What do you think?

লোক লোকান্তর
তথাকথিত সমাজ ও বাস্তবতার ভিড় থেকে কবি বাঁচাতে চেয়েছেন অলৌকিক চেতনাকে, যা কবিকে চিহ্নিত করেছে সংবেদী ও সহমর্মী হিসেবে। এ গ্রন্থ লোকান্তরিত হয়েও লৌকিক, লৌকিক হয়েও এক অদৃশ্য মায়ায় আচ্ছন্ন।
- GenresPoetry
42 pages, ebook
First published December 1, 1963
About the author
Al Mahmud
133 books60 followersMir Abdus Shukur Al Mahmud (best known as Al Mahmud) was a Bangladeshi poet, novelist, and short-story writer. He was considered one of the greatest Bengali poets to have emerged in the 20th century. His work in Bengali poetry is dominated by his frequent use of regional dialects. In the 1950s he was among those Bengali poets who were outspoken in their writing on such subjects as the events of the Bengali Language Movement, nationalism, political and economical repression, and the struggle against the West Pakistani government.
Notable awards: Bangla Academy Award (1968)
Ekushey Padak (1987)
Notable awards: Bangla Academy Award (1968)
Ekushey Padak (1987)
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
June 7, 2025
★আমরা পারি না★
আমাদের দুঃখকে আমরা ফোটাতে পারি না,নদী
ফোটায় যেমন তার ঢেউগুলি ব্যথার তড়িতে
ফেনার ফোঁপানি যেন ছোঁয় এসে পাড়ের হরিতে,
পারি না তেমন করে আমরা তো স্পষ্ট কিছু যদি
পারতাম, যেমন রজনীগন্ধা রাত্রির বাতাসে
নতুনত্ব দেয় কিছু—প্রত্যহই পারে গন্ধ দিতে
যেমন পেঁচার ডাক শৈশবের ভয় নিয়ে আসে,
রাতের হলদে পাতা ঝরে যায় শীতের গতিতে!
মানুষের শিল্প সে তো নির্বোধের নিত্য কারিগরি রুমালের আঁকা দাগে রঙিন সুতোয় ফুল তোলা, সাপের অলীক চিত্রে নিবির্ষ সাজানো কালো দড়ি, কাদার মূর্তিতে কারো সাধ্যমত আঁটা পরচুলা ।
আমরা যা করি গড়ি, ইচ্ছেমত আঁকি ও ফোটাই কাগজে, পাথরে কাঠে, রঙচঙ দ্বিতীয় শ্রেণির
সেতারে নিবিষ্ট হয়ে যতটুকু উত্তাপ উঠাই
কমদামি কারুকর্ম সবি যেন! বেশ্যার বেণীর
নকল গোলাপ গোঁজা পাশবিক অশ্লীল রাতের
গন্ধহীন গুমোটে মিলানো । তাই হাতুড়ি ছেনির
ফেরাবার সাধ্য নেই রুচি এই অসিদ্ধ হাতের ।

April 2, 2020
আল মাহমুদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ হিসেবে অনেক পরিণত। এই কলমে 'সোনালি কাবিন' লেখা হবে তার আগাম বার্তা আছে কবিতার শব্দচয়ন, অলংকরণ আর বিষয়বস্তুতে।
September 23, 2024
কবি আল মাহমুদের বয়স যখন ২৭, তখন তাঁর প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর (১৯৫৪) প্রকাশিত হয়৷ কাব্যগ্রন্থ প্রকাশের আগে প্রায় এক দশক তিনি পত্রিকায় লেখালেখি করে দুই বাংলাতেই একজন পরিচিত কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং লোক লোকান্তর প্রকাশের পর তিনি নিজেকে বাংলা কবিতার প্রথম সারির একজন কবিতে উন্নীত করেন।
প্রথম কাব্যগ্রন্থেই আমরা আল মাহমুদকে দেখতে পাই একজন পরিণত কবি হিসেবে; যাঁর বিষয়, আঙ্গিক এবং শব্দচয়ন যথেষ্ট ভিন্নধর্মী। ব্যতিক্রমী শব্দ চয়নের ক্ষেত্রে আঞ্চলিক অভিধানের ভূমিকার কথা কবি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে প্রকাশ করেছেন। তবে উল্লেখ করার মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আল মাহমুদের কবিতায় আমরা সুশিক্ষিত একজন মানুষেরই ছাপ পাই। চিন্তার গভীরতা, ধর্মের প্রতি উদারমনস্কতা, কবিতার সহজ আঙ্গিক- লোক লোকান্তরকে করেছে প্রাঞ্জল ও বৈচিত্র্যপূর্ণ।

August 30, 2021
আপনি তো চলে গেলেন কবি!
এখন ‘লোক লোকান্তর’ লিখবে কে আর শুনি
কে বলবে, ‘প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে
বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।’
এখন ‘লোক লোকান্তর’ লিখবে কে আর শুনি
কে বলবে, ‘প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে
বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।’
January 26, 2025
লোক লোকান্তর কবি আল মাহমুদের খুব বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। অল্প কয়েকটা পৃষ্ঠার এই কাব্যগ্রন্থের ভার অনেক বেশি। আল মাহমুদ বাস্তবতার কবি তার কবিতায় বাস্তবতার শ্যামলিমা বিদ্যমান।
Displaying 1 - 5 of 5 reviews