Jump to ratings and reviews
Rate this book

চণ্ডাল #3

মণিকর্নিকায় চণ্ডাল

Rate this book
‘মণিকর্ণিকায় চণ্ডাল’ চণ্ডাল সিরিজের তৃতীয় ব‌ই। এই ব‌ইতে আছে দুটি উপন্যাস। প্রথমটা ‘পরিত্যক্ত গ্রাম’ আর দ্বিতীয় ‘চিতাভস্ম’।

200 pages, Hardcover

Published December 1, 2024

1 person is currently reading
1 person want to read

About the author

Mahua Ghosh

19 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Bubun Saha.
218 reviews6 followers
January 18, 2026
মণিকর্ণিকায় চণ্ডাল
মহুয়া ঘোষ
বসাক বুকস্টোর
মম: ৩০০/-

চণ্ডাল সিরিজ আমার অন্যতম প্রিয় তন্ত্র-মন্ত্র ঘরানার বই। খুব কম বই আমি পড়ে থাকি এই genre এর। এই সিরিজ পড়াটা বজায় রেখেছি কারণ লেখার বিস্তর পরিবর্তন প্রথম বই শেষ পড়া (এই বইটি) আর শুধুমাত্র তন্ত্র-মন্ত্র-সাধনার পরিবেশ থেকে বেরিয়ে একটা কাহিনী বলা। এই genre বর্তমান ঘনঘটার মধ্যে গল্পটাই পাওয়া যায় না। সেদিক থেকে খুব সরলভাবে লেখা চণ্ডাল আর মাহেন্দ্রানী সিরিজ আমার প্রিয়।

এই বইয়ের কথায় আসি। দুটো উপন্যাস নিয়ে এই বই, পরিত্যক্ত গ্রাম এবং চিতাভস্ম।

পরিত্যক্ত গ্রাম গল্পটি এক জাতিস্মরকে নিয়ে। পূর্বজন্মের স্মৃতি আর অভিশাপ নিয়ে এই জন্মে বিপদের সম্মুখীন হয়েছে এক কিশোর। তাকে বাঁচাতে চণ্ডালের সাহায্য আর তারপর তার পূর্বজন্মের জন্মভিটেতে চলে আসা। সেখানে এসে সত্য ঘটনা উদ্ঘাটন আর অবশেষে সাপ থেকে মুক্তি।

চিতাভস্ম গল্পটি অনেকটা প্রতিশোধমূলক গল্প। এই গল্পে তেমন টার্ন বা কৌতূহল লাগেনি, কিন্তু একবার বসলে শেষ করে উঠতেই মন চাইবে। গল্পটি "ক্ষমাই আসল শক্তি" এরকম একটা প্রছন্ন নীতিবাক্য দিয়ে শেষ হলো, যেটা ভালো লেগেছে।

আগেই বলেছি অত্যধিক তন্ত্র-মন্ত্র-সাধনা পছন্দ করিনা। সেদিক থেকে চণ্ডাল সিরিজের এই বইটি ভালো লেগেছে। এই সিরিজে চণ্ডালের সঙ্গে তার ৩ সাগরেদ এর উপস্থিতি রয়েছে, তান্ত্রিকরা চিরকালই জটিল, সাগরেদের আরো বেশি উপস্থিতি আর সরাসরি অংশগ্রহণ দেখার ইচ্ছে রইলো পরের খন্ডে, পসিটিভ হোক বা নেগেটিভ।
Displaying 1 of 1 review