঝিমিয়ে গেলেও (বিশেষ করে 'ভূমিকা: বাংলা গল্প সংকলন ৪' এ এসে) বইটি ভালোই লেগেছে।
সুনীলের প্রবন্ধ নিয়ে খুব কমই আলোচনা হতে দেখেছি। তার প্রবন্ধ সমগ্র এখোনো বের হয় নি। আশা করি অদূর ভবিষ্যতে বের হবে। এখন হাতের কাছে ছুটকো ছাটকা যা পাই তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। যাই হোক, নতুন নতু লেখার সন্ধান পাওয়ার জন্য এই প্রবন্ধগুচ্ছ বেশ সহায়ক। হাজার হোক, সুনীলের মতন মানূষ যে বই/লেখকের সম্পর্কে আলোচনা করবে, তা আমাদেরও মনে দাগ কাটতে পারে --- এইটাই স্বাভাবিক...
" প্রকাশনার জগতে যতই ইতিহাস সৃষ্টি করুক, কয়েক বৎসরের মধ্যেই এ বই হুজুগের অবসান হিসেবে পর্যবসিত হবে।"
এই বইয়ে জে কে রাউলিং এর হ্যারি পটার নিয়ে এই ছিল সুনীলের মতামত।
বাংলা সাহিত্য নিয়ে যে লেখাগুলো ছিল তার অনেকগুলোই ভাল লেগেছে। বিশেষ করে বঙ্কিমকে নিয়ে যা লেখা সেগুলো। কমলকুমার মজুমদার আর সতীনাথ ভাদুড়ি এই দুইজনের প্রতি যে সুনীলের আলাদা একটা আবেগ কাজ করতো এটা বোঝা যায়। শেষের দিকে দাবি করেছেন, বিশ্বের মাঝে বাংলাতেই শ্রেষ্ঠ কবিতা লেখা হয়।
সুনীল বাংলা সাহিত্য নিয়ে ফ্যান্টাসিতে ভুগতেন বলে মনে হতো। বিশ্ব সাহিত্যকে তার কাছে মূল্যবান মনে হয়নি।
বইতে একইসাথে পাঠক সুনীল ও সমালোচক সুনীলের দেখা পাওয়া যায়। বঙ্কিম, বাংলা ছোটগল্প, বিদেশি সাহিত্য বিষয়ে একাধিক বিশ্লেষণধর্মী সমালোচনা পাঠককে আকৃষ্ট করবে। বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক, সতীনাথ নিয়েও লেখক লিখেছেন। হারিয়ে যাওয়া বাংলা সাহিত্যের এক অসাধারণ লেখক কমলকুমার মজুমদার এর পরিচয় মিলে। শেষের দিকে বাংলাদেশি লেখকদের নিয়েও লিখেছেন।