বুম-ম-ম! এক সেকেন্ডে সব কালো। আমার ঠিক পিছনে একটা ঘূর্ণিঝড় ফণা তুলে উঠল, তেড়ে এল আমার দিকে! গুম গুম, সে কী গর্জন।... শেষ অব্দি বাতাসটা আমায় ধরেই ফেলল, ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, আচমকা দেখি, সামনেটা পুরো শূন্য! খাদ! থামতে পারছি না... উহ্! ঠিক তখনই শিউরে উঠেছি। এ কী, কোথায় বাতাস? এ তো পাহাড়ের মতো মিশকালো এক জন্তু!'...
উপন্যাস ছায়া কায়া মুখোমুখি
'তখন কত রাত জানি না, আমার ঘুম ভেঙে গেল। নাকে এসে লাগল বুনো বোঁটকা গন্ধ। চেয়ে দেখি, সামনে বিমল। কিন্তু-কিন্তু ওর এরকম চেহারা কেন? শরীরটা টলমল করে কাঁপছে, চোখ দুটোয় অমানুষিক দৃষ্টি।... বিছানা থেকে তুলল, টানতে টানতে নিয়ে গেল পাশের ঘরে।... ওর যেন আর তর সইছিল না... নাইটি ছিঁড়েখুঁড়ে আমায় সম্পূর্ণ নগ্ন করল, তারপর হিংস্র শ্বাপদের মতো আমার নরম নরম জায়গাগুলোয় আঁচড়াতে কামড়াতে শুরু করল।...'
অণু-উপন্যাস জ্যোৎস্নারাতে আসে
প্রাপ্তবয়স্ক ২টি ভয়ঙ্কর অপার্থিব উপন্যাস ও ৬টি বিচিত্রস্বাদের গল্প নিয়ে ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়ের কলমে'ছায়া কাযা মুখোমুখি' ।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি। শিশু কিশোর ও প্রাপ্তমনস্ক সাহিত্যের ইতিহাস, বিজ্ঞান, রহস্য, হাসিমজা...নানা শাখায় বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালিখি। প্রকাশিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। জনপ্রিয় চরিত্র বিজ্ঞানী জগুমামা ও টুকলু। ১৯৯৫ থেকে কিশোর ভারতী পত্রিকার সম্পাদক। ২০০৭ সালে পেয়েছেন শিশু সাহিত্যে রাষ্ট্রপতি সম্মান। শিশু-কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত। মধ্যবর্তী সময়ে পেয়েছেন রোটারি বঙ্গরত্ন, অতুল্য ঘোষ স্মৃতি সম্মান, প্রথম আলো সম্মান ও নানা পুরস্কার
This book is a collection of two Novella and few short stories... The second novella is quite interesting... But the usp of this book is its short stories... From dark fantasy, urban legend, sci-fi to simple humane stories, all of them a worth reading...