কলকাতা শহরের বুকে একের পর এক ঘটে চলেছে খুন। প্রত্যেক ক্ষেত্রে শিকারের গলা ক্ষুর দিয়ে কাটা এক প্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত। মিডিয়া খুনির নাম দিয়েছে ‘রেজর কিলার’। লেখক থেকে ডাক্তার, কর্পোরেট কর্মী থেকে জেলছুট স্মাগলার, কে নেই এই রেজর কিলারের শিকারের তালিকায়! কলকাতা পুলিশ তন্নতন্ন করে খুঁজে চলেছে উন্মাদ খুনিকে। সেই স্পেশাল টিমে রয়েছে অর্জুনও। টাপুর কি পারবে তাকে সাহায্য করতে? নাকি খুনি আবারও খুঁজে নেবে তার পরবর্তী শিকার?
সোমজা দাসের জন্ম উত্তরবঙ্গের জেলাশহর কোচবিহারে। সেখানেই বেড়ে ওঠা। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা সেই শৈশব থেকে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্যপ্রযুক্তি বিভাগে ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং কলকাতায় একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মজীবন শুরু করেন। লেখকের এখন অবধি প্রকাশিত একক বইগুলি হল ‘এক কুড়ি পাঁচ গল্প’, ‘টাপুরদির গোয়েন্দাগিরি’, ‘কৃষ্ণগহ্বর’ ও ‘নিকষিত হেম’, ‘কাল-কূট’ ও ‘মৃতেরা কোথাও নেই’। আনন্দবাজার এছাড়াও পত্রিকা, আনন্দমেলা, কিশোর ভারতী, বর্তমান পত্রিকা, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, উত্তরবঙ্গ সংবাদ, গৃহশোভা ও আরও অনেক পত্রপত্রিকা ও গল্প সংকলনে লিখেছেন এবং লিখছেন। লেখালেখি ছাড়াও প্রচুর পড়তে ভালোবাসেন তিনি। নিজেকে তিনি লেখকের চাইতে মগ্ন পাঠক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন।
Proloyghurni is a good thriller but one of the weakest of Tapurdi series , story , twists are good but some twists seems forced. Tapurdi Arjun chemistry is good but sometimes makes story Dragged. Overall a satisfying reading experience. Somaja Das madam is a commendable writer Hope she would deliver the old flavour in the next part. 3.5/5 my rating