অজেয় রায়ের লেখালেখির জগতে আসার ঘটনা বেশ বিচিত্র। প্রথম জীবনে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন একটা স্কুলে। নিপাট ভদ্রলোক.. অতি দুষ্টু পোলাপান শাসন করতেও কোথায় যেন বাধে। কিন্তু ক্লাসকে তো নিয়ন্ত্রণ করতে হবে। খুঁজে বের করলেন নতুন বুদ্ধি। উজিরকন্যা শেহেরজাদী যেমন নিজের ও অন্য কুমারী মেয়েদের জীবন বাঁচানোর জন্য গপ্পোর জাল ফেঁদে বসেন সুলতান শাহরিয়ারের কাছে ঠিক তেমনিভাবে অনেকটা নিজেকে বাঁচানোর জন্য গল্পের ঝুলি খুলে বসেন লেখক। একে একে বইয়ে পড়া গল্পের স্টক শেষ হয়ে যায়... ততোদিনে ছেলেমেয়েরা গল্পের মজা পেয়ে গেছে, পুরো ক্লাসও লেখকের আয়ত্তাধীনে। এখন আরও গল্প চাই... কী উপায়.. একদিন সাহস করে নিজের লেখা একটা গল্প বলে ফেলেন ক্লাসে। গল্প শেষ হবার ক'দিন বাদে গুটিগুটি পায়ে এক ছাত্র এসে তার কাছে সেই উপন্যাসের লেখকের নাম জানতে চায়, তার বেশ ভালো লেগেছে কলকাতা থেকে বইটা আনাতে চায়। এ থেকে শুরু..
অজেয় রায়কে খুঁজে পাওয়া, তার লেখা পড়া- আমার কাছে বেশ বড় একটা আবিষ্কার। তার সরল, মজাদার লেখায় সত্যজিৎ রায়, লীলা মজুমদারের সন্দেশ পত্রিকার ছাপ (উনিও ওই পত্রিকার নিয়মিত লেখক ছিলেন) গল্পসংগ্রহ পড়লাম.. খুব ভালো লেগেছে.. উনার অন্য আরও লেখা পড়ার জন্য আগ্রহ বেড়ে গেলো। আবার মাঝারি সাইজের পিচ্চিগুলাকে পড়ানোর জন্য আরেকজন লেখক খুঁজে পাইলাম।
বেশ কয়েক দশক ধরে বাংলার সেরা শিশু-কিশোর পত্রিকাগুলোয় (যার মধ্যে “সন্দেশ”, “আনন্দমেলা”, “কিশোর ভারতী” এবং “শুকতারা” তো আছেই, অন্যান্য পত্রিকাও আছে) লেখালেখি করা, এবং বয়সের গণ্ডি পেরিয়ে জনপ্রিয় (অথচ এখন অত্যন্ত কম আলোচিত) এক লেখকের গল্প-সংগ্রহ প্রকাশ করে লালমাটি প্রকাশন বাংলা সাহিত্যের বিরাট উপকার করেছেন| বইটি শুধুমাত্র গল্পের সম্ভারের দিক থেকে মূল্যবান নয়| এর শুরুতেই আছে লেখকের নিজের কথায় “গল্প লেখার গল্প”, এবং শেষে আছে লেখকের বন শ্রীমতী অপর্ণা দেবী-র কথায় “আমার অগ্রজ”, বন্ধু-প্রতিম লেখক শ্রী অনাথনাথ দাসের “সেই সহজ মানুষটি”, এবং লেখক-সম্পাদক শ্রী দেবাশিস সেনের “আদ্যন্ত শিশু-কিশোর সাহিত্যিক অজেয় রায়”| তবে এই বই-এর আসল আকর্ষণ এর গল্পগুলো, যা, খুব দুঃখের সঙ্গেই লিখতে হচ্ছে, লেখকের মোট সাহিত্য-কৃতির ক্ষুদ্রতম ভগ্নাংশ| আর গল্পগুলোর প্রথম প্রকাশ সংক্রান্ত তথ্যও এতে দেওয়া হয়নি, তাছাড়া এতে বেশ কিছু ছাপার ভুলও আছে, যা চোখকে খুব কষ্ট দেয় [যার মধ্যে রয়েছে একেবারে টাইটেল পেজ-এই গোলমাল!]| সর্বোপরি, আমার নিজের পছন্দের গল্পগুলোর প্রায় কোনটাই এই সংকলনে নেই! তবুও, যেসব গল্প এই সংকলনে আছে তার তালিকা নিচে দিলাম: -
ছোটবেলার অনেক হারিয়ে যাওয়া মণি-মাণিক্য পাবেন এই সংকলনে| কিন্তু শেষে আপনি এটাও ভাবতে বাধ্য হবেন যে অজেয় রায়ের গল্পসমগ্র কোন এক সুদূর ভবিষ্যতে আদৌ প্রকাশিত হবে কি না| তবু, সেই অনাগত “সমগ্র”-র উদ্দেশ্যে যাত্রার প্রথম মাইল এই বইটি, তাই পাঁচ তারার কম দিতে পারছিনা|